× Banner
সর্বশেষ
মধ্যপ্রাচ্য থেকে চলে গেল যুক্তরাষ্ট্রের ও বিশ্বের সবচেয়ে বড় বিমানবাহী রণতরী ইউএসএস জেরাল্ড ফোর্ড ফায়ার সার্ভিসের ই-ফায়ার লাইসেন্স চালু, ঘরে বসেই মিলবে সেবা বাংলাদেশ ধর্মীয় সম্প্রীতির দেশ – সমাজকল্যাণ মন্ত্রী রাঙামাটিতে ধর্মীয় ভাবগাম্ভীর্যপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে শুভ বুদ্ধপূর্ণিমা উদযাপিত ধর্ম ও মানুষের কল্যাণে বিশ্বাসীদের এক হওয়া দরকার – মির্জা ফখরুল দেশ গড়ার শ্রমিক হিসেবে নিজেদের প্রস্তুত করার আহ্বান প্রধানমন্ত্রীর জিয়াউর রহমান সবাইকে ‘বাংলাদেশি’ পরিচয়ে ঐক্যবদ্ধ করেছিলেন – রাষ্ট্রপতি শ্রমিকের ন্যায্য মজুরি ২৫ হাজার টাকা করতে হবে: শেখ রফিকুল ইসলাম বাবলু গৌরনদীতে নিষিদ্ধ ছাত্রলীগের বিক্ষোভ মিছিল বেনাপোল স্থলবন্দরে মে দিবস উপলক্ষে র‍্যালি ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

বেনাপোল যশোর প্রতিনিধি

বেনাপোলে খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় ইফতার ও দোয়া মাহফিল

ACP
হালনাগাদ: সোমবার, ১৬ মার্চ, ২০২৬
বেনাপোলে খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় ইফতার ও দোয়া মাহফিল

বেনাপোলে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৬ মার্চ) বিকেল সাড়ে ৫টায় বেনাপোল বাজারস্থ সানরুফ রেস্টুরেন্টে বেনাপোল পৌর বিএনপির সাধারণ সম্পাদক আবু তাহের ভারতের উদ্যোগে এ ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
বেনাপোল পৌর ও বিভিন্ন ওয়ার্ড বিএনপির নেতাকর্মীদের সমন্বয়ে আয়োজিত এ ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শার্শা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আলহাজ¦ নুরুজ্জামান লিটন। অনুষ্ঠানে দেশ ও জাতির কল্যাণ এবং বেগম খালেদা আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া করা হয়।
এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেনাপোল বাজার কমিটির সভাপতি আবু তালেব, বিশিষ্ট সিএন্ডএফ এজেন্ট ব্যবসায়ী আবু জাফর, আলহাজ¦ গোলাম মোস্তফা, বেনাপোল পৌর বিএনপির সহ-সভাপতি নাসিমুল গণি বল্টু, সাংগঠনিক সম্পাদক ও সাবেক কাউন্সিলর আহাদুজ্জামান আহাদ, শার্শা উপজেলা যুবদলের আহ্বায়ক মোস্তাফিজ-জোহা-সেলিম, সদস্য সচিব ইমদাদুল হক ইমদাসহ বিএনপি এবং এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মী, সাংবাদিক ও সুধীজন।


এ ক্যটাগরির আরো খবর..