× Banner
সর্বশেষ
ঝিকরগাছায় কনন্টেন ক্রিয়েটর মিলন মেলা অনুষ্ঠিত ঝিকরগাছায় তেলের লাইনে অনিয়মে জিরো টলারেন্স : ইউএনও’র কড়া অভিযান গ্রামবাংলার ঐতিহ্যকে লালন করতে বর্ণিল সাজে ঝিকরগাছায় বাংলা নববর্ষ উদযাপন আগৈলঝাড়া প্রশাসন ও ঐতিহাসিক কবি বিজয়গুপ্তের মনসা মন্দিরে নববর্ষ পালিত ৫ লাখ সরকারি কর্মচারী নিয়োগের সিদ্ধান্ত হয়েছে – প্রধানমন্ত্রী মিসরাতা মিউনিসিপালিটির মেয়রের স‌ঙ্গে বাংলা‌দে‌শি রাষ্ট্রদূতের বৈঠক ১ জুলাই শুরু হবে ‘পঞ্চম প্রাথমিক শিক্ষা উন্নয়ন কর্মসূচি’ জনগণকে ‘ই-হেলথ কার্ড’  দেওয়ার উদ্যাগ নেওয়া হয়েছে – প্রধানমন্ত্রী বাহরাইনে নিহত প্রবাসী বাংলাদেশি গিরিশ চন্দ্র সূত্রধরের মরদেহ দেশে পৌঁছেছে দুর্ঘটনার কবলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাস, আহত ৮ শিক্ষার্থী

ষ্টাফ রিপোর্টার

নবীগঞ্জে আনন্দ নিকেতনের আয়োজনে জমকালোভাবে বাংলা বর্ষবরণ উৎসব উদ্বোধন করলেন এমপি ড. রেজা কিবরিয়া 

ACP
হালনাগাদ: বুধবার, ১৫ এপ্রিল, ২০২৬
নবীগঞ্জে আনন্দ নিকেতনের আয়োজনে জমকালোভাবে বাংলা  বর্ষবরণ উৎসব উদ্বোধন

বাংলা নববর্ষ ১৪৩৩ পালন  উপলক্ষে নবীগঞ্জে বর্ণাঢ্য বর্ষবরণ উৎসব পালন করা হয়েছে।   ঐতিহ্যবাহী সাংস্কৃতিক সংগঠন “আনন্দ নিকেতন উদ্যোগে প্রতি বছরের ন্যায় এবারও  ১৪ এপ্রিল মঙ্গলবার বাঙালি সংস্কৃতির প্রাণের উৎসব পহেলা বৈশাখ  দিনব্যাপী বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে দিনটি পালন করা হয়েছে।
জানা যায়, বাঙালি সংস্কৃতির ধারক ও বাহক একটি শিশু কিশোর শিল্প পরিবার  ঐতিহ্যবাহী সাংস্কৃতিক সংগঠন আনন্দ নিকেতন এ বছর নবীগঞ্জ যোগল কিশোর মডেল সরকারি উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে পহেলা বৈশাখ বাংলা নববর্ষ উপলক্ষে  সকাল ১০টা থেকে বিকাল ৪টা ৩০ মিনিট পর্যন্ত দলীয় কোরাস,কবিতা, গান,নৃত্য, কৌতুক,অভিনয়সহ নানন আয়োজনে সাজানে ছিল ।  অনুষ্ঠানের উদ্বোধন করেন নবীগঞ্জ-বাহুবল আসনের মাননীয় সংসদ সদস্য ড. রেজা কিবরিয়া।
অনুষ্ঠানে আনন্দ নিকেতনের নিজস্ব পরিবেশনায় ছিল নৃত্য, সংগীত ও কবিতা আবৃত্তিসহ বিভিন্ন সাংস্কৃতিক পরিবেশনা এবং সংগীত, নৃত্য,চিত্রাংকন,তবলা,কবিতা বিভাগের বার্ষিক প্রতিযোগিতার পুরস্কার প্রদান । এছাড়া বিশেষ আকর্ষণ হিসেবে অংশগ্রহণ করেন চ্যানেল আই সেরা কণ্ঠ  শিল্পী মিঠুন রায়,বেতারের শিল্পী বিমলেন্দু দাশ বিপ্রেশ এবং এনটিভির জনপ্রিয় কৌতুক অভিনেতা কাকন।
প্রতি বছরই বিপুল সংখ্যক দর্শকের উপস্থিতিতে অনুষ্ঠানস্থল উৎসব মুখর হয়ে ওঠে । এ বছরও উৎসবটি জমজমাট ও ঝমকালো বিভিন্ন আইটেমে সাজানো ছিলো।  নবীগঞ্জ আনন্দ নিকেতনের সভাপতি জাহাঙ্গীর বখত চৌধুরী তুহিন এবং সাধারণ সম্পাদক পলাশ বনিকের যৌথ পরিচালনায়  অনুষ্ঠানে উপস্থিত ছিলেন,নবীগঞ্জ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মুজিবুর রহমান শেফু,নবীগঞ্জ পৌরসভার সাবেক মেয়র ছাবির আহমদ চৌধুরী,বিশিষ্ট সমাজসেবক ও শিক্ষানুরাগী অধ্যাপক আব্দুল হান্নান, উপজেলা পরিষদের সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান নাজমা বেগম,এমপি রেজা কিবরিয়ার সহধর্মীনি সিমি কিবরিয়া, নবীগঞ্জ উপজেলা  বিএনপি সভাপতি মতিউর রহমান পিয়ারা,সাধারণ সম্পাদক মজিদুর রহমান মজিদ,আনন্দ নিকতনের উপদেষ্টা ডাঃ শফিকুর রহমান,ডাঃ তাপস আচার্য, বাসদ নেতা ওয়াহিদুজ্জামান মাসুদ,চৌধুরী ফয়সল শোয়েব,
নবীগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি এটি এম সালাল,সাবেক সভাপতি উত্তম কুমার পাল হিমেল,উপজেলা বিএনপি যুগ্ম সম্পাদক অলিউর রহমান অলি,সাংগঠনিক সম্পাদক শাহিদ তালুকদার,উপজেলা জামায়াতের সাধারণ সম্পাদক সাইদুল হক সাদিক,প্রধান শিক্ষক গোলাম রব্বানী,শিক্ষক হরিপদ দাশ,শিক সোহেল আহমদ, আইডিয়াল মহিলা কলেজের অধ্যক্ষ নজির আহমদ,সভাপতি নিরুপম দেব,সাংবাদিক অঞ্জন রায়,সংগীত শিক্ষক অভিমুন্য দাশ,ঝুমুর ভৌমিকসহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নের্তৃবৃন্দ উপস্থিত ছিলেন।
আনন্দ নিকেতনে সাবেক সভাপতি তনুজ রায়,সাবেক সভাপতি কাঞ্চন বনিক, সাবেক সভাপতি প্রণব দেব,জীবেশ গোপ,সাংগঠনিক গোাপাল সুত্রধর,শৈলেশ দাশসহ সংগঠনের অন্যান্য নের্তৃবৃন্দের সার্বিক তত্ত্বাবধানে প্রানবন্ত অনুষ্ঠানে সহস্রাধিক দর্শক শ্রোতার সমাগম ঘটে।


এ ক্যটাগরির আরো খবর..