× Banner
সর্বশেষ
মে দিবস উপলক্ষে জাতীয় প্রেসক্লাবে বিড়ি শ্রমিকদের র‌্যালি ও সমাবেশ বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বহর সম্প্রসারণে বোয়িংয়ের সঙ্গে ১৪টি উড়োজাহাজ ক্রয় চুক্তি স্বাক্ষর অগ্নি-VI ক্ষেপণাস্ত্র কর্মসূচি: চূড়ান্ত অনুমোদনের অপেক্ষায় ভারত পশ্চিমবঙ্গ নির্বাচন ঘিরে উদ্বেগ: বাংলাদেশি এমপির মন্তব্যে বিতর্ক মে দিবসে বিএনপির শ্রমিক সমাবেশে প্রধানমন্ত্রী ঢাকাসহ ১৭ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের আশঙ্কা, সতর্কসংকেত জারি উৎসবের আমেজে শুরু মিনি স্কুল হ্যান্ডবল টুর্নামেন্ট ২০২৬ আজ ১ মে (১৭ বৈশাখ ) শুক্রবারের রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ১ মে শুক্রবার পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে আমাদের প্রথম এবং প্রধান দায়িত্ব জনগণের দেখভাল করা – সংসদে প্রধানমন্ত্রী

শরীয়তপুরে মাদক বিরোধী গণ র‌্যালী

admin
হালনাগাদ: শনিবার, ৬ আগস্ট, ২০১৬

সৈকত দত্ত, শরীয়তপুর থেকে ॥ শরীয়তপুরে মাদক নির্মূল কমিটি (মানিক)’র উদ্যোগে মাদক বিরোধী গণ র‌্যালী অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে শরীয়তপুর পৌরসভার কাগদী গ্রামে ‘মাদক ছেড়ে কলম ধরি সুস্থ্য সুন্দর জীবন গড়ি রুখবো মাদক গড়বো দেশ মাদক মুক্ত বাংলাদেশ’ শ্লোগানে মাদকমুক্ত গণ র‌্যালী অনষ্ঠিত হয়।

কাগদী বিনির্মাণ, মাদকের বিরুদ্ধে এলাকাবাসীর সচেতনতা বৃদ্ধি ও মাদক বিরোধী কর্মকান্ডে এলাকাবাসীদের সম্পৃক্ত করার লক্ষ্যেই এই গণ র‌্যালী। র‌্যালীতে অংশ নেয় শরীয়তপুর কাগদী দাখিল মাদরাসার ব্যানারে শিক্ষক ও শিক্ষার্থীরা। এসময় উপস্থিত ছিলেন মাদক নির্মূল কমিটি কাগদী এলাকার আহ্বায়ক আবুল ফয়েজ মোঃ সালেহ, শরীয়তপুর সরকারী কলেজের উদ্ভিদ বিদ্যা বিভাগের সহকারী অধ্যাপক মোঃ এমরান হোসেন সরদার, শরীয়তপুর পৌর কাউন্সিলর হোসেন মোঃ আলমগীর, মাকসুদুর রহমান বাচ্চু, মোঃ কামরুজ্জামান সরদার, মোঃ আজাদ খান, মোঃ মমিরুল ইসলাম, শাহ মোঃ নাসির উদ্দিন, মোঃ আবু সাঈদ মৃধা, মোঃ আব্দুর রউফ মৃধা, মোঃ বাবুল হাওলাদার প্রমূখ।

গণ র‌্যালীটি কাগদী গ্রামের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে শরীয়তপুর কাগদী দাখিল মাদরাসা মাঠে এসে মিলিত হয়।


এ ক্যটাগরির আরো খবর..