× Banner
সর্বশেষ
বাংলাদেশ-যুক্তরাষ্ট্র অর্থনৈতিক অংশীদারিত্ব জোরদারে রপ্তানি বহুমুখীকরণের গুরুত্বারোপ বাণিজ্যমন্ত্রীর ভূগর্ভস্থ পানি নয়, এখনই ভূ-উপরিস্থ পানির দিকে যেতে হবে -এলজিআরডি মন্ত্রী দেশে রাজনৈতিক দুর্বলতার কারণে জলবায়ু নিয়ে কাঠামোগত পরিবর্তন হয়নি – তথ্যমন্ত্রী প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টার সঙ্গে চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েনের সৌজন্য সাক্ষাৎ রাতের অভিযানে মধুখালীতে মাদক বিক্রেতা গ্রেফতার, আদালতে প্রেরণ মধুখালীতে প্রাথমিক বিদ্যালয়ের গোল্ড কাপ ফুটবল টূর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত নিরাপত্তায় কোস্ট গার্ডের আধুনিকায়নে উদ্যোগ নিয়েছে সরকার – স্বরাষ্ট্রমন্ত্রী বাণিজ্যমন্ত্রীর ভুটানের রাষ্ট্রদূতের সাক্ষাৎ; প্রতিবেশী দেশগুলোর মধ্যে বাণিজ্যিক সম্পর্ক জোরদার অপরিহার্য প্রধানমন্ত্রীর সঙ্গে রাশিয়ার রাষ্ট্রীয় পরমাণু শক্তি সংস্থা রোসাটমের মহাপরিচালকের সৌজন্য সাক্ষাৎ জাতিসংঘ ফোরামে তথ্যের অখণ্ডতা ও অন্তর্ভুক্তিমূলক বৈশ্বিক যোগাযোগ জোরদারের আহ্বান বাংলাদেশের

পিআইডি

সৃজনশীল চিন্তার সমষ্টিগত চর্চা জাতির জন্য একটি সম্পদে পরিণত হবে -তথ্যমন্ত্রী

Kishori
হালনাগাদ: শনিবার, ২৫ এপ্রিল, ২০২৬
সৃজনশীল চিন্তার সমষ্টিগত চর্চা

সৃজনশীল চিন্তার সমষ্টিগত চর্চা জাতির জন্য একটি সম্পদে পরিণত হবে। প্রযুক্তিভিত্তিক আধুনিক জ্ঞান ও সৃজনশীল চিন্তার সমষ্টিগত চর্চাই হবে ভবিষ্যৎ সভ্যতার জন্য কৌশলগত শক্তি। বলেছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন।

আজ রাজধানীতে টেলিকম, ডাটা ও সাইবার সিকিউরিটি বিল, ২০২৬ বিষয়ে বাংলাদেশ আইসিটি স্টেকহোল্ডারস এসোসিয়েশন (বিসা) আয়োজিত এক আলোচনা সভায় মন্ত্রী এসব কথা বলেন।

তিনি বলেন, দেশের সৃজনশীল মেধা, উদ্ভাবনী চিন্তা ও প্রযুক্তিগত দক্ষতাকে একত্রিত করে জাতীয় উন্নয়নের সম্পদে রূপান্তর করতে হবে।

তথ্যমন্ত্রী উপস্থিত প্রযুক্তি বিশেষজ্ঞদের উদ্দেশ্যে বলেন, ‘আপনাদের এই সমবেত হওয়া শুধু উপস্থিতি নয়; আপনারা আপনাদের ক্রিয়েটিভ থিংকিংকেও এক জায়গায় নিয়ে এসেছেন। এ ধরনের সৃজনশীল চিন্তার সমষ্টিগত চর্চা জাতির জন্য একটি সম্পদে পরিণত হবে।’ তিনি আশা প্রকাশ করেন, বিসা এমন একটি কার্যকর প্ল্যাটফর্ম তৈরি করবে যেখানে দেশের প্রযুক্তি খাতের অংশীজনরা সম্মিলিতভাবে তাঁদের জ্ঞান, দক্ষতা ও চিন্তাশক্তি বিনিয়োগ করতে পারবেন।

তথ্যমন্ত্রী বলেন, বিশ্ব রাজনীতি, অর্থনীতি ও প্রযুক্তিতে এখন সেমিকন্ডাক্টর, রেয়ার আর্থ ম্যাটেরিয়াল এবং যোগাযোগ প্রযুক্তি অত্যন্ত গুরুত্বপূর্ণ কৌশলগত উপাদানে পরিণত হয়েছে। আগে বৈশ্বিক সংঘাতের প্রধান কারণ ছিল জ্বালানি সম্পদের ওপর নিয়ন্ত্রণ; এখন রেয়ার আর্থ ম্যাটেরিয়াল ও প্রযুক্তিগত কাঁচামালের প্রাপ্যতাও আন্তর্জাতিক রাজনীতি ও সংঘাতের বড় কারণ হয়ে উঠছে।

মন্ত্রী বলেন, জনগণের ভোটে নির্বাচিত সরকার দেশ ও রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পালন করে; তাই প্রযুক্তিনির্ভর নতুন সভ্যতার চাহিদা অনুযায়ী সমসাময়িক নীতি প্রণয়নে বিশেষজ্ঞদের জ্ঞান ও পরামর্শ অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি প্রযুক্তি বিশেষজ্ঞদের সম্মিলিত জ্ঞান ও গবেষণা সরকারকে সময়োপযোগী, বাস্তবসম্মত ও আধুনিক নীতি নির্ধারণে সহায়তা করবে বলে আশা প্রকাশ করেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিএনপি’র স্থায়ী কমিটির সদস্য ডঃ আব্দুল মঈন খান‌। এছাড়া অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রশাসক আব্দুস সালাম ও প্রধানমন্ত্রীর প্রেস সচিব সালেহ শিবলী।


এ ক্যটাগরির আরো খবর..