× Banner
সর্বশেষ
পহেলা বৈশাখে ঐক্য, সম্প্রীতি ও নতুন প্রত্যয়ের আহ্বান রাষ্ট্রপতির দেশবাসীকে পহেলা বৈশাখের শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী বন অধিদপ্তরের কর্মকর্তাদের সাথে পরিবেশ মন্ত্রীর মতবিনিময় অত্যাধুনিক স্পোর্টস ভিলেজসহ আন্তর্জাতিক মানে ফিরছে বগুড়ার শহীদ চান্দু স্টেডিয়াম তৃণমূলের ক্ষুদ্র উদ্যোগেই গড়ে উঠবে স্বনির্ভর বাংলাদেশ – মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী ইংরেজি মাধ্যমে পড়ুয়া মেধাবীদের জন্য বার কাউন্সিল পরীক্ষা যেন ‘কঠিন বাস্তবতা’ না হয়-আইনমন্ত্রী সন্ত্রাস দমনে সক্ষমতা বাড়াতে জার্মানির সহযোগিতা চাইল পুলিশের মহাপরিদর্শক পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে আর্জেন্টিনার রাষ্ট্রদূতের সাক্ষাৎ স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ইইউ দূতের সাক্ষাৎ আগামী হজে বিমানভাড়া কমপক্ষে ২০ হাজার টাকা কমবে : পরিহন ও পর্যটন প্রতিমন্ত্রী

ঝিকরগাছা (যশোর) প্রতিনিধি

ঝিকরগাছায় নবাগত ইউএনও সাফফাত আরা সাঈদের সঙ্গে সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত

ACP
হালনাগাদ: সোমবার, ১৩ এপ্রিল, ২০২৬
ঝিকরগাছায় নবাগত ইউএনও সাফফাত আরা সাঈদের সঙ্গে সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত

যশোরের ঝিকরগাছা উপজেলায় নবাগত উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সাফফাত আরা সাঈদের সঙ্গে স্থানীয় সংবাদকর্মীদের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১৩ এপ্রিল) বেলা সাড়ে ১২টায় উপজেলা পরিষদের ভিডিও কনফারেন্স কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। এতে উপজেলার বিভিন্ন গণমাধ্যমে কর্মরত সাংবাদিকরা অংশগ্রহণ করেন। সভায় ইউএনও সাফফাত আরা সাঈদ বলেন, সাংবাদিকরা দিন-রাত পরিশ্রম করে সংবাদ সংগ্রহ করেন এবং সমাজের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন।

তিনি লক্ষ্য করেছেন, ঝিকরগাছা উপজেলার সাংবাদিকদের সঙ্গে পূর্ববর্তী প্রশাসনের একটি সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক বিদ্যমান ছিল। তিনি সেই ইতিবাচক সম্পর্ক ভবিষ্যতেও বজায় থাকবে বলে আশা প্রকাশ করেন এবং সকল সাংবাদিককে ধন্যবাদ জানান।

তিনি গত ৮ এপ্রিল ঝিকরগাছা উপজেলায় চতুর্থ নারী ইউএনও হিসেবে যোগদান করেন। এর আগে তিনি যশোর সদর উপজেলায় ইউএনও হিসেবে দায়িত্ব পালন করেন।

সভায় উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ের কর্মকর্তাবৃন্দসহ স্থানীয় সাংবাদিকরা উপস্থিত ছিলেন। উল্লেখ্য, এর আগে ঝিকরগাছা উপজেলায় নারী ইউএনও হিসেবে দায়িত্ব পালন করেছেন সুমী মজুমদার (প্রথম), ভুপালী সরকার (দ্বিতীয়) এবং রনী খাতুন (তৃতীয়)।


এ ক্যটাগরির আরো খবর..