× Banner
সর্বশেষ
বিশ্বকাপ সেমিফাইনাল বিশ্লেষণ: কার হাতে উঠতে পারে শিরোপা? আগামী পাঁচ দিনজুড়ে বৃষ্টি, কোথাও হতে পারে অতি ভারি বর্ষণ আজ ২৯ আষাঢ় মঙ্গলবারের রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ১৪ জুলাই মঙ্গলবারের পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে এলডিসির টেকসই উন্নয়নে সহজশর্তে ও স্বল্পসুদে অর্থায়ন ও বৈশ্বিক আর্থিক সংস্কারের আহ্বান ড. তিতুমীরের ইজতেমা ময়দানে ধর্মভিত্তিক বিশৃঙ্খলার নেপথ্যে বিপিসি চেয়ারম্যান! ঢাকায় চীনা দূতাবাসে সিপিসি’র ১০৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত শ্যামনগরে প্রাথমিক বৃত্তি পরীক্ষায় উত্তীর্ণ ট্যালেন্টপুল ৫৬ ও সাধারণ বৃত্তি ১০৫ নবম ওআইসি মিনিস্ট্রিয়াল সম্মেলনে যোগদান করেছে বাংলাদেশ আসুন মিলেমিশে দেশের জন্য কাজ করি – প্রধানমন্ত্রী

পিআইডি

সকল ধর্মের মানুষের ধর্মীয় অধিকার নিশ্চিতে কাজ করছে সরকার -তথ্য প্রতিমন্ত্রী

Kishori
হালনাগাদ: শুক্রবার, ২৪ এপ্রিল, ২০২৬
মানুষের ধর্মীয় অধিকার

বিএনপির ৩১ দফা নির্বাচনী অঙ্গীকারের অংশ হিসেবে সকল ধর্মের মানুষের ধর্মীয় অধিকার নিশ্চিত করতে কাজ করে যাচ্ছে বর্তমান সরকার। বলেছেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী।

আজ (শুক্রবার) ময়মনসিংহের নান্দাইল উপজেলায় এক পূজা মন্ডপ পরিদর্শনকালে তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী একথা বলেন।

তিনি বলেন, তারেক রহমানের সরকার মসজিদের পাশাপাশি মন্দির, গির্জাসহ সব ধর্মীয় উপাসনালয়ের বরাদ্দ সমানভাবে বন্টনের নীতি অনুসরণ করছে।

প্রতিমন্ত্রী বলেন, ধর্ম যার যার, রাষ্ট্র সবার -এই নীতিকে সামনে রেখেই এই সরকার কাজ করে যাচ্ছে। দেশের প্রতিটি নাগরিক যেন নির্বিঘ্নে নিজ নিজ ধর্ম পালন করতে পারে, তা নিশ্চিত করার অঙ্গীকারও রয়েছে বর্তমান সরকারের।

পরে তিনি নান্দাইলের নিজ নির্বাচনী এলাকার প্রাথমিক বিদ্যালয় (বালক- বালিকা) গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে অংশগ্রহণ করেন। এ সময় তিনি খেলাধুলাকে পেশা হিসেবে গড়ে তোলার ওপর গুরুত্ব আরোপ করে বলেন, বিএনপি’র নির্বাচনী অঙ্গীকারে খেলাধুলার উন্নয়ন একটি গুরুত্বপূর্ণ দিক।
এ সময় তিনি বলেন, প্রধানমন্ত্রীর তারেক রহমানের আন্তরিক প্রচেষ্টায় দেশের ক্রীড়াখাত এগিয়ে যাচ্ছে এবং তরুণ প্রজন্মকে খেলাধুলায় উৎসাহী করতে সরকার বিভিন্ন উদ্যোগ গ্রহণ করছে।

অনুষ্ঠানের স্থানীয় জনপ্রতিনিধি, শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী এবং ক্রীড়াপ্রেমী দর্শকরা উপস্থিত ছিলেন।


এ ক্যটাগরির আরো খবর..