× Banner
সর্বশেষ
বাংলাদেশকে গণতান্ত্রিক ও অন্তর্ভুক্তিমূলক রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে কাজ করছে সরকার: মির্জা ফখরুল পদত্যাগের চূড়ান্ত প্রস্তুতিতে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন: অন্তর্বর্তী সরকারের অধীনে নতুন বঙ্গভবন প্রধান কে? সক্রিয় মৌসুমি বায়ু: দেশজুড়ে ভারি বৃষ্টির সম্ভাবনা, বাড়তে পারে তাপমাত্রা রাজপথে ছড়ানো গুজবে কান না দেয়ার আহ্বান মির্জা ফখরুলের: নির্বাচনি প্রতিশ্রুতি পালনে সরকার বদ্ধপরিকর দেশের বাজারে সোনার দামে বড় পতন: ভরিতে কমলো ৩৩২৪ টাকা ভারতের প্রধানমন্ত্রীর বার্তা ও অনশন ভঙ্গ: যন্তর-মন্তরে কাটল জট, জয়ে ফিরল সাধারণতন্ত্র জগন্নাথদেবের পুনর্যাত্রা আজ: উল্টো রথযাত্রার ধর্মীয় তাৎপর্য, ইতিহাস ও আধ্যাত্মিক বার্তা সোনম ওয়াংচুক অনশন প্রত্যাহার, ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ দাবিতে আন্দোলন অব্যাহত আজ ২৪ জুলাই বৈদিক জ্যোতিষে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় সকাল ৯টার মধ্যে ১০ অঞ্চলে ঝড়ো হাওয়ার আশঙ্কা, নদীবন্দরে ১ নম্বর সতর্ক সংকেত

যৌনকর্মে অংশগ্রহণ কমেছে তরুণদের

admin
হালনাগাদ: বুধবার, ৩ আগস্ট, ২০১৬

আন্তর্জাতিক ডেস্ক: বর্তমান তরুণ প্রজন্মের মধ্যে যৌনক্রিয়ায় অংশগ্রহণ অনেক কমেছে। ডেটিং ওয়েবসাইট ও অ্যাপসের ব্যাপকতা এবং বিবাহপূর্ব যৌনমিলনই এর কারণ বলে জানিয়েছেন গবেষকরা। মঙ্গলবার আর্কাইভস অব সেক্সচুয়াল বিহেভিয়ার নামক একটি সাময়িকীতে যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা আটলান্টিক ইউনিভার্সিটির গবেষকরা এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছেন।

গবেষণায় মহামন্দার যুগ (বিশ শতকের ত্রিশের দশকে শুরু হওয়া বৈশ্বিক অর্থনৈতিক সংকট। এ সময় যুক্তরাষ্ট্রসহ বিভিন্ন শিল্পোন্নত দেশগুলোতে ব্যাপক হারে বেকার সমস্যা দেখা দিয়েছিল।) ও মিলেনিয়াম প্রজন্মের বৈবাহিক যৌন সম্পর্কের তুলনামূলক চিত্র তুলে ধরা হয়।

প্রতিবেদনে বলা হয়, ‘যারা ১৯২০ সালে জন্ম নিয়েছেন তুলনামূলকভাবে তারা পরবর্তী প্রজন্মের তুলনায় যৌনকর্মে অনেক বেশি সক্রিয় ছিল।’

এতে বলা হয়, যুক্তরাষ্ট্রে ১৯৬০ সালে জন্ম যাদের, ১৮ বছর বয়সে উপনীত হওয়ার পর তাদের মধ্যে যতজনের যৌনসঙ্গী ছিল, তাদের চেয়ে ১৯৯০ সালে জন্ম নেওয়া ২০-২৪ বছর বয়সি কমসংখ্যক তরুণের যৌনসঙ্গী রয়েছে। যেখানে ১৯৬০ সালে জন্ম নেওয়া ৬ শতাংশ তরুণেরই ১৮ বছরে উপনীত হওয়ার পর যৌনসঙ্গী থাকত, সে তুলনায় ২০-২৪ বছর বয়সি মিলেনিয়াম প্রজন্মের ১৫ শতাংশেরই কোনো যৌনসঙ্গী নেই।

ওই প্রতিবেদনে আরো বলা হয়, মিলেনিয়াম প্রজন্মের তরুণদের তুলনায় দ্বিগুণ সংখ্যক তরুণী যৌনকর্মে নিষ্ক্রিয়।

গবেষণা প্রতিবেদনের সহ-লেখক ফ্লোরিডা আটলান্টিক ইউনিভার্সিটির মনোবিদ্যা বিভাগের শিক্ষক রাইন শেরম্যান বলেন, ‘মিলেনিয়াম প্রজন্মের কাছে টিন্ডারের মতো ডেটিং অ্যাপস অনেক বেশি জনপ্রিয়, যাতে দেখা যাচ্ছে তারা দ্রুত সম্পর্ক গড়তে চায় এবং ঘন ঘন নৈমিত্তিক যৌনকর্ম করতে চায়।’


এ ক্যটাগরির আরো খবর..