× Banner
সর্বশেষ
হামজনিত শিশুমৃত্যু রোধে জীবন রক্ষাকারী ‘বাবল সিপ্যাপ’ প্রযুক্তির দেশব্যাপী সম্প্রসারণ নড়াইলে ৭ হাজার ৪শ লিটার ডিজেল জব্দ, জরিমানা ৩৫ হাজার পুরুষতান্ত্রিক মনোভাব নারীর সৃষ্টিশীল শক্তিকে বাধাগ্রস্ত করছে -তথ্যমন্ত্রী কামারখালী বীরশ্রেষ্ঠ সরকারি আব্দুর রউফ কলেজে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস-২০২৬ উপলক্ষ্যে সাংস্কৃতিক অনুষ্ঠান-২০২৬ লক্ষ্মীপুরে ইয়াবা, মদ ও পাইপগানসহ দুই ব্যক্তি গ্রেপ্তার সারাদেশে ২৪ ঘন্টায়  ৮৭,৭০০ লিটার অবৈধভাবে মজুতকৃত জ্বালানি উদ্ধার সুন্দরবনের টেকসই সম্পদ আহরণে বনজীবিদের নিরাপত্তা ও সচেতনতা বিষয়ক প্রশিক্ষণ শার্শায় ২৬ শে মার্চ মহান স্বাধীনতা দিবস উপলক্ষে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী ক্রীড়া প্রতিযোগিতা ও পুরুষকার বিতরণ  বেনাপোলে বিজিবির অভিযানে মাদকদ্রব্য ও চোরাচালান পণ্যসহ আটক-২  গৌরনদীতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও ছাত্রলীগের দুই নেতাকে পিটিয়ে গুরুতর আহত

সালমান’ই প্রকৃত সুলতান

admin
হালনাগাদ: বুধবার, ৩ আগস্ট, ২০১৬

বিনোদন ডেস্ক: অক্ষয় কুমার এবং সালমান খান। একসঙ্গে বেশ কয়েকটি সিনেমায় অভিনয় করেছেন তারা। পাশাপাশি তারা যে দুইজন বন্ধু তা আবারও প্রমাণিত হলো।

কিছুদিন আগে মুক্তি পেয়েছে সালমান খান অভিনীত সিনেমা সুলতান। মুক্তির পর বক্স অফিসে ঝড় তোলে সিনেমাটি। এছাড়া সালমানের সিনেমা মানেই যেন ব্যবসাসফল। তাই সবাই তাকে বলিউডের সুলতান বলে ডাকছেন।

কিন্তু সম্প্রতি বলিউডের ‘ভাইজান‘ খ্যাত অভিনেতা সালমান বলেন, ‘অক্ষয় কুমার বছরে ৩-৪টি ব্যবসাসফল সিনেমা উপহার দিয়ে থাকেন। তাই সুলতান তকমাটা তারই পাওয়া উচিত।’

সালমানের কথা শুনে আবেগাপ্লুত অক্ষয় ভারতীয় একটি সংবাদমাধ্যমকে বলেন, ‘আমি মনে করি এটি তার মহত্ব, এজন্য তিনি এমনটা বলেছেন। এটি দ্বারা প্রমাণ হয় তিনি কত বড় মনের মানুষ। সালমান প্রকৃত সুলতান।’

চলতি বছর অক্ষয় কুমার অভিনীত এয়ারলিফট এবং হাউজফুল-থ্রি সিনেমা মুক্তি পেয়েছে। দুটি সিনেমাই বক্স অফিসে শত কোটির মাইলফলক পার করেছে। এছাড়া আগামী ১২ আগস্ট মুক্তি পাচ্ছে এ অভিনেতার পরবর্তী সিনেমা রুস্তম।


এ ক্যটাগরির আরো খবর..