× Banner
সর্বশেষ
যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের বাণিজ্য চুক্তিতে কোনো ধরনের গোপনীয়তা নেই – মা‌র্কিন রাষ্ট্রদূত পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে শ্রীলঙ্কার হাইকমিশনার ধর্মপালা উইরাক্কোডির সাক্ষাৎ রূপপুরে পারমাণবিক জ্বালানি সংযোজনে বাংলাদেশের জ্বালানি খাতে নতুন যুগের সূচনা – ফকির মাহবুব আনাম বেনাপোলে যাত্রী হয়রানি বন্ধে বন্দর পরিচালকের কঠোর হুঁশিয়ারি বিদ্যমান সম্পদের অদক্ষ ব্যবহারই স্বাস্থ্য খাতের বড় সংকট – স্বাস্থ্য প্রতিমন্ত্রী মির্জা ফখরুলের সঙ্গে ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূতের সাক্ষাৎ জাতীয় সংসদে আলোচনা করে জুলাই সনদ বাস্তবায়নের বিষয়ে সিদ্ধান্ত নিতে হবে – ব্রিটিশ হাইকমিশনার সরকারি চাল পাচারের অভিযোগে ট্রাকসহ চাল জব্দ করলো ইউএনও শ্যামনগরে যৌথ অভিযানে কুরিয়ার অফিস থেকে আহরণ নিষিদ্ধ ২২৫০ কেজি শামুক আটক কুমিল্লা ডিভিশনাল ক্লাবের আত্মপ্রকাশ, আহ্বায়ক তামিজী ও সদস্যসচিব ড. ফোরকান

শরীয়তপুরে আংগারিয়া বাজার কালি মন্দিরে প্রতিমা ভাংচুর

admin
হালনাগাদ: মঙ্গলবার, ২ আগস্ট, ২০১৬

সৈকত দত্ত, শরীয়তপুর থেকে: শরীয়তপুরে শ্রী শ্রী আংগারিয়া বাজার কালি মন্দিরে প্রতিমা ভাংচুরের ঘটনা ঘটেছে। ঘটনাটি ঘটে সোমবার দিবাগত রাতে। পালং মডেল থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

সরেজমিনে গিয়ে দেখা যায়, শরীয়তপুর পৌরসভার ৯নং ওয়ার্ডে আংগারিয়া বাজার সংলগ্ন সনাতন ধর্মালম্বীদের দীর্ঘ দিনের পুরনো মন্দির শ্রী শ্রী আংগারিয়া বাজার কালি মন্দির। পাকিস্তান আমলে মন্দিরটির অবস্থান ছিল আংগারিয়া মাছ বাজারে। বিগত কয়েক বছর পূর্বে মন্দিরের অবস্থান স্থানান্তর করে আংগারিয়া বাগচী বাজরে আনা হয়। মন্দিরের দীর্ঘ দিনের ইতিহাসে প্রতিমা ভাংচুরের ঘটনা ঘটেনি। অনেকে মনে করছেন সম্প্রতি দেশে জঙ্গি হামলার ঘটনায় দেশ অরাজগতার মধ্য দিয়ে অতিবাহিত করছে। এমন অবস্থার মধ্যেও শরীয়তপুর জেলার সার্বিক পরিস্থিতি স্বাভাবিক ছিল। এক শ্রেণীর উগ্রবাদীরা সমাজে বিশৃঙ্খলা ঘটানোর জন্য মন্দিরে প্রতিমা ভাংচুর করেছে।

মন্দিরের সেবায়েত অর্চনা রাণী দাস বলেন, প্রতিদিনের মত আমি মঙ্গলবার সকালে মন্দিরে আসি। ফুল গাছ থেকে ফুল তুলে প্রতিমা মন্দিরের পর্দা তুলতেই ভিতরে দেখি গৌর নিতাই ঠাকুরের প্রতিমার হাত ভাঙ্গা এবং কেচি গেইটের তালা ভাঙ্গা। মন্দিরের ভিতরের জিনিসপত্র এলোমেলো ভাবে পড়ে ছিল। এরপর মন্দিরের সভাপতি সহ অন্যান্যদের বিষয়টি অবগত করি।

স্থানীয়দের সাথে আলাপ কালে বলেন, এই এলাকায় হিন্দু মুসলমানরা যুগের পর যুগ এক সাথে বসবাস করে আসছে। কোন দিন মন্দিরে হামলার ঘটনা ঘটেনি। সমাজের মধ্যে আতঙ্ক সৃষ্টি করার জন্য এক শ্রেণীর উগ্রবাদীরা প্রতিমা ভাংচুরের ঘটনা ঘটাতে পারে বলে তাদের ধারণা।

আংগারিয়া বাজার শ্রী শ্রী কালি মন্দিরের সভাপতি মন্মথ কুমার দাস বলেন, সকালে আমি স্কুলে ছিলাম। সকাল সাড়ে ১০টার দিকে আমার ফোনে একটি কল আসে। বলা হয় মন্দিরের প্রতিমা ভাংচুর করা হয়েছে। আমি স্কুল থেকে মন্দিরে আসি এবং পুলিশকে বিষয়টি জানাই। পরে পুলিশ ঘটনাস্থ পরিদর্শন করে।

পালং মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ খলিলুর রহমান বলেন, কিছু দিন আগেও শরীয়তপুর কেন্দ্রীয় মন্দিরে প্রতিমা ভাংচুরের ঘটনা ঘটে। সেই ঘটনায় পুলিশ একজনকে আটক করে। তবে সে মাদক সেবী ও মাদক সেবন করে ঘটনাটি ঘটিয়েছিলো। এখন আবার আংগারিয়া কালি মন্দিরে প্রতিমা ভাংচুরের ঘটনা ঘটেছে। কেউ যদি উদ্দেশ্য মূলক ভাবে মন্দিরে প্রতিমা ভাংচুর করতো তাহলে একটি প্রতিমা ভাংচুর করতো না। ঘটনাটি রহস্য জনক মনে হচ্ছে। তবে পুলিশ বিষয়টি খতিয়ে দেখবে।


এ ক্যটাগরির আরো খবর..