× Banner
সর্বশেষ
সকালের মধ্যে ১১ অঞ্চলে ঝড়ো হাওয়ার সতর্কতা, নদীবন্দরে ১ নম্বর সংকেত বন্যা ও পাহাড় ধসে ৪৪ জনের মৃত্যু, ক্ষতিগ্রস্ত ১০ লাখের বেশি মানুষ নরওয়েকে হারিয়ে সেমিফাইনালে ইংল্যান্ড, জোড়া গোলে ইতিহাসে বেলিংহ্যাম আজ ১২ জুলাই বৈদিক জ্যোতিষে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ১২ জুলাই (২৭ আষাঢ় ) রবিবারের দিনপঞ্জি  ও ইতিহাসের এইদিনে নারী শিক্ষার্থীদের গোপনে ভিডিও ধারণের অভিযোগে ৬ শিক্ষার্থী আটক বেনাপোল সীমান্ত এলাকায় বিজিবি অভিযানে বিদেশি পিস্তল ম্যাগজিন ও গুলি উদ্ধার  ঝিনাইদহে গণভোটের রায় বাস্তবায়ন ও গণহত্যার বিচার এবং আমাদের দায়বদ্ধতা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত ভাঙ্গায় ডিম কুড়াতে গিয়ে বাসচাপায় নিহত ৫, ক্ষোভে বাস-ট্রাকে আগুন কালীগঞ্জে একের পর এক গরুচুরি দিশেহারা খামারী ও কৃষক

পদ্মা সেতুর কাজ ২৫ ভাগ সম্পূর্ণ হয়েছে

admin
হালনাগাদ: রবিবার, ৪ অক্টোবর, ২০১৫

বিশেষ প্রতিনিধিঃ অক্টোবরে নয়, পদ্মা সেতুর পাইলিং ও নদী শাসনের কাজ নভেম্বরে শুরু হবে বলে জানিয়ে সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘পদ্মা সেতুর কাজ ইতোমধ্যে ২৫ ভাগ সম্পূর্ণ হয়েছে।

মুন্সীগঞ্জের লৌহজংয়ে রবিবার পদ্মা সেতু প্রকল্প এলাকায় কর্মরত বিদেশী ও দেশী কর্মকর্তা, কর্মচারীদের সঙ্গে নিরাপত্তা বিষয়ক আলোচনা শেষে এই কথা বলেন তিনি। এদিনে বেলা ১টার দিকে মুন্সীগঞ্জের পদ্মা সেতু প্রকল্প এলাকায় সেতুমন্ত্রী ও পদ্মা সেতুর ঊর্দ্ধতন কর্মকর্তারা নিরাপত্তাজনিত আলোচনা ও প্রকল্প এলাকা পরিদর্শন করেন। এ সময় মন্ত্রীর সঙ্গে ছিলেন ব্রিগেডিয়ার জেনারেল হামিদুল হক (পিএসএফ) কমন্ডার ৯৯, দেওয়ান আব্দুল কাদের প্রজেক্ট ম্যানেজার ও নিবার্হী প্রকৌশলী পদ্মা বহু মুখী সেতু, তোফাজ্জল হোসেন নিবার্হী প্রকৌশলী (পুর্নবাসন) পদ্মা বহু মুখী সেতু, মি. লিও প্রজেক্ট ব্যবস্থাপক প্রকৌশলী চায়না মেজর ব্রিজ, (সিকোরেটি চীফ) সিনোহাইড্রো, সহকারি পুলিশ সুপার মো. সামুজ্জামান প্রমুখ।

ওবায়দুল কাদের বলেন, ‘পদ্মা সেতু নির্মাণে প্রকল্প এলাকায় কর্মরত বিদেশীদের নিরাপত্তায় কোনো সমস্যা হবে না। নিরাপত্তা আগেও ছিল এখনও আছে, ভবিষ্যতেও থাকবে। তিনি জানান, পদ্মা সেতু প্রকল্প এলাকায় থেমে থেমে বেশ কয়েক বার ভাঙা ও সেতু প্রকল্পের যন্ত্রপাতি নদী গর্ভে চলে যাওয়ায় অক্টোবরে নয়, পদ্মা সেতুর পাইলিং ও নদী শাসনের কাজ নভেম্বরে শুরু হবে।


এ ক্যটাগরির আরো খবর..