× Banner
সর্বশেষ
আজ ১০ মার্চ (২৫ ফাল্গুন) রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ১০ মার্চ (মঙ্গলবার) পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে সার্টিফিকেটনির্ভর নয়, চাই কর্মমুখী শিক্ষা -প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ভারতের সাথে সাংস্কৃতিক কূটনীতি আরো শক্তিশালী করার প্রত্যাশা সংস্কৃতি মন্ত্রীর প্রবাসীদের সর্বাত্মক সহযোগিতা করছে সরকার -প্রবাসী কল্যাণমন্ত্রী প্রধানমন্ত্রীর নির্দেশে আয়রনম্যান খ্যাত অ্যাথলেট মারিয়াকে আর্থিক পুরস্কার ও স্পন্সরশিপ প্রদান বেনাপোল বন্দরে আসা ঘোষণা বহির্ভূত “ঘাসের বীজের আড়ালে পাট বীজ” আটক ভূমিকম্প উদ্ধার অভিযানে ঢাকা মহানগরে ১ লাখ স্বেচ্ছাসেবক তৈরি করা হচ্ছে -দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আন্তর্জাতিক মানের সাংবাদিকতা সংস্কৃতি প্রতিষ্ঠা করাই সরকারের লক্ষ্য -তথ্যমন্ত্রী ভোজ্যতেলের দাম বাড়বে না, আতঙ্কিত হয়ে কেনাকাটার প্রয়োজন নেই -বাণিজ্যমন্ত্রী

পিআইডি

সার্টিফিকেটনির্ভর নয়, চাই কর্মমুখী শিক্ষা -প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী

Kishori
হালনাগাদ: সোমবার, ৯ মার্চ, ২০২৬
সরকার শিক্ষাকে আর খরচের খাত হিসেবে দেখবে না - শিক্ষা প্রতিমন্ত্রী

প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ বলেছেন, আমরা শুধু সার্টিফিকেটনির্ভর শিক্ষা চাই না, চাই কর্মমুখী শিক্ষা। আমরা এমন একটি শিক্ষাব্যবস্থা তৈরি করতে চাই, যেখানে শিক্ষকরা শিক্ষার্থীদের কথা শুনবে এবং তাদেরকে ভবিষ্যৎ ক্যারিয়ারের জন্য প্রস্তুত করবে।

প্রতিমন্ত্রী আজ ঢাকায় বসুন্ধরায় নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট হলে বাংলাদেশ সোসাইটি ফর প্রাইভেট ইউনিভার্সিটি একাডেমিকস (BSPUA) এবং নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় আয়োজিত রাউন্ডটেবিল ডিসকাশন ও ইফতার মাহফিল ২০২৬-এ ‘Higher Education Landscape of Bangladesh: Contemporary Thoughts’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। 

উক্ত সেমিনারে ইস্টার্ন ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক ফরিদ আহমদ সোবহানীর সভাপতিত্বে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক আবদুল হান্নান চৌধুরী বিশেষ অতিথির বক্তব্য করেন। সেমিনারে আরো উপস্থিত ছিলেন বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এবং বোর্ড অব ট্রাস্টিজের সিনির মেম্বারগণ।

শিক্ষাক্ষেত্রে গৃহীত বাংলাদেশ সরকারের সংস্কার পদক্ষেপ এর কথা উল্লেখ করে প্রতিমন্ত্রী বলেনআজকের শিক্ষার্থীরা আগামীতে গণতন্ত্রের হাল ধরবেবাংলাদেশকে নেতৃত্ব দেবে। এ লক্ষ্যে সরকার সব ধরনের কর্মপরিকল্পনা বাস্তবায়ন করতে অঙ্গীকারবদ্ধ।

প্রতিমন্ত্রী তাঁর বক্তব্যে উচ্চশিক্ষার বর্তমান চ্যালেঞ্জ ও সম্ভাবনা তুলে ধরে বলেনগতানুগতিক উচ্চশিক্ষা দক্ষ মানবসম্পদ তৈরিতে কাঙ্ক্ষিত সাফল্য পায়নি এবং অতীতের শিক্ষা কমিশনগুলোও জাতির চাহিদা পূরণে আশানুরূপ ভূমিকা রাখতে পারেনি। এই প্রেক্ষাপটে একটি সময়োপযোগী শিক্ষা দর্শন (Education Philosophy) সম্পর্কিত পত্র প্রধানমন্ত্রীর নিকট জমা দেওয়া হয়েছে। তিনি আরো বলেন, পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোর স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার পাশাপাশি বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোর বিকাশ ও সৃজনশীলতার পথ সুগম করতে বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের (ইউজিসিবিদ্যমান রেগুলেশন বা নিয়ন্ত্রণের পরিধি কমিয়ে আরো নমনীয় করা হবে।

শিক্ষকদের মর্যাদার বিষয়ে বিশেষ গুরুত্বারোপ করে প্রতিমন্ত্রী বলেনএকটি সমৃদ্ধ জাতি গঠনে শিক্ষকদের ভূমিকা অপরিসীম এবং সরকার তাঁদের যথাযথ সম্মান ও মর্যাদা নিশ্চিত করতে বদ্ধপরিকর। শিক্ষকদের জীবনমান ও পেশাগত উৎকর্ষ সাধনে সরকারের প্রচেষ্টা অব্যাহত থাকবে। তিনি বলেন, আমরা শিক্ষাঙ্গনের কোনো ক্ষেত্রে কর আরোপে বিশ্বাস করি না। শিক্ষাক্ষেত্রে পর্যায়ক্রমে সকল প্রকার ট্যাক্স ও ভ্যাট প্রত্যাহার করার আশ্বাস প্রদান করেন তিনি।


এ ক্যটাগরির আরো খবর..