× Banner
সর্বশেষ
সাইবার নিরাপত্তা জোরদারে ইতালির সহযোগিতা চাইল বাংলাদেশ পুলিশ প্রশাসনকে জনমুখী করে গড়ে তুলতে হবে : প্রধানমন্ত্রী জাতিসংঘ ফোরামে অভিবাসী অধিকার ও বৈশ্বিক সহযোগিতা জোরদারের আহ্বান আরিফুল হক চৌধুরীর বৈশ্বিক বিনিয়োগের সম্ভাবনাময় গন্তব্য বাংলাদেশ – স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রীর মায়ের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রীর সাথে চীনের Anhui Normal University-এর প্রেসিডেন্টের সাক্ষাৎ তথ্যমন্ত্রী সাথে ব্রডকাস্ট জার্নালিস্ট সেন্টারের প্রতিনিধি দলের সাক্ষাৎ বিশ্ব ব্যাংকের প্রতিনিধিদলের সাথে সড়ক ও সেতু মন্ত্রীর বৈঠক, সহযোগিতা সম্প্রসারণে জোর দেশে টিকাদান কার্যক্রম জোরদার করতে বৃহৎ পরিসরে ভ্যাকসিন সংগ্রহ করছে সরকার – স্বাস্থ্যমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে অস্ট্রেলিয়ার হাইকমিশনারের সাক্ষাৎ

তালায় যুব উন্নয়ন অধিদপ্তর কর্তৃক ট্রেড কোর্সের সমাপনী অনুষ্ঠিত

admin
হালনাগাদ: বুধবার, ৩ আগস্ট, ২০১৬

তালা প্রতিনিধি: তালা উপজেলা যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে কর্মসংস্থান ও আত্মকর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে উপজেলা পর্যায়ে প্রশিক্ষণ জোরদারকরণ প্রকল্পের আওতায় পোশাক তৈরী ট্রেড কোর্সের উপর ২১ দিনের প্রশিক্ষণ শেষে এক সমাপনী অনুষ্ঠান, গতকাল বুধবার সকাল ১১টায় তালা উপজেলা পরিষদ সভাকক্ষে অনুষ্ঠিত হয়।

প্রকাশ, যুব উন্নয়ন অধিদপ্তর সাতক্ষীরা জেলার সহকারী পরিচালক মোঃ আব্দুল কাদেরের সভাপতিত্বে সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, তালা উপজেলা পরিষদ চেয়ারম্যান ঘোষ সনৎ কুমার। তালা উপজেলা যুব উন্নয়ন অফিসার মোঃ ওয়ায়েদুল হকের পরিচালনায় সমাপনী অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান জেবুন্নেছা খানম, তালা উপজেলা মহিলা বিষয়ক অফিসার (অতিরিক্ত) ফাতেমা জোহরা ও উক্ত ট্রেড কোর্সের প্রশিক্ষক নাজনীন সুলতানা পাপড়ী।

উল্লেখ্য, পোশাক তৈরীর উপর ২১ দিনের এই প্রশিক্ষণ কোর্সে ৪০ জন যুব মহিলা অংশ নিয়ে ৪টি আইটেমের উপর ধারনা লাভ করেন।


এ ক্যটাগরির আরো খবর..