× Banner
সর্বশেষ
তথ্যমন্ত্রীর সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের সাক্ষাৎ যশোরের শার্শায় উলাশী খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ভারতের বিধানসভা নির্বাচনের কারণে বেনাপোল-পেট্রাপোল আমদানি-রপ্তানি ৩ দিন বন্ধ কমিউনিটি ক্লিনিকে ওষুধ সংকট, দুর্ভোগে সেবাপ্রত্যাশীরা বৈশ্বিক বাণিজ্যে আপডেট থাকতে সক্ষমতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ যশোর পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান আজ ২৭ এপ্রিল বৈদিক জ্যোতিষে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ২৭ এপ্রিল (সোমবার) পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে ইইউ পর্যবেক্ষক মিশনের চূড়ান্ত প্রতিবেদন স্পিকারের কাছে হস্তান্তর জাতিসংঘে সরকারের ভিশন তুলে ধরছেন বাংলাদেশের কূটনীতিকরা

নিজস্ব প্রতিবেদক

আকস্মিকভাবে কেন্দ্র পরিদর্শনে যেতে পারেন শিক্ষামন্ত্রী, গন্তব্য গোপন

ACP
হালনাগাদ: মঙ্গলবার, ২১ এপ্রিল, ২০২৬
আকস্মিকভাবে কেন্দ্র পরিদর্শনে যেতে পারেন শিক্ষামন্ত্রী, গন্তব্য গোপন

আকস্মিকভাবে এসএসসি ও সমমান পরীক্ষার কেন্দ্র পরিদর্শনে যেতে পারেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। তবে তিনি কোন কেন্দ্রে যাবেন—তা গোপন রাখা হয়েছে। সাধারণত আগেই পরিদর্শনের কেন্দ্র জানানো হলেও এবার তা প্রকাশ না করায় তৈরি হয়েছে কৌতূহল। মন্ত্রণালয়ের কর্মকর্তারাও এ বিষয়ে কিছু বলতে নারাজ, ফলে শিক্ষামন্ত্রীর সম্ভাব্য আকস্মিক পরিদর্শন নিয়ে জোর আলোচনা চলছে।

রাজধানীর কোনো কেন্দ্র নাকি ঢাকার বাইরের কোনো জেলায় যাবেন—এ বিষয়েও স্পষ্ট করে কিছু বলতে চাননি শিক্ষা মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা। তাদের ভাষ্য, ‘মন্ত্রী কোথায় যাবেন, সেটা মন্ত্রী জানেন। অন্য কাউকে বলেননি।’

বিষয়টি নিয়ে জানতে চাইলে শিক্ষা মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা এবং শিক্ষামন্ত্রীর সহকারী একান্ত সচিব (এপিএস) কেউই কোনো তথ্য দিতে রাজি হননি।

এর আগে ২০০১ থেকে ২০০৬ সালে বিএনপি-জামায়াত জোট সরকারের আমলে শিক্ষা প্রতিমন্ত্রী থাকাকালে এহছানুল হক মিলন সারা দেশে নকলবিরোধী অভিযান চালিয়ে আলোচনায় আসেন। সে সময় তিনি তৎকালীন প্রধানমন্ত্রী খালেদা জিয়ার নির্দেশনায় হেলিকপ্টারে করে বিভিন্ন জেলায় গিয়ে আকস্মিকভাবে পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করতেন।

দ্বিতীয় মেয়াদে শিক্ষামন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর নেটিজেনদের কাছে তিনি ‘হেলিকপ্টার মিলন’ নামে পরিচিতি পান। সম্প্রতি সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এবারও হেলিকপ্টারে করে আকস্মিকভাবে বিভিন্ন কেন্দ্রে যাওয়ার ইঙ্গিত দেন। তবে নির্দিষ্ট কোনো কেন্দ্রের নাম প্রকাশ না করায় এ নিয়ে তৈরি হয়েছে কৌতূহল ও রহস্য।

এদিকে, দেশের ৩ হাজার ৮৮৫টি কেন্দ্রে একযোগে শুরু হয়েছে এসএসসি ও সমমানের পরীক্ষা। মঙ্গলবার (২১ এপ্রিল) সকাল ১০টায় শুরু হওয়া এ পরীক্ষায় অংশ নিয়েছে সারা দেশের ৩০ হাজার ৬৬৬টি স্কুল, মাদরাসা ও কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানের সাড়ে ১৮ লাখের বেশি পরীক্ষার্থী। পরীক্ষা শেষ হবে দুপুর ১টায়।

প্রকাশিত সময়সূচি অনুযায়ী, ৯টি সাধারণ শিক্ষা বোর্ডে প্রথম দিনে বাংলা প্রথম পত্র পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। মাদরাসা বোর্ডের অধীনে দাখিলে কোরআন মাজিদ ও তাজভিদ এবং কারিগরি বোর্ডের অধীনে এসএসসি (ভোকেশনাল) ও দাখিল (ভোকেশনাল) পরীক্ষায় বাংলা-২ বিষয়ের পরীক্ষা নেওয়া হচ্ছে।


এ ক্যটাগরির আরো খবর..