× Banner
সর্বশেষ
ভিন্নতার মাঝে ঐক্য স্থাপনই আমাদের মূল নীতি, কোনো বৈষম্য থাকবে না – সংস্কৃতি মন্ত্রী পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে কিরগিজস্তান রাষ্ট্রপতির বিশেষ দূতের সাক্ষাৎ সাতক্ষীরা জেলা ধারাভাষ্যকার অ্যাসোসিয়েশনের  পূর্ণাঙ্গ কমিটি গঠন; সভাপতি সানা ও সম্পাদক ইকবাল  শার্শার উলসী ‘জিয়ার খাল’ পরিদর্শনে মফিকুল হাসান তৃপ্তি: উদ্বোধনে আসছেন তারেক রহমান বাগআঁচড়ায় ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থীকে প্রতারণার ফাঁদে ফেলে ভ্যান চুরি সরকারের দুই মাস পূর্তি উপলক্ষ্যে শনিবার বিকেলে সংবাদ সম্মেলন প্রথম ধাপে শেষ হলো ৪০০ মনোনয়ন প্রত্যাশীর সাক্ষাৎকার উপকূলে লবণাক্ততা ও দূষণ বড় চ্যালেঞ্জ – পরিবেশ প্রতিমন্ত্রী শিক্ষা প্রতিষ্ঠানে নিয়োগে দুর্নীতি-অনিয়ম বরদাস্ত করা হবে না – শিক্ষামন্ত্রী পানি সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ উলাশী জিয়া খাল পুনঃখনন স্থান পরিদর্শন

পুলিশের বিরুদ্ধে গাফিলতির অভিযোগ টাঙ্গাইলের গোপালপুরে গ্রামীণফোন কর্মীর খুনিরা ধরাছোঁয়ার বাইরে

admin
হালনাগাদ: শনিবার, ৬ আগস্ট, ২০১৬

টাঙ্গাইল প্রতিনিধিঃ টাঙ্গাইলের গোপালপুর উপজেলার মির্জাপুর ইউনিয়নের জোত আতাউল্লাহ গ্রামের বাসিন্দা এবং গ্রামীণফোন কর্মী আয়নাল হক হত্যায় জড়িত খুনিরা গ্রেফতার হচ্ছে না। আসামির আত্মীয়-স্বজনরা নিহতের বাবা-মা ও স্ত্রীকে প্রাণনাশের হুমকি দিচ্ছে। নিরাপত্তার অভাবে তারা আতঙ্কের মধ্যে দিনাতিপাত করছে।

বৃহস্পতিবার স্থানীয় প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মিলনে লিখিতভাবে এ অভিযোগ করা হয়। এ সময়ে নিহত আয়নালের বাবা দারোগালি মিয়া, মাতা আমিনা বেগম, স্ত্রী লিপি বেগমসহ ৮/১০ জন গ্রামবাসী উপস্থিত ছিলেন।

অভিযোগে বলা হয়, নিহত আয়নাল হক গ্রামীণ ফোন টাওয়ার সেকশনের চট্টগ্রাম এলাকার কর্মী ছিলেন। ছুটিতে বাড়ি এলে গত ২৫ মে সন্ধ্যায় একই গ্রামের মৃত হারান আলীর পুত্র জুলহাস এবং মৃত কাশেম আলীর পুত্র হান্নান তাকে ডেকে নিয়ে যায়। গ্রামের মৃত মোসলেম উদ্দীনের পুত্র ওয়াজেদ আলীর দোকানে তাস খেলার নামে তাকে সারা রাত আটকে রাখা হয়। আসামিরা ওই রাতেই পাশবিক নির্যাতন চালিয়ে হত্যার পর খানপাড়া যাওয়ার রাস্তার পাশে আয়নালের লাশ ফেলে রাখে। পুরুষাঙ্গসহ শরীরে অসংখ্য আঘাতের চিহ্ন ছিল।

গত ২৬ মে টাঙ্গাইল মর্গে  ময়না তদন্ত হয়। বাবা দারোগালি মিয়া গত ২৭ মে ওই তিনজনকে আসামি করে গোপালপুর থানায় হত্যা মামলা দায়ের করেন। নিহতের স্বজনদের অভিযোগ থানা পুলিশ আসামি গ্রেফতারে আন্তরিক নয়। আসামি ও তার আত্মীয়স্বজন মামলায় আপোষ হওয়ার জন্য চাপ দিচ্ছে। প্রাণহানির হুমকি দিচ্ছে। দুটি নাবালক শিশু নিয়ে বিধবা লিপি পরিবারের সদস্যরা আতঙ্কের মধ্যে রয়েছেন। নিরাপত্তার পাশাপাশি আসামিদের দ্রুত গ্রেফতার ও শাস্তির দাবি জানান তারা।


এ ক্যটাগরির আরো খবর..