× Banner
সর্বশেষ
নির্বাচনি প্রতিশ্রুতির প্রতিটি কর্মসূচি বাস্তবায়ন শুরু করেছে সরকার -মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী দেশে জ্বালানি তেলের কোনো সংকট নেই, কৃত্রিম সংকট সৃষ্টি করা হয়েছে – মির্জা ফখরুল সকল ধর্মের মানুষের ধর্মীয় অধিকার নিশ্চিতে কাজ করছে সরকার -তথ্য প্রতিমন্ত্রী ঝিনাইদহে ট্রাক চাপায় নারী নিহত শিবির কে যারা গুপ্ত বলে তারাই ১৭ বছর বিদেশে লুকিয়ে ছিল, তারাই গুপ্ত : মিয়া গোলাম পরওয়ার মায়ের ইচ্ছে পূরনে কোটালীপাড়ায় হেলিকপ্টারে চড়ে বিয়ে করতে গেলেন প্রবাসী মিলন মধু সরকার অঙ্গীকার বাস্তবায়নে পদক্ষেপ গ্রহণ করছে – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী ২৪ ঘণ্টায় হাম রোগে মৃত্যু সংখ্যা ৭ এনসিপিতে যোগ দিলেন মহিউদ্দিন রনি, ইসহাক সরকার-কন্টেন্ট ক্রিয়েটর কাফি মধুখালীতে এসএসসি পরীক্ষার্থী ও অভিভাবকদের মাঝে শরবত বিতরণ করে প্রশংসা কুড়িয়েছে মধুখালী উপজেলা ও পৌর ছাত্রদল

আঞ্চলিক প্রতিনিধি, বরিশাল

গৌরনদীতে তিন মাদক কারবারি গ্রেপ্তার

ACP
হালনাগাদ: মঙ্গলবার, ২১ এপ্রিল, ২০২৬
গৌরনদীতে তিন মাদক কারবারি গ্রেপ্তার

বরিশালের গৌরনদীতে পৃথক অভিযানে তিন মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার দিবাগত রাতে ও মঙ্গলবার দুপুরে উপজেলার টরকী ও আশোকাঠী এলাকায় অভিযান চালিয়ে ইয়াবা ও গাঁজা সহ তাদের গ্রেপ্তার করেন থানা পুলিশ ও মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্যরা।

গৌরনদী মডেল থানার ওসি তারিক হাসান রাসেল জানিয়েছেন, মাদক ক্রয়-বিক্রয়ের গোপন সংবাদের ভিত্তিতে টরকী বাসষ্ট্যান্ড এলাকায় অভিযান চালিয়ে মাদক কারবারি দিদার হোসেন ও মুন্না মোল্লাকে ১৮০ পিচ ইয়াবা ও মাদক বিক্রির ৫৪ হাজার টাকা সহ গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত দুইজনই উপজেলার ভুরঘাটা এলাকার বাসিন্দা। তাদের বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে। ওসি আরও বলেন, এঘটনায় গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে থানায় মাদকদ্রব্য আইনে মামলা দায়েরের পর মঙ্গলবার দুপুরে আদালতে প্রেরণ করা হয়েছে।

অপরদিকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের গৌরনদী সার্কেলের উপ-পরিদর্শক হৃদয় হাওলাদার জানিয়েছেন-মঙ্গলবার দুপুরে উপজেলার আশোকাঠী এলাকায় অভিযান চালিয়ে সাইদুল ইসলাম (২৫) নামের এক

যুবককে গ্রেপ্তার করা হয়। পরবর্তীতে গ্রেপ্তারকৃতকে মোবাইল কোর্টের মাধ্যমে ১ বছরের বিনা শ্রম কারাদন্ড ও ৩ হাজার টাকা জরিমানা প্রদান করে উপজেলা সহকারী কমিশনার।


এ ক্যটাগরির আরো খবর..