× Banner
সর্বশেষ
জামিনে মুক্ত মাদক বিক্রেতা সাংবাদিককে দিলো হত্যার হুমকি আগামী ৩ মে থেকে ধান-চাল ও গম সংগ্রহ করবে সরকার – স্বরাষ্ট্রমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে স্কাউট সদস্যদের সাক্ষাৎ শুভেচ্ছা দূত হিসেবে ইউএনএইচসিআরের সঙ্গে তাহসানের চুক্তি নবায়ন পুলিশের হাতে ধরা একাধিক মামলার সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার  বেনাপোল পুটখালী সিমান্ত এলাকায় বিজিবি অভিযানে ভারতীয় ১৩৩ বোতল উইনিক্স সিরাপ উদ্ধার নতুন যুগের চ্যালেঞ্জ মোকাবিলায় রোডম্যাপ তৈরিতে ইউনেস্কোর সহায়তা কামনা তথ্যমন্ত্রীর সংরক্ষিত নারী আসনের মনোনয়নপত্র বাছাই শুরু আজ সৌদি পৌঁছেছেন ২০৫৫৩ হজযাত্রী, একজনের মৃত্যু সংরক্ষিত নারী সংসদ সদস্যদের সুযোগ সুবিধা

ঝিকরগাছা (যশোর) প্রতিনিধি

‎সংরক্ষিত নারী আসনে এমপির মনোনয়নে মনোনীত ঝিকরগাছার সাবিরা সুলতানা মুন্নী

ACP
হালনাগাদ: মঙ্গলবার, ২১ এপ্রিল, ২০২৬
সংরক্ষিত নারী আসনে এমপির মনোনয়নে মনোনীত ঝিকরগাছার সাবিরা সুলতানা মুন্নী

সংরক্ষিত নারী আসনে বিএনপি থেকে সংসদ সদস্য (এমপি) হিসেবে মোছা. সাবিরা সুলতানা মুন্নী মনোনয়ন ঘোষণার পর যশোর-২ (চৌগাছা-ঝিকরগাছা) আসন জুড়ে আনন্দ-উচ্ছ্বাসের ঢেউ ছড়িয়ে পড়েছে। সোমবার (২০ এপ্রিল) দুপুরে দলীয়ভাবে সংরক্ষিত নারী আসনের এমপিদের নাম ঘোষণা করা হলে মুহূর্তেই এ খবর যশোর-২ সহ পুরো জেলায় ছড়িয়ে পড়ে। আগামী ১২ মে সংরক্ষিত নারী আসনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।
তথ্য অনুসন্ধানে জানা গেছে, সাবিরা সুলতানা মুন্নী বর্তমানে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এর কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য, ঝিকরগাছা উপজেলা বিএনপির সভাপতি, সাবেক উপজেলা চেয়ারম্যান। তার স্বামী যশোর জেলা বিএনপির কোষাধ্যক্ষ ও ঝিকরগাছা উপজেলা বিএনপির সভাপতি নাজমুল ইসলাম ২০১১ সালে গুমের শিকার হন।
এরপর ঝিকরগাছা বিএনপির রাজনীতিতে হাল ধরে তিনি দীর্ঘদিন মাঠের রাজনীতিতে জেল-জুলুম, নির্যাতনের শিকার হয়েছেন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দল তাকে মূল্যায়ন করে যশোর-২ (ঝিকরগাছা-চৌগাছা) আসনে বিএনপির ধানের শীষ প্রতিকের মনোনয়ন দেয়। কিন্তু দলীয় কিছু কোন্দল ও নানামুখী ষড়যন্ত্রের কাছে তিনি পরাজিত হন বলেও অভিযোগ পাওয়া যায়।
সোমবার (২০ এপ্রিল) দুপুরে রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও দলের জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী সংবাদ সম্মেলনে ৩৬জন প্রার্থীর তালিকায় সংরক্ষিত নারী আসনের মনোনয়ন ঘোষণা করেন। খুলনা বিভাগের মধ্যে সংরক্ষিত নারী আসনে ২জন মনোনয়নে মনোনীত হয়েছে এবং তার মধ্যে তিনিও রয়েছেন।
এর আগে ২০২৬ সালে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এর পক্ষে ধানের শীষ প্রতীকের প্রার্থী হিসেবে যশোর-২ (ঝিকরগাছা-চৌগাছা) আসনে প্রতিদ্বন্দ্বিতা করেন এবং জামায়াত প্রার্থী ডা. মোসলেহ উদ্দিন ফরিদের কাছে পরাজিত হন। দীর্ঘদিন ধরে দলীয় রাজনীতি, সাংগঠনিক কার্যক্রম, সামাজিক উন্নয়ন এবং নারীর ক্ষমতায়নে তিনি সক্রিয় ভূমিকা রেখে আসছেন। দলের সংকটকালে রাজপথেও সোচ্চার ছিলেন। হামলা, মামলা, জেল জুলুম উপেক্ষা করে দলকে সংগঠিত করেছেন। দল তাকে আবারও মূল্যায়ন করে সংরক্ষিত নারী আসনের জন্য মনোনয়নে মনোনীত করেছেন।
সংরক্ষিত নারী আসনে দলের চূড়ান্ত মনোনয়ন পাওয়ায় সাবিরা সুলতানা মুন্নী বলেন, আমি মহান সৃষ্টিকর্তার কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি। এছাড়াও আমাদের দলের চেয়ারম্যান প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি।  কারণ দল আমাকে মূল্যায়ন করেছে, এজন্য প্রধানমন্ত্রী তারেক রহমানসহ সবার প্রতি আমি কৃতজ্ঞ। পাশাপাশি এলাকার মানুষ আমার সঙ্গে ছিল উল্লেখ করে তিনি আরও বলেন, আমি তাদের প্রতিও কৃতজ্ঞতা ও ধন্যবাদ জ্ঞাপন করছি।


এ ক্যটাগরির আরো খবর..