× Banner
সর্বশেষ
বাংলাদেশকে গণতান্ত্রিক ও অন্তর্ভুক্তিমূলক রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে কাজ করছে সরকার: মির্জা ফখরুল পদত্যাগের চূড়ান্ত প্রস্তুতিতে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন: অন্তর্বর্তী সরকারের অধীনে নতুন বঙ্গভবন প্রধান কে? সক্রিয় মৌসুমি বায়ু: দেশজুড়ে ভারি বৃষ্টির সম্ভাবনা, বাড়তে পারে তাপমাত্রা রাজপথে ছড়ানো গুজবে কান না দেয়ার আহ্বান মির্জা ফখরুলের: নির্বাচনি প্রতিশ্রুতি পালনে সরকার বদ্ধপরিকর দেশের বাজারে সোনার দামে বড় পতন: ভরিতে কমলো ৩৩২৪ টাকা ভারতের প্রধানমন্ত্রীর বার্তা ও অনশন ভঙ্গ: যন্তর-মন্তরে কাটল জট, জয়ে ফিরল সাধারণতন্ত্র জগন্নাথদেবের পুনর্যাত্রা আজ: উল্টো রথযাত্রার ধর্মীয় তাৎপর্য, ইতিহাস ও আধ্যাত্মিক বার্তা সোনম ওয়াংচুক অনশন প্রত্যাহার, ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ দাবিতে আন্দোলন অব্যাহত আজ ২৪ জুলাই বৈদিক জ্যোতিষে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় সকাল ৯টার মধ্যে ১০ অঞ্চলে ঝড়ো হাওয়ার আশঙ্কা, নদীবন্দরে ১ নম্বর সতর্ক সংকেত

নিজস্ব প্রতিবেদক

প্রধানমন্ত্রী সাথে বাংলাদেশ স্কাউটস এর নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ

ACP
হালনাগাদ: বুধবার, ২২ এপ্রিল, ২০২৬
প্রধানমন্ত্রী সাথে বাংলাদেশ স্কাউটস এর নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ

আজ বাংলাদেশ সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগে প্রধানমন্ত্রীর বিশেষ সভাকক্ষে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। এই সৌজন্য সাক্ষাতে দেশের স্কাউটিং আন্দোলনের উন্নয়ন ও এর পরিধি আরও বাড়ানোর বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

মাননীয় প্রধানমন্ত্রী তরুণ প্রজন্মকে দক্ষ, দেশপ্রেমিক ও মানবিক নাগরিক হিসেবে গড়ে তুলতে স্কাউট আন্দোলনের প্রশংসা করেন। তিনি বলেন ভবিষ্যৎ প্রজন্মকে দক্ষ ও দেশপ্রেমিক নাগরিক হিসেবে গড়ে তুলতে স্কাউটিং এর কোনো বিকল্প নেই। তিনি দেশের প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে স্কাউট দল গঠন করা এবং তরুণদের সেবামূলক কাজে আরো উৎসাহিত করার পরামর্শ দেন।

বৈঠকে স্কাউটিং এর আধুনিকায়ন এবং স্কাউট কার্যক্রমের সুফল জনগণের জনগণের দোরগোড়ায় নিয়ে যেতে করণীয় বিষয়ে বিস্তারিত আলোচনা হয়। প্রধানমন্ত্রী স্কাউটদের মানবিক কর্মকান্ডের প্রশংসা করেন এবং সরকারের পক্ষ থেকে সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন।

এই বিশেষ সভায় উপস্থিত ছিলেন বাংলাদেশ স্কাউটস এর অন্তর্বর্তীকালীন জাতীয় নির্বাহী কমিটির উপদেষ্ঠা ও জনপ্রশাসন মন্ত্রনালয়ের সিনিয়র সচিব জনাব মোঃ এহছানুল হক, বাংলাদেশ স্কাউটস এর সভাপতি ও মন্ত্রিপরিষদ সচিব জনাব নাসিমুল গনি, প্রধান জাতীয় কমিশনার ও প্রধানমন্ত্রীর মুখ্য সচিব জনাব এবিএম আব্দুস সাত্তার, সহ সভাপতি ডাঃ মোঃ আমিনুল ইসলাম, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সচিব ও সহ সভাপতি বাংলাদেশ স্কাউটস জনাব আবদুল খালেক, কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের সচিব ও সহ সভাপতি বাংলাদেশ স্কাউটস জনাব মোঃ দাউদ মিয়া এনডিসি, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রনালয়ের সচিব ও সহ সভাপতি, বাংলাদেশ স্কাউটস জনাব মোঃ সাখাওয়াৎ হোসেন, মহাপরিচালক মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি) এবং কোষাধ্যক্ষ, বাংলাদেশ স্কাউটস প্রফেসর ড. খান মইনুদ্দিন আল মাহমুদ সোহেল, এছাড়াও বাংলাদেশ স্কাউটস এর নির্বাহী পরিচালক জনাব মোঃ শামসুল হকসহ প্রধানমন্ত্রীর কার্যালয় এবং বাংলাদেশ স্কাউটস এর অন্যান্য জ্যেষ্ঠ স্কাউটাররা উপস্থিত ছিলেন।

ধরেন। সাক্ষাৎকালে স্কাউট নেতৃবৃন্দ মাননীয় প্রধানমন্ত্রীর কাছে স্কাউটিং কার্যক্রমের একটি প্রামান্য একটি চিত্র তুলে ধরেন।


এ ক্যটাগরির আরো খবর..