× Banner
সর্বশেষ
শিগগিরই ১০ম ওয়েজ বোর্ড গঠনের কার্যক্রম শুরু হবে – তথ্যমন্ত্রী দুর্নীতি ও ভুল পরিকল্পনায় ভেঙে পড়েছে স্বাস্থ্য ব্যবস্থা – প্রতিমন্ত্রী অতীতে কেউ ছাত্রলীগ করলেও এনসিপিতে যোগ দিতে পারবে যদি অপরাধী না হয় : নাহিদ ইসলাম উন্নয়নমূলক কাজে ইউনিয়নভিত্তিক কমিটি গঠন করা হবে – ডেপুটি স্পিকার চট্টগ্রাম শাহ আমানত বিমানবন্দরে প্রথম হজ ফ্লাইট উদ্বোধন সবার আগে বাংলাদেশ, দেশের স্বার্থকে সমুন্নত রেখে কাজ করতে হবে – ভূমি ও পার্বত্য প্রতিমন্ত্রী শ্যামনগরে এবার এসএসসি,দাখিল ও সমমান পরীক্ষার্থী ২৯৭৮ জন পাইকগাছায় ২০ হাজার ৫৪০ শিশু কে দেওয়া হবে হাম- রুবেলা ভ্যাকসিন পাইকগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চুরির ঘটনায় আটক -৩ ; সিসিটিভির সরঞ্জাম উদ্ধার  কৃষিমন্ত্রীর সাথে নেদারল্যান্ডসের রাষ্ট্রদূতের সাক্ষাৎ কামারখালী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে এস.এস.সি পরীক্ষা অনুষ্ঠিত-২০২৬

ঝিকরগাছা (যশোর) প্রতিনিধি

ঝিকরগাছা সরকারি এম.এল. মডেল হাইস্কুলে এস.এস.সি পরীক্ষা উপলক্ষে মতবিনিময় সভা

ACP
হালনাগাদ: রবিবার, ১৯ এপ্রিল, ২০২৬
ঝিকরগাছা সরকারি এম.এল. মডেল হাইস্কুলে এস.এস.সি পরীক্ষা উপলক্ষে মতবিনিময় সভা

যশোরের ঝিকরগাছায় আসন্ন এস.এস.সি পরীক্ষার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা, কক্ষ পরিদর্শক ও সংশ্লিষ্ট শিক্ষকদের নিয়ে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১৯ এপ্রিল) সকালে ঝিকরগাছা সরকারি এম.এল. মডেল হাইস্কুলের উদ্যোগে বিদ্যালয় মিলনায়তনে এ সভার আয়োজন করা হয়।

সভায় সভাপতিত্ব করেন ঝিকরগাছা সরকারি এম.এল. মডেল হাইস্কুলের প্রধান শিক্ষক মো. মোস্তাফিজুর রহমান আজাদ। এসময় তিনি এস.এস.সি পরীক্ষার সুষ্ঠু, নকলমুক্ত ও শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত করতে করণীয় বিষয়ে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা প্রদান করেন।

তিনি আরও বলেন, “পরীক্ষা একটি জাতির ভবিষ্যৎ নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তাই সকল শিক্ষক, কক্ষ পরিদর্শক ও দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের সততা, নিষ্ঠা ও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করতে হবে।”

সভায় পরীক্ষার সময়সূচি, দায়িত্ব বণ্টন, কেন্দ্র পরিচালনা, শৃঙ্খলা রক্ষা এবং পরীক্ষার্থীদের সহায়ক পরিবেশ নিশ্চিত করার বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়। পাশাপাশি যেকোনো ধরনের অনিয়ম প্রতিরোধে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানানো হয়।

এসময় উপস্থিত ছিলেন ঝিকরগাছা বিএম হাই স্কুলের প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) মো. নাজমুল আলম, ঝিকরগাছা পাইলট উচ্চ বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক আহসান উদ্দিন, ঝিকরগাছা সরকারি এম.এল. মডেল হাইস্কুলের সহকারি প্রধান শিক্ষক এএফএম সাজ্জাদুল আলম সহ বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা, কর্মকর্তা-কর্মচারীসহ সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ।


এ ক্যটাগরির আরো খবর..