× Banner
সর্বশেষ
জাতির ভবিষ্যৎ সমৃদ্ধির চাবিকাঠি আকাশপথে – দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী শতভাগ সেচ পাম্প সোলারের আওতায় আনা হবে – কৃষি মন্ত্রী সরকারের নির্বাচনি প্রতিশ্রুতি অনুযায়ী খাল-নদী খনন কার্যক্রম শুরু হয়েছে – সুলতান সালাউদ্দিন টুকু থানাগুলোকে দালালমুক্ত করার নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর রাজধানীর অপরাধ দমনে শীর্ষ সন্ত্রাসীদের তালিকা হালনাগাদ হচ্ছে – ডিএমপি কমিশনার গণমাধ্যমের কার্যকারিতা বিনষ্ট করছে মালিকপক্ষও – তথ্যমন্ত্রী বিয়ের পিঁড়িতে বসা হল না সৈকতের হঠাৎ রমনা থানা পরিদর্শন করলেন স্বরাষ্ট্রমন্ত্রী নানা সংকটে ব্যাহত হরিণাকুন্ডু হাসপাতালের স্বাস্থ্যসেবা সিএসি অ্যাওয়ার্ড পেলেন আরজেএফ চেয়ারম্যান এসএম জহিরুল ইসলাম

পিআইডি

বরিশালে অর্থোপেডিক্স ওটিতে রোগীকে থাপ্পড় মারা অভিযুক্তকে সাময়িক বরখাস্ত

Kishori
হালনাগাদ: রবিবার, ৮ মার্চ, ২০২৬
https://thenewse.com/wp-content/uploads/Barisal-Sher-e-Bangla-Medical-College.jpg

শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালবরিশালের অর্থোপেডিক্স ওটিতে চিকিৎসা নিতে আসা রোগীকে শারীরিকভাবে নির্যাতনের ভিডিও গতকাল সামাজিক যোগাযোগের মাধ্যমে ছড়িয়ে পড়ে।

কর্মরত অফিস সহায়ক জি এম নাজমুল হাসান শিশুটিকে নির্যাতন করেছেন মর্মে শিশুটি এবং তার অভিভাবক অভিযোগ করেছেন। এ প্রেক্ষিতে তার বিরুদ্ধে আনীত অভিযোগের নিষ্পত্তি না হওয়া পর্যন্ত তাকে ৭ মার্চ থেকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালবরিশাল এর পরিচালক ব্রি. জেনারেল ডা. এ কে এম মশিউল মুনীর স্বাক্ষরিত পৃথক আরেকটি অফিস আদেশে এ বিষয়টি তদন্তের জন্য তিন সদস্যবিশিষ্ট একটি কমিটি গঠন করা হয়েছে। আর এস ক্যাজুয়ালিটি ডা. মোঃ মাজাহারুল রেজওয়ানকে সভাপতিসিনিয়র স্টাফ অফিসার ডা. মোঃ শাখাওয়াত হোসেনকে সদস্য এবং মেডিকেল টেকনোলজিস্ট (ডেন্টাল) মোঃ হাসান মেহমুদকে সদস্য সচিব করে কমিটি গঠন করা হয়।


এ ক্যটাগরির আরো খবর..