× Banner
সর্বশেষ
দিল্লি বিক্ষোভের পর মোদি সরকারের কাছে রাহুল গান্ধীর ৫ দফা দাবি ইরান যুদ্ধের পেছনে যুক্তরাষ্ট্রের ব্যয় ৩৭.৫ বিলিয়ন ডলার: পেন্টাগন প্রধান কোটালীপাড়ায় রুদ্রিকা দে রিংকি’র অন্নপ্রাশন ও ভাগবত পাঠ অনুষ্ঠিত আজ বিশ্ব মস্তিষ্ক দিবস (World Brain Day), জেনে নিন মানিসক স্বাস্থ্য ভালো রাখার টিপস ১৭ জেলার নদীবন্দরে ঝড়ের সতর্কতা, দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টি-বজ্রবৃষ্টির পূর্বাভাস আজ বুধবার (২২ জুলাই) আপনার রাশিফলে কী রয়েছে আজ ২২ জুলাই  বুধবার পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে বাংলাদেশ ও নেপালের এলডিসি উত্তরণের প্রস্তুতিকাল বাড়ানোর বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে সাধারণ পরিষদ সড়ক দুর্ঘটনায় প্রাণহানি কমাতে শক্তিশালী প্রতিষ্ঠান গড়ে তোলার আহ্বান সেতুমন্ত্রীর রাজনৈতিক বিভেদের ঊর্ধ্বে থেকে আইনজীবীদের কল্যাণে কাজ করতে হবে – আইনমন্ত্রী

ডেস্ক

সংখ্যালঘু সুরক্ষা আইন প্রণয়নের দাবি বিএসপির

Kishori
হালনাগাদ: শুক্রবার, ২৪ এপ্রিল, ২০২৬
সংখ্যালঘু সুরক্ষা আইন

কক্সবাজার খুরুশকুল নয়ন সাধুকে নির্মমভাবে পুড়িয়ে হত্যাসহ সকল সংখ্যালঘু হত্যাকারীদের ট্রাইব্যুনালে দ্রুত বিচার নিষ্পত্তি ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি এবং অনতিবিলম্বে সংখ্যালঘু সম্প্রদায়ের নিরাপত্তা ও সুরক্ষার জন্য মহান জাতীয় সংসদে সংখ্যালঘু সুরক্ষা আইন প্রণয়নের জন্য মাননীয় প্রধানমন্ত্রীর সদয় দৃষ্টি আকর্ষণ করেছে বাংলাদেশ সনাতন পার্টি। জানিয়েছেন বাংলাদেশ সনাতন পার্টি (বি.এস.পি)’র নির্বাহী সভাপতি অনুপ কুমার দত্ত।

আজ শুক্রবার ২৪শে এপ্রিল ২০২৬ বিকাল ৪:০০ ঘটিকায় জাতীয় প্রেসক্লাবের সামনে  মানব বন্ধন ও বিক্ষোভ মিছিলে সভাপতির বক্তব্যে তিনি এমন দাবী জানান।

বিএসপির নির্বাহী সভাপতি বলেন, কক্সবাজার খুরুশকুল নয়ন সাধুকে নির্মমভাবে পুড়িয়ে হত্যার প্রতিবাদ এবং দিপু চন্দ্র দাসের হত্যাকারীদের দ্রুত বিচার ট্রাইব্যুনালে দ্রুত বিচার নিষ্পত্তি ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি, সনাতনী সম্প্রদায়ের অস্তিত্ব রক্ষার প্রাণের দাবি ৮ দফা আন্দোলনকারীদের বিরুদ্ধে দায়েরকৃত সকল মিথ্যা মামলা প্রত্যাহার ও নির্দোষকারী বন্দীদের মুক্তি এবং সংখ্যালঘুদের সম্প্রদায়ের নিরাপত্তা নিশ্চিত কল্পে সংখ্যালঘু সুরক্ষা আইন প্রণয়নের দাবি জানাই।

উক্ত মানববন্ধনে সঞ্চালনা করেন উক্ত সংগঠনের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সুমন কুমার রায়।

উক্ত মানববন্ধনে উপস্থিত ছিলেন বিশিষ্ট কবি অশোক ধর, প্রণবানন্দ মহারাজ, সন্তোষ ‘চন্দ্র দাস, প্রাণতোষ তালুকদার, উত্তম কুমার দাস, টনি মল্লিক, সুবীর কান্তি ধর, কল্পনা তালুকদার, উমা দাস, বরুন রায়, এ্যাডভোকেট লিটন বনিক, রঞ্জন গোস্বামী, ডা. রামপ্রসাদ দেবনাথ সহ বিভিন্ন সংগঠন, হিন্দু, বৌদ্ধ, খ্রীষ্টান, যুব ঐক্য পরিষদের সভাপতি শিমুল সাহা, ছাত্র ঐক্য পরিষদের সভাপতি সজিব সরকার, সাধারণ সম্পাদক দিপঙ্কর শীল, বিশ্ব হিন্দু ফেডারেশনের মানষ ঘোষ, বাংলাদেশ হিন্দু পরিষদের প্রকৌশলী উত্তম সাহা, বিপ্লব হালদার, অবিরাম সূত্রধর, বিশ্বজিৎ সরকার, রুপম সরকার, বিশিষ্ট সংগঠক টিম্পল পাল সহ বিভিন্ন সংগঠনের জাতীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

উক্ত মানব বন্ধন ও বিক্ষোভ সমাবেশে বক্তাগণ বলেন, প্রতিনিয়ত বাংলাদেশে সংখ্যালঘু সম্প্রদায়ের উপর অত্যাচার নির্যাতন চলছে। গুম, খুন, জমি দখল, হত্যা, ধর্ষণ, দেশ ত্যাগের হুমকি, মঠ, মন্দির ভাংচুর, দখল, ধর্মান্তরিত ও ধর্মীয় অবমাননার অজুহাতে ঘর-বাড়ি লুটপাট ও মিথ্যা মামলা দায়ের করা হয়েছে। কিন্তু একটি ঘটনারও সঠিক বিচার পাওয়া যায় না।

সন্তোষ চন্দ্র দাস বলেন, কক্সবাজার জেল খুরুশকুল ইউনিয়নের পুরোহিত নয়ন সাধুকে গুম করে হত্যা তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই এবং অনতি বিলম্বে এই হত্যাকান্ডের সাথে জড়িত ব্যক্তিদের দ্রুত গ্রেফতার ও দোষী ব্যক্তিদের দ্রুত বিচার ট্রাইবুনালে দ্রুত বিচার নিষ্পত্তির মাধ্যমে দোষী ব্যক্তিদের দৃষ্টান্তমূলক শাস্তির জোর দাবি জানাই ।

প্রাণতোষ তালুকদার বলেন, সনাতনী সম্প্রদায়ের প্রাণের দাবি ৮ দফা আন্দোলনকারীদের বিরুদ্ধে দায়েরকৃত মিথ্যা ও হয়রানীমূলক মামলা প্রত্যাহার এবং চিন্ময় প্রভু সহ সকল কারাবন্দীদের দ্রুত মুক্তি জোর দাবি জানাই। এই বিষয়ে বক্তাগণ মাননীয় প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্র মন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেন।

টনি মল্লিক বলেন, বাংলাদেশের সংখ্যালঘু সম্প্রদায়ের উপর সব সরকারের আমলে অত্যাচার, নির্যাতন সংঘটিত হয়েছে এবং হচ্ছে। সংখ্যালঘু সম্প্রদায়ের জানমাল ও নিরাপত্তা নিশ্চিতকল্পে সংখ্যালঘু সুরক্ষা আইন প্রণয়নের জোর দাবি জানাচ্ছি। এ বিষয়ে মাননীয় প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করছি ।

পরিশেষে সংগঠনের সভাপতি অনুপ কুমার দত্ত বলেন, সরকারের পক্ষ থেকে মিরপুর পাঁচটি মন্দিরে অনুদান প্রদান এবং সংখ্যালঘু সম্প্রদায়ের বিষয়ে বিশেষ খোঁজখবর রাখার জন্য মাননীয় প্রধানমন্ত্রী বিশেষ সহকারী হিসাবে বিজন কান্তি সরকারকে বিশেষ সহকারী নিয়োগ প্রদান করায় ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করছি।


এ ক্যটাগরির আরো খবর..