× Banner
সর্বশেষ
গত ছয় মাসে ৮২৪টি সংখ্যালঘু নির্যাতনের ঘটনা নথিভুক্ত -এইচআরসিবিএম আজ শনিবার (২৫ জুলাই) সকালেই রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ২৫ জুলাই (শনিবার) দিনের শুরুতে পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে জাতিসংঘে বাংলাদেশের শান্তি ও সহাবস্থানের সংস্কৃতি প্রস্তাব গৃহীত ৯০ দিনের মধ্যেই নতুন রাষ্ট্রপতি নির্বাচন: নির্বাচন কমিশনার প্রাতিষ্ঠানিক শিক্ষার পাশাপাশি নৈতিক শিক্ষায় শিক্ষিত করতে হবে -শিক্ষামন্ত্রী প্রতিশ্রুতির প্রত্যেকটি কাজ শুরু করে দিয়েছে সরকার -এমপি খোকন তাালুকদার সবার আগে বাংলাদেশ সেটা মাথায় রেখে সকলের কাজ করতে হবে -এমপি খোকন তালুকদার পাইকগাছায় জগন্নাথদেবের উল্টোরথযাত্রা উৎসব সম্পন্ন  লক্ষ্মীপুরে উন্নয়ন কাজে অনিয়ম বরদাশত করা হবে না: পানিসম্পদ মন্ত্রী এ্যানি

ঝিনাইদহে জামায়াত-শিবিরের ৯ নেতাকর্মীসহ বিভিন্ন মামলায় ৪৮ জন গ্রেফতার

admin
হালনাগাদ: শুক্রবার, ৫ আগস্ট, ২০১৬

ঝিনাইদহ প্রতিনিধি॥ ৫ আগস্ট’২০১৬ঃ নাশকতার মামলায় ঝিনাইদহে জামায়াত ও শিবিরের ৯ নেতাকর্মীকে গ্রেফতার করেছে পুলিশ। এছাড়াও বিভিন্ন মামলায় গ্রেফতার করা হয়েছে আরও ৩৯ জনকে। বৃহস্পতিবার রাত থেকে শুক্রবার সকাল পর্যন্ত জেলার বিভিন্ন উপজেলা থেকে তাদের গ্রেফতার করা হয়।
ঝিনাইদহের অতিরিক্ত পুলিশ সুপার আজবাহার আলী শেখ জানান, নাশকতা প্রতিরোধে রাতে জেলার বিভিন্ন স্থানে বিশেষ অভিযান চালায় তারা। সেসময় ঝিনাইদহ সদর থেকে ৩, কোটচাঁদপুর থেকে ৪ জন এবং শৈলকুপা ও কালীগঞ্জ থেকে ২ জামায়াত-শিবির নেতাকর্মীকে গ্রেফতার করা হয়। এছাড়া, হত্যা, ডাকাতি, নারী নির্যাতনসহ বিভিন্ন মামলায় ৬ টি উপজেলা থেকে গ্রেফতার করা হয়েছে আরও ৩৯ জনকে। গ্রেফতারকৃতদের জিজ্ঞাসাবাদ শেষে আদালতে পাঠানো হবে বলে জানিয়েছে পুলিশ।


এ ক্যটাগরির আরো খবর..