× Banner
সর্বশেষ
জাতীয় সংসদ ভবনে সচিবালয় কমিশন বৈঠকে ২৯০ কোটি টাকার বাজেট অনুমোদন প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদী আমিনের সঙ্গে চীনা রাষ্ট্রদূতের সাক্ষাৎ সয়াবিন তেল লিটার প্রতি নতুন দাম ১৯৯ টাকা নির্ধারণ সীমানার গাছ লাগানোকে কেন্দ্র করে সংঘর্ষ, আহত ১ চট্টগ্রামে নৌবাহিনীর মেডিকেল কলেজের আনুষ্ঠানিক যাত্রা শুরু ঝিকরগাছায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান; প্রতিষ্ঠানসহ দু’জনকে জরিমানা চট্টগ্রাম বন্দরে আর্থিক সুবিধা বাড়াতে চট্টগ্রাম পোর্ট অথরিটি –প্রাইম ব্যাংক কো-ব্র্যান্ডেড ভিসা ক্রেডিট কার্ড চালু পররাষ্ট্র উপদেষ্টার স‌ঙ্গে পাকিস্তানের হাই কমিশনারের সাক্ষাৎ প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের কৃষিমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ হোম অফিস ও অনলাইন শিক্ষায় দেশের প্রথম অ্যাপভিত্তিক ডাটা বান্ডল ‘হোম কানেক্টিভিটি’ আনল বাংলালিংক

নিজস্ব প্রতিবেদক

জাতীয় সংসদ ভবনে সচিবালয় কমিশন বৈঠকে ২৯০ কোটি টাকার বাজেট অনুমোদন

ACP
হালনাগাদ: বুধবার, ২৯ এপ্রিল, ২০২৬
জাতীয় সংসদ ভবনে সচিবালয় কমিশন বৈঠকে ২৯০ কোটি টাকার বাজেট অনুমোদন

জাতীয় সংসদ ভবনে স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সভাপতিত্বে সংসদ সচিবালয় কমিশনের ৩৭তম বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২৯ এপ্রিল) অনুষ্ঠিত এই গুরুত্বপূর্ণ বৈঠকে ২০২৬-২৭ অর্থবছরের জন্য সংসদ সচিবালয়ের পরিচালন ও উন্নয়ন খাতে মোট ২৯০ কোটি ৬০ লাখ টাকার প্রস্তাবিত বাজেট প্রাক্কলন অনুমোদন করা হয়। এর মধ্যে পরিচালন খাতে ২৮৯ কোটি ৯০ লাখ টাকা এবং উন্নয়ন খাতে ৭০ লাখ টাকা বরাদ্দ রাখা হয়েছে। একইসঙ্গে বৈঠকে ২০২৫-২৬ অর্থবছরের সংশোধিত বাজেট হিসেবে ২২৬ কোটি ৬৯ লাখ ৬০ হাজার টাকা অনুমোদন করা হয়।

বৈঠকে সংসদ সচিবালয় কমিশনের সদস্য হিসেবে প্রধানমন্ত্রী ও সংসদ নেতা তারেক রহমান এবং সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান অংশগ্রহণ করেন।

এছাড়া অর্থমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী, আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান এবং ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল বৈঠকে উপস্থিত ছিলেন।

বিশেষ আমন্ত্রণে জাতীয় সংসদের চিফ হুইপ মো. নূরুল ইসলাম মণিও এই উচ্চপর্যায়ের নীতিনির্ধারণী সভায় যোগদান করেন। সভার শুরুতে বিগত ৩৬তম কমিশন বৈঠকের কার্যবিবরণী নিশ্চিত করা হয় এবং পূর্ববর্তী সিদ্ধান্তসমূহের বাস্তবায়ন ও অগ্রগতি নিয়ে বিস্তারিত পর্যালোচনা করা হয়।

জাতীয় সংসদ সচিবালয়ের সচিব ব্যারিস্টার গোলাম সরওয়ার ভূঁইয়া বৈঠকে আলোচ্যসূচিগুলো উপস্থাপন করেন। বাজেটের বাইরেও সংসদ সচিবালয়ের অধীনে চলমান বিভিন্ন উন্নয়ন প্রকল্পের বর্তমান অবস্থা ও সেগুলোর কাজের গতি ত্বরান্বিত করার বিষয়ে সভায় আলোচনা হয়। বৈঠকে সংসদ সচিবালয় এবং সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সংসদীয় কার্যক্রমকে আরও গতিশীল ও আধুনিকায়ন করার লক্ষ্যে এ বাজেট বরাদ্দ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে সভায় জানানো হয়।


এ ক্যটাগরির আরো খবর..