× Banner
সর্বশেষ
কৃষকের উন্নয়নে সরকার কাজ করছে – সমাজকল্যাণ মন্ত্রী থাইল্যান্ডে চিকিৎসাধীন জুলাই যোদ্ধাদের খোঁজ নিলেন মন্ত্রী ফকির মাহবুব আনাম বাংলা নববর্ষ অসাম্প্রদায়িক চেতনা ও সংস্কৃতির উজ্জ্বল প্রতীক – আসাদুল হাবিব দুলু বোয়ালমারীতে খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করলেন সংস্কৃতিমন্ত্রী এমন একটি বাংলাদেশ গড়ে তুলতে চাই যেখানে অন্যায়, অবিচার ও দুর্নীতি থাকবে না – সমাজকল্যাণ মন্ত্রী সংখ্যালঘু সুরক্ষা আইন প্রণয়নের দাবি বিএসপির মাদারীপুরের পেয়ারপুর ইউনিয়নে নেই কোন মাধ্যমিক বিদ্যালয়, ঝড়ে পড়ছে অনেক শিক্ষার্থী নির্বাচনি প্রতিশ্রুতির প্রতিটি কর্মসূচি বাস্তবায়ন শুরু করেছে সরকার -মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী দেশে জ্বালানি তেলের কোনো সংকট নেই, কৃত্রিম সংকট সৃষ্টি করা হয়েছে – মির্জা ফখরুল সকল ধর্মের মানুষের ধর্মীয় অধিকার নিশ্চিতে কাজ করছে সরকার -তথ্য প্রতিমন্ত্রী

ডেস্ক

ভোটের হিসেব-নিকেষে পরিবর্তনের পক্ষে ভোটাধিকার

Kishori
হালনাগাদ: বৃহস্পতিবার, ২৩ এপ্রিল, ২০২৬
ভোটের হিসেব-নিকেষে

ভারতের পশ্চিম বঙ্গে প্রথম পর্যায়ের ভোট অনুষ্ঠিত হলো। ২৯৪ আসনের বিধানসভায় আজ ১৫২ আসনে ভোট হলো। ভোটের পার্সেন্টেজ প্রায় ৯০%এর কাছাকাছি যা অভূতপূর্ব এবং ঐতিহাসিক। কারণ মমতা বন্দ্যোপাধ্যায়ের ১৫ বছরের শাসনামলে ভোটের পার্সেন্টেজ বেশি হলেও ভোটারদের অংশগ্রহণে হয়নি। ছাপ্পা রিগিং বুথজেম ভয় দেখিয়ে ভোটের পার্সেন্টেজ বেড়ে যেত। কিন্তু এবারের প্রথম পর্যায়ের ভোটে নির্বাচন কমিশনের নজির বিহীন ব্যবস্থাপনার ফলে যা ভোট কাস্টিং হয়েছে তা একশত ভাগ স্বচ্ছ ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়েছে। এতে বুঝা যাচ্ছে ভোটাররা বিগত দিনের বঞ্চনার প্রতিশোধ নিতে এবার সর্বস্তরের মানুষ বাড়ি থেকে বের হয়ে তাদের ভোটাধিকার প্রয়োগ করেছে। ভোটের হিসেব-নিকেষে এই ভোটাধিকার পরিবর্তনের পক্ষে যাবে বলেই ভোট কুশলীরা মনে করছেন।

এবার পঃবঙ্গের ভোটের প্রধান মুখ শুভেন্দু অধিকারী দুপুরের দিকে সাংবাদিকদের সাথে কথা প্রসঙ্গে বলেছেন ১৫২ সিটের নির্বাচনে তারা ১২৫এর অধিক আসনে জয়লাভ করবে। সরকার গঠন করতে ১৪৮সিট লাগে। দ্বিতীয় দফার নির্বাচনে ১৪২ সিটের মধ্যে বিজেপি প্রয়োজনীয় সংখ্যক আসন পেতে কোন অসুবিধা হওয়ার কথা নয়।

যে কায়দায় এতদিন তৃণমূল কংগ্রেস ভোট করেছে এবারে প্রথম পর্যায়ের নির্বাচনে সেটা করতে পারেনি। ছোট-খাট অশান্তি ছাড়া সারাদিন প্রায় নির্বিঘ্নেই ভোটপর্ব সমাপ্ত হয়েছে।

ভারতীয় গনতন্ত্রে পঃবঙ্গ এতদিন একটা বিষফোড়া ছিলো। কেন্দ্রীয় সরকার এতদিন গনতান্ত্রিক নমনীয়তা দেখিয়ে আসছিলো। কিন্তু অনেক আগেই মমতা বন্দ্যোপাধ্যায় গনতান্ত্রিক লক্ষনরেখা অতিক্রম করে গিয়েছিলেন। যখন একটি নির্বাচিত সরকার দেশের আভ্যন্তরীণ নিরাপত্তা ভারতীয় ইতিহাস-ঐতিহ্য পরম্পরা ধর্মানুভুতিতে আঘাতের ঘটনা বিপদ সীমা অতিক্রম করে তখন তার পতন অনিবার্য। এবার ভারতের ১৪০ কোটি মানুষ তা প্রত্যক্ষ করবে বলে মনে হচ্ছে।


এ ক্যটাগরির আরো খবর..