× Banner
সর্বশেষ
সংবিধানে তত্ত্বাবধায়ক সরকার ও গণভোটের বিধান পুনর্বহাল লঘুচাপের প্রভাবে দেশজুড়ে ঝড়-বৃষ্টির সতর্কতা, চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সংকেত বহাল আজ বৃহস্পতিবার (৯ জুলাই) রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ২৪ আষাঢ় বৃহস্পতিবার (৯ জুলাই) পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক পদে পদোন্নতি ও নতুন নিয়োগ দ্রুত সম্পন্নের নির্দেশ বৈশ্বিক নিরাপত্তা চ্যালেঞ্জ মোকাবিলায় আধুনিক ও সময়োপযোগী জাতিসংঘ পুলিশ গঠনের আহ্বান টানা বর্ষণে চট্টগ্রামে জলাবদ্ধতা, খেটেখাওয়া মানুষের কষ্ট বাড়ছে পাকিস্তানে সশস্ত্র হামলায় চার দিনে সেনা সদস্যসহ নিহত ৯৬ বাংলাদেশ-তাজিকিস্তানের মধ্যে এফওসি সমঝোতা স্মারক সই মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রীর সঙ্গে পাকিস্তানের হাইকমিশনারের সাক্ষাৎ

শার্শা প্রতিনিধি

আমাদের প্রেসক্লাব বেনাপোল এর উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

Kishori
হালনাগাদ: রবিবার, ১৫ মার্চ, ২০২৬
প্রেসক্লাব বেনাপোল এর উদ্যোগে ইফতার

বেনাপোল রহমান চেম্বারের ৬ষ্ঠ তলায় অবস্থিত হোটেল সানরুফে “আমাদের প্রেসক্লাব বেনাপোল”-এর উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার সন্ধ্যা ৬টায় আয়োজিত এ অনুষ্ঠানে ক্লাবের সভাপতি জি. এম. আশরাফের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শার্শা উপজেলা নির্বাহী অফিসার ফজলে ওয়াহেদ।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন আমাদের প্রেসক্লাব বেনাপোলের উপদেষ্টা আবু তাহের ভারত, মোস্তাফিজ্জোহা সেলিম, মনিরুজ্জামান ও আহম্মদ আলী শাহিন । এসময় প্রেসক্লাবের সকল সদস্যসহ স্থানীয় গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।
ইফতারির আগে সংক্ষিপ্ত আলোচনা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় বক্তারা সাংবাদিকদের পেশাগত দায়িত্ব, বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের গুরুত্ব এবং সমাজ উন্নয়নে গণমাধ্যমের ভূমিকার উপর গুরুত্বারোপ করেন। পরে প্রধান অতিথি ও উপদেষ্টাদের ক্লাবের পক্ষ থেকে ক্রেস্ট ও মগ প্রদান করে সম্মাননা জানানো হয়।
অনুষ্ঠান শেষে দেশ ও জাতির মঙ্গল কামনা করে বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া পরিচালনা করেন মুফতি আবু হানিফ। পরে উপস্থিত অতিথি ও সদস্যরা একসঙ্গে ইফতারে অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে সৌহার্দ্যপূর্ণ পরিবেশে সাংবাদিকদের মধ্যে পারস্পরিক মতবিনিময় ও শুভেচ্ছা বিনিময় হয়।


এ ক্যটাগরির আরো খবর..