× Banner
সর্বশেষ
পেশাদার সাংবাদিকরা যেন বিপদে না পড়ে তাই সৎ সাংবাদিকতাকে সুরক্ষা দিতে হবে – তথ্যমন্ত্রী প্রধানমন্ত্রীর কাছে সিএজির অডিট রিপোর্ট পেশ মানুষের সঙ্গে মিশে যাবেন, তাদের সঙ্গে নিয়ে নেতৃত্ব দিবেন – জেলা প্রশাসকদের প্রতি এলজিআরডি মন্ত্রী পর্যটন খাতে গতি আনতে উদ্ভাবনী উদ্যোগের আহ্বান বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী এবং প্রতিমন্ত্রীর পিরোজপুরের সড়কগুলো দ্রুত মেরামত করে যান চলাচলের উপযোগী করার নির্দেশ প্রধানমন্ত্রীর প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টার সঙ্গে ইতালির রাষ্ট্রদূতের সাক্ষাৎ শার্শায় পুলিশের অভিযানে ইয়াবাসহ আটক-২ শ্যামনগরে সুন্দরবন সচেতনতায় আর্থস্কাউট স্কুল ক্যাম্পেইন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রীর সঙ্গে এয়ারবাসের ভাইস প্রেসিডেন্টের সাক্ষাৎ রোহিঙ্গাদের জীবনমান উন্নয়নে আন্তর্জাতিক সহায়তা চাইলেন স্বরাষ্ট্রমন্ত্রী

বঙ্গবন্ধুকে নিয়ে কটুক্তির প্রতিবাদে প্রতিবাদ সভা ও বিক্ষোভ মিছিল

admin
হালনাগাদ: শনিবার, ৬ আগস্ট, ২০১৬

বঙ্গবন্ধুকে নিয়ে কটুক্তির প্রতিবাদে নবীগঞ্জের আউশকান্দি বাজারে ওসমানী স্মৃতি পরিষদ আয়োজিত প্রতিবাদ সভা ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত

নবীগঞ্জ প্রতিনিধিঃ বাংলাদেশের স্বপ্নদ্রষ্টা জাতির জনক বঙ্গবন্ধুকে নিয়ে কটুক্তিকারীদের কোন দিন ক্ষমা করা হবে না। মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃতিসহ মহান নেতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে কটুক্তিকারীদের অবিলম্বে বিচারের আওতায় এনে শাস্তি দিতে হবে।

বঙ্গবন্ধুকে কটাক্ষকারীরা এদেশের ও স্বাধীনতার শক্র,তাহারা পাকিস্তানি দালাল ও কুলাঙ্গার বলে ও বিক্ষোভকারীরা মন্তব্য করেন। ঐ সব কুলাঙ্গারদের ফাঁসি দিয়ে বাংলার পবিত্র মাটিকে মুক্ত করতে হবে। নামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে বঙ্গবন্ধু ও শোকাবহ্ ১৫ আগষ্টকে বিকৃত করে অশ্লীল ভাষায় কয়েকটি পোস্ট করে মোঃমিজানুর রহমান ফরহাদ নামের এক কুলাঙ্গার।   এছাড়াও তার এফবি আই,ডি থেকে গুলশানে জঙ্গী হামলায় নিহত বনানী থানার সাবেক ওসি নিহত সালাহ্ উদ্দীনকে নিয়ে ও অশালীন পোস্ট করে। তার ব্যবহৃত এফবি আইডি থেকে দেশের বিরুদ্ধে নানা বাজে মন্তব্য সহ প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা ও সজীব ওয়াজেদ জয়কে নিয়েও খারাপ সমালোচনা করে।

এই সংবাদটি  মুজিব সৈনিকদের দৃস্টি গোচর হলে ফেইসবুকেতে  তীব্রতর প্রতিবাদের ঝড় উঠে। এরই ধারাবাহিকতায় গতকাল শনিবার দুপুরে ঢাকা-সিলেট মহাসড়কের নবীগঞ্জের আউশকান্দি বাজারে ওসমানী স্মৃতি পরিষদ কর্তৃক আয়োজিত বিশাল প্রতিবাদ সভা ও বিক্ষোভ মিছিল অনুস্টিত হয়েছে। ওসমানী স্মৃতি পরিষদের সভাপতি বদরুজ্জামান ছানুর সভাপতিত্বে ও শ্রমিকলীগ নেতা আরিফুল ইসলাম হেলালের পরিচালনায়, এতে প্রধান অতিথি হিসাবে বক্তব্যে রাখেন, কেন্দ্রীয় যুবলীগের সংগ্রামী নেতা মুকিত চৌধুরী, বিশেষ অতিথি ছিলেন, স্থানীয় আউশকান্দি  ইউ,পি চেয়ারম্যান হাজী মহিবুর রহমান হারুন, উপজেলা ছাত্রলীগের সাবেক প্রতিষ্টাতা সভাপতি সৈয়দ এন,আলী ইয়াহিয়া,  সাংবাদিক এম.এ আহমদ আজাদ,  আওয়ামীলীগ নেতা  ও ইউপি সদস্য আব্দুল মুকিত, মানবাধিকার নেতা খলকু চৌধুরী,কৃষকলীগ নেতা, শওকত মিয়া  ছাত্রলীগনেতা সৈয়দ দিপলু,তরুনলীগ নেতা দুলাল আহমেদ, স্বেচ্ছাসেবক লীগে ,যুবলীগ,তরুনলীগ ও সহযোগী সংঘটনের নেতৃবৃন্দ।  উক্ত প্রতিবাদ সভায় জননেত্রী বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার আশুহস্তক্ষেপ কামনা করা হয়। অন্যতায় নবীগঞ্জের আউশকান্দি থেকে মহা-সড়ক অবরোধ সহ কঠোর কর্মসূচীর ডাক দিবে মুজিব সৈনিকরা।


এ ক্যটাগরির আরো খবর..