মার্কিন যুক্তরাষ্ট্র ও বাংলাদেশ সরকারের মধ্যে স্বাক্ষরিত সমঝোতা স্মারকের (MoU) আলোকে নগদ ক্রয় চুক্তি নম্বর জি টু জি-০৩ এর অধীনে মার্কিন যুক্তরাষ্ট্র থেকে ৫৮ হাজার ৪৫৭ মেট্রিক টন গম নিয়ে MV. CALYPSON জাহাজটি মোংলা বন্দরের বহিঃনোঙরে পৌঁছেছে।
বাংলাদেশ ইতোমধ্যে জি টু জি ভিত্তিতে মার্কিন যুক্তরাষ্ট্র থেকে গম আমদানি কার্যক্রম শুরু করছে। জি টু জি-০১ এবং ০২ চুক্তির আওতায় আমদানিকৃত সকল গম দেশে পৌঁছেছে।
উল্লেখ্য, জি টু জি-০১ মোতাবেক ২ লাখ ৩৭ হাজার ৮৪৫ মেট্রিক টন এবং জি টু জি-০২ মোতাবেক ২ লাখ ৩০ হাজার ৩৯ মেট্রিক টন মোট ৪ লাখ ৬৭ হাজার ৮৮৪ মেট্রিক টন গম দেশে এসেছে । দেশে মোট গমের চাহিদা প্রায় ৭০ লাখ মেট্রিক টন কিন্তু উৎপাদন হয় ১০ লাখ মেট্রিক টন। এই বিশাল ঘাটতি পূরণের জন্য সরকারি বেসরকারি পর্যায়ে অবশিষ্ট গম বিভিন্ন দেশ থেকে আমদানি করা হয়।
জাহাজে রক্ষিত গমের নমুনা পরীক্ষার কার্যক্রম ইতোমধ্যে শেষ হয়েছে। দ্রুত গম খালাসের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।