× Banner
সর্বশেষ
মির্জা আব্বাসকে সিঙ্গাপুর থেকে মালায়েশিয়া নেওয়া হয়েছে  ঝিনাইদহে তৈরী হচ্ছিলো চায়না পারফিউম, ফেস ক্রিম, তেলসহ প্রসাধনী ইরানে পাকিস্তানের সেনাপ্রধান,স্বাগত জানালেন আরাঘচি টাইমের ১০০ প্রভাবশালী ব্যক্তির তালিকায় প্রধানমন্ত্রী তারেক রহমান মাছের প্রজনন রক্ষায় সাগরে আজ থেকে ৫৮ দিনের মাছ ধরা নিষেধাজ্ঞা শিক্ষার মানোন্নয়নে দ্রুত শিক্ষক নিয়োগ ও নতুন ভবন নির্মাণের তাগিদ শ্রমমন্ত্রীর কৃষি ও নবায়নযোগ্য জ্বালানি খাতে বাংলাদেশ-সারাওয়াকের কৌশলগত সহযোগিতার উদ্যোগ রাজধানীর বনানীতে বহুতল ভবনে আগুন, বেড়ছে তীব্রতা – নিয়ন্ত্রণে ৮ ইউনিট শার্শার বাগআচড়ায় অতিরিক্ত তেল মুজুদের দায়ে ট্যাস্ক ফোর্সের যৌথ অভিযান সাংবাদিকদের মর্যাদা ও বেতন কাঠামো নিশ্চিত করতে কাজ করছে সরকার – তথ্য ও সম্প্রচার মন্ত্রী

পিআইডি

কৃষি ও পোল্ট্রি খাতে বিনিয়োগ বৃদ্ধিতে জ্যাপফা পিটিই-এর আগ্রহ প্রকাশ

Kishori
হালনাগাদ: বুধবার, ৮ এপ্রিল, ২০২৬
কৃষি ও পোল্ট্রি খাতে বিনিয়োগ

বাংলাদেশের ক্রমবর্ধমান বাজার, সম্ভাবনাময় কৃষি খাত এবং বিনিয়োগবান্ধব পরিবেশের প্রশংসা করেন। বাংলাদেশে কৃষি ও পোল্ট্রি খাতে বিনিয়োগ বৃদ্ধির আগ্রহ প্রকাশ করেন ইন্দোনেশিয়াভিত্তিক প্রতিষ্ঠান জ্যাপফা পিটিই-এর এক্সিকিউটিভ চেয়ারম্যান রেনালদো সান্তোসা।

আজ ঢাকায় সচিবালয়ে বাণিজ্যমন্ত্রীর দপ্তরে বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির সাথে বৈঠকে দ্বিপাক্ষিক বাণিজ্য সম্পর্ক জোরদার, বিনিয়োগ বৃদ্ধি এবং অর্থনৈতিক উন্নয়নে পারস্পরিক সহযোগিতা বৃদ্ধির বিষয়ে বিস্তারিত আলোচনা হয়।

বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির বলেন, বাংলাদেশ বর্তমানে একটি উদীয়মান অর্থনীতির দেশ হিসেবে দ্রুত এগিয়ে যাচ্ছে। সরকারের বিভিন্ন নীতিগত সহায়তা ও সংস্কার কার্যক্রমের ফলে দেশে বিনিয়োগ পরিস্থিতি সন্তোষজনক পর্যায়ে রয়েছে। তিনি বিদেশি বিনিয়োগকারীদের জন্য বাংলাদেশের উন্মুক্ত ও সহায়ক পরিবেশের কথা তুলে ধরে কৃষি ও পোল্ট্রি খাতে অধিক বিনিয়োগের আহ্বান জানান।

এ সময় মন্ত্রী বলেন, এ ধরনের বিনিয়োগ বাংলাদেশের কৃষি ও পোল্ট্রি খাতকে আরো শক্তিশালী করবে এবং দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধিতে গুরুত্বপূর্ণ অবদান রাখবে। তিনি আরো বলেন, বাংলাদেশ সরকার টেকসই অর্থনৈতিক উন্নয়ন নিশ্চিত করতে বৈদেশিক বিনিয়োগকে বিশেষ গুরুত্ব দিচ্ছে এবং এ লক্ষ্যে প্রয়োজনীয় সকল ধরনের সহযোগিতা প্রদান করছে।

উল্লেখ্য, ইন্দোনেশিয়ার বহুজাতিক কৃষিভিত্তিক প্রতিষ্ঠান জ্যাপফা ২০২০ সাল থেকে এদেশে বিনিয়োগ করে আসছে এবং ইতোমধ্যে পোল্ট্রি ফিড খাতে উৎপাদন কার্যক্রম শুরু করেছে। বাংলাদেশে জ্যাপফার এই বিনিয়োগ কার্যক্রম বে গ্রুপ এর তত্ত্বাবধানে পরিচালিত হচ্ছে। বিশ্বের বিভিন্ন দেশে বিনিয়োগ থেকে বর্তমানে জ্যাপফার বার্ষিক টার্নওভার প্রায় ৪ দশমিক ৭ বিলিয়ন মার্কিন ডলার, যা ২০৩০ সালের মধ্যে ১০ বিলিয়ন মার্কিন ডলারে উন্নীত করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।

বৈঠকে বাংলাদেশে নিযুক্ত ইন্দোনেশিয়ার রাষ্ট্রদূত Listyowati, বে গ্রুপের ম্যানেজিং ডিরেক্টর জিয়াউর রহমান ও ডিরেক্টর আসিফুর রহমান উপস্থিত ছিলেন।


এ ক্যটাগরির আরো খবর..