× Banner
সর্বশেষ
শিগগিরই ১০ম ওয়েজ বোর্ড গঠনের কার্যক্রম শুরু হবে – তথ্যমন্ত্রী দুর্নীতি ও ভুল পরিকল্পনায় ভেঙে পড়েছে স্বাস্থ্য ব্যবস্থা – প্রতিমন্ত্রী অতীতে কেউ ছাত্রলীগ করলেও এনসিপিতে যোগ দিতে পারবে যদি অপরাধী না হয় : নাহিদ ইসলাম উন্নয়নমূলক কাজে ইউনিয়নভিত্তিক কমিটি গঠন করা হবে – ডেপুটি স্পিকার চট্টগ্রাম শাহ আমানত বিমানবন্দরে প্রথম হজ ফ্লাইট উদ্বোধন সবার আগে বাংলাদেশ, দেশের স্বার্থকে সমুন্নত রেখে কাজ করতে হবে – ভূমি ও পার্বত্য প্রতিমন্ত্রী শ্যামনগরে এবার এসএসসি,দাখিল ও সমমান পরীক্ষার্থী ২৯৭৮ জন পাইকগাছায় ২০ হাজার ৫৪০ শিশু কে দেওয়া হবে হাম- রুবেলা ভ্যাকসিন পাইকগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চুরির ঘটনায় আটক -৩ ; সিসিটিভির সরঞ্জাম উদ্ধার  কৃষিমন্ত্রীর সাথে নেদারল্যান্ডসের রাষ্ট্রদূতের সাক্ষাৎ কামারখালী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে এস.এস.সি পরীক্ষা অনুষ্ঠিত-২০২৬

আঞ্চলিক প্রতিনিধি, বরিশাল

ঢাকা-বরিশাল মহাসড়ক ছয় লেনে উন্নীত করণের দাবিতে মানববন্ধন

ACP
হালনাগাদ: রবিবার, ১৯ এপ্রিল, ২০২৬
ঢাকা-বরিশাল মহাসড়ক ছয় লেনে উন্নীত করণের দাবিতে মানববন্ধন

ঢাকা-বরিশাল মহাসড়কের ভাঙ্গা থেকে সাগরকন্যা কুয়াকাটা পর্যন্ত অধিক ঝুঁকিপূর্ণ সরু মহাসড়ক ছয়লেনে উন্নতি করার দাবিতে যুব সমাজের আয়োজনে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে।

মহাসড়কের বরিশালের প্রবেশদ্বার গৌরনদী উপজেলার ভুরঘাটা ব্রিজের ওপর শনিবার বিকেলে ঘন্টাব্যাপী মানববন্ধন চলাকালীন অনুষ্ঠিত সভায় স্থানীয় যুব সমাজের প্রতিনিধি আতিক মৃধার সভাপতিত্বে

অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন মেহেদী হাসান, লিখন ফকির, আসিফ খান, শাকিল ঘরামী প্রমুখ। বরিশালসহ গোটা দক্ষিণাঞ্চলের মানুষ দীর্ঘদিন ধরে অবহেলিত উল্লেখ করে বক্তারা বলেন, ঢাকা-বরিশাল মহাসড়কটি সরু হওয়ায় প্রতিনিয়ত দুর্ঘটনা ও যানজট বেড়েই চলছে। ভাঙ্গা থেকে বরিশাল হয়ে কুয়াকাটা পর্যন্ত মহাসড়কটি অত্যান্ত সরু হওয়ায় দক্ষিণাঞ্চলের মানুষ পদ্মা সেতুর সুফল থেকে পুরোপুরি বঞ্চিত রয়েছেন।

বক্তারা আরও বলেন, পদ্মা সেতু চালুর পর দক্ষিণাঞ্চলে যাতায়াত বেড়েছে বহুগুণ। কিন্তু সরু মহাসড়ক ও অব্যবস্থাপনার কারণে সেই সুবিধা পুরোপুরি পাচ্ছেন না যাত্রীরা। সরু মহাসড়কের কারণে প্রতিনিয়ত দূর্ঘটনা লেগেই রয়েছে।

এতে করে অসংখ্য প্রাণহানীর ঘটনা বেড়েই চলেছে। পাশাপাশি মহাসড়কের ভুরঘাটা বাসষ্ট্যান্ড সংলগ্নসহ অধিকাংশ এলাকায় ঝুঁকিপূর্ণ ব্রিজ দিয়ে প্রতিনিয়ত জীবনের ঝুঁকি নিয়ে যানবাহন চলাচল করছে।

যেকোন সময় এসব ঝুঁকিপূর্ণ ব্রিজ ধ্বসে পরে বড়ধরনের দূর্ঘটনার আশঙ্কা রয়েছে। বক্তারা জনগুরুত্বপূর্ণ মহাসড়কটি দ্রুত ছয় লেনে উন্নতীকরণসহ ঝুঁকিপূর্ণ ব্রিজগুলো ভেঙ্গে দ্রুত পূণনির্মানের জন্য প্রধানমন্ত্রীসহ সংশ্লিষ্ঠ মন্ত্রণালয়ের উর্ধ্বতন কর্মকর্তাদের হস্তকেষপ কামনা করেছেন।


এ ক্যটাগরির আরো খবর..