× Banner
সর্বশেষ
ধর্মমন্ত্রীর আশু আরোগ্য কামনায় দেশজুড়ে হেফাজতে ইসলামের বিশেষ দোয়া দক্ষিণ-পূর্ব ও উত্তর-পূর্বাঞ্চলে বন্যা পরিস্থিতির উন্নতি, সচেতনতামূলক কার্যক্রম অব্যাহত ১১২ টাকায় সরকারি চাকরি পাওয়া স্বচ্ছ নিয়োগের প্রমাণ: দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী বাংলাদেশে ২৫-২৬ জুলাই ন্যাশনাল সেমিকন্ডাক্টর সিম্পোজিয়াম ও বিআইইআর সামিট ২০২৬ বগুড়া উন্নয়ন কর্তৃপক্ষ আইন ২০২৬-এর খসড়া অনুমোদন, পরিকল্পিত আধুনিক নগর গঠনের উদ্যোগ বাজেট বাস্তবায়নেই সাফল্য, কক্সবাজারকে আধুনিক ডিজিটাল পর্যটন নগরী গড়ার পরিকল্পনা: অর্থমন্ত্রী FICCI FDI Conference 2026-এ প্রধানমন্ত্রী তারেক রহমানকে শুভেচ্ছা স্মারক প্রদান বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে FICCI FDI Conference 2026, উন্মোচিত হলো এফডিআই রিপোর্ট মাদারীপুরে বৈশাখী ভাতা ও ঈদ বোনাস না পাওয়ায় দপ্তরিদের শিক্ষা কর্মকর্তার কার্যালয় ঘেরাও কোটালীপাড়ায় উল্টো রথযাত্রায় ভক্তদের ঢল

কারাগারে পাঠানোর নির্দেশ ক্যাপ্টেন শহিদুল্লাহকে

admin
হালনাগাদ: বুধবার, ৩ আগস্ট, ২০১৬

স্টাফ রিপোর্টার: কুমিল্লার দাউদকান্দির অবসরপ্রাপ্ত ক্যাপ্টেন শহিদুল্লাহকে (৭২)মানবতাবিরোধী অপরাধের মামলায় কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন ট্রাইব্যুনাল। একইসঙ্গে আগামী ১৭ অক্টোবরের মধ্যে তদন্ত প্রতিবেদন দাখিল করতে বলা হয়েছে।

বুধবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি আনোয়ারুল হকের নেতৃত্বাধীন বেঞ্চ এই আদেশ দেন।

ট্রাইব্যুনালে রাষ্ট্রপক্ষে শুনানি করেন প্রসিকিউটর আবুল কালাম আজাদ।

এর আগে বুধবার সকালে অবসরপ্রাপ্ত ক্যাপ্টেন শহিদুল্লাহকে ট্রাইব্যুনালে নিয়ে আসা হয়। গত ২ আগস্ট  ট্রাইব্যুনালের গ্রেপ্তারি পরোয়ানা জারির প্রেক্ষিতে রাত ১টার দিকে কুমিল্লার দাউদকান্দির আমিরাবাদ গ্রামের নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার  করে দাউদকান্দি থানা পুলিশ।

অবসরপ্রাপ্ত ক্যাপ্টেন শহিদুল্লাহর বিরুদ্ধে একাত্তরে মুক্তিযুদ্ধ চলাকালে হত্যা, নির্যাতন, অগ্নিসংযোগসহ বিভিন্ন মানবতাবিরোধী অপরাধের অভিযোগে তদন্ত চলছে।


এ ক্যটাগরির আরো খবর..