× Banner
সর্বশেষ
ফরিদপুরে ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে স্বর্ণ ব্যবসায়ীর মর্মান্তিক মৃত্যু প্রাথমিক বিদ্যালয়ে এই মুহূর্তে অনলাইন ক্লাসের পরিকল্পনা নেই -ববি হাজ্জাজ উলাশী খাল পুনঃখননে তারেক রহমানের আগমন: শার্শায় প্রস্তুতি জোরদার কোটালীপাড়ায় অবৈধভাবে দখলকৃত খাল উদ্ধার চাঁদাবাজদের ধরতে অফিসের গেটে তালা মেরে মাদারীপুর রেজিস্ট্রার অফিসে সংসদ সদস্যর অভিযান খেলাধুলার মাধ্যমেই সকল ভেদাভেদ ভুলে সকলকে ঐক্যবদ্ধ করা হবে -যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাটকা সংরক্ষণ সপ্তাহ ৭-১৩ এপ্রিল, ইলিশ বাড়াতে সমন্বিত উদ্যোগ জরুরি -মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী পাকিস্তান-বাংলাদেশ ‘নলেজ করিডোর’ উদ্যোগে তথ্য ও সম্প্রচার মন্ত্রীর গুরুত্বারোপ নড়াইলে বীর মুক্তিযোদ্ধা কৃষ্ণপদ আর্চয্যকে কুপিয়ে ও পিটিয়ে জখম পারস্পরিক সহযোগিতা নিয়ে প্রধানমন্ত্রীর সাথে ভারতীয় হাই কমিশনের বৈঠক

মাদারীপুর প্রতিনিধি

চাঁদাবাজদের ধরতে অফিসের গেটে তালা মেরে মাদারীপুর রেজিস্ট্রার অফিসে সংসদ সদস্যর অভিযান

Kishori
হালনাগাদ: সোমবার, ৬ এপ্রিল, ২০২৬
মাদারীপুর রেজিস্ট্রার অফিসে সংসদ সদস্যর অভিযান

দালাল ও চাঁদাবাজদের ধরতে অফিসের গেটে তালা মেরে  মাদারীপুর রেজিস্ট্রার অফিসে অভিযান চালিয়েছে স্থানীয় সংসদ সদস্য। আজ সোমবার সকাল থেকে দুপুর পর্যন্ত মাদারীপুর-২ আসনের সংসদ সদস্য ও জেলা বিএনপির সদস্য সচিব জাহান্দার আলী মিয়ার নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়ে৷ এ সময় সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ওয়াদিয়া শাবাব, জেলা রেজিস্ট্রার আমির হামজাসহ প্রশাসন ও আইন শৃঙ্খলা বাহিনীসহ দলীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন৷

জানা যায়, প্রধানমন্ত্রী তারেক রহমান ঘোষিত দূর্নীতিমুক্ত অফিস ও সমাজ গঠনে কঠোর হুশিয়ারির অংশ হিসেবে নিয়মিত বিভিন্ন দপ্তর ও প্রতিষ্ঠানে অভিযান চালানোর ঘোষনা দেন৷ এরই অংশ হিসেবে সকালে হঠাৎ এ অভিযান ল পরিচালিত করেন সংসদ সদস্য। এ সময় তিনি দলিল লেখক, জমির দাতা-গ্রহীতাদের সাথে কথা বলেন৷ ৪৭ জন দলিল লেখক ও তাদের একজন করে সহকারির তালিকা ও কাগজপত্র জমা দেয়ার আহ্বান জানান৷

অভিযান শেষে সাংবাদিকদের কাছে সংসদ সদস্য  জাহান্দার আলী মিয়া বলেন, তারুণ্যের অহংকার প্রধানমন্ত্রী তারেক রহমান দেশকে দূর্নীতিমুক্ত করতে কাজ শুরু করেছেন৷ দূর্নীতি, মাদক, চাঁদাবাজ, ঘুষ, কিশোর গ্যাং, ভূমি দস্যুতা প্রতিরোধী কঠোর ব্যবস্থা নিচ্ছেন৷ গত ১৭ বছর বিভিন্ন অফিস থেকে চাঁদাবাজি করে মস্তানরা৷ আজকের অভিযানে চাঁদাবাজির সত্যতা পেয়েছি৷ দুপুর ২থেকে ৩ টার দিকে এই অফিসে চাঁদা তোলা হয়৷ আজকে সবাইকে সতর্ক করা হয়েছে। আগামীতে চাঁদাবাজির সাথে যারা জড়িত থাকবে তাদের সবাইকে আইনের আওতায় আনা হবে।


এ ক্যটাগরির আরো খবর..