× Banner
সর্বশেষ
থানাগুলোকে দালালমুক্ত করার নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর রাজধানীর অপরাধ দমনে শীর্ষ সন্ত্রাসীদের তালিকা হালনাগাদ হচ্ছে – ডিএমপি কমিশনার গণমাধ্যমের কার্যকারিতা বিনষ্ট করছে মালিকপক্ষও – তথ্যমন্ত্রী বিয়ের পিঁড়িতে বসা হল না সৈকতের হঠাৎ রমনা থানা পরিদর্শন করলেন স্বরাষ্ট্রমন্ত্রী নানা সংকটে ব্যাহত হরিণাকুন্ডু হাসপাতালের স্বাস্থ্যসেবা সিএসি অ্যাওয়ার্ড পেলেন আরজেএফ চেয়ারম্যান এসএম জহিরুল ইসলাম মানুষকে দেওয়া প্রতিশ্রুতিগুলো বাস্তবায়নের কাজ শুরু করেছি – প্রধানমন্ত্রী আইন অমান্য করে রাজনীতি করার সুযোগ নেই – প্রধানমন্ত্রীর উপদেষ্টা নজরুল ইসলাম খান সিলেটে মেগা প্রকল্পের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

ডেস্ক

দ্যা নিউজের উপদেষ্টা সম্পাদক ধীরেন্দ্রনাথ বারুরীর প্রয়াণে সম্পাদকের শোক প্রকাশ

Kishori
হালনাগাদ: শনিবার, ৭ মার্চ, ২০২৬
ধীরেন্দ্রনাথ বারুরীর প্রয়াণ

মহাকালে আশ্রয় নিলেন বিশিষ্ট সমাজসেবক, পরম হিতৈষী ব্যক্তিত্ব দ্যা নিউজের উপদেষ্টা সম্পাদক ধীরেন্দ্রনাথ বারুরী(ওঁ দিব্যান্ লোকান্ সঃ গচ্ছতু)। এমন পরম হিতৈষীর প্রয়াণে শোকাহত হলেন দ্যা নিউজের সম্পাদক ও প্রকাশক প্রমিথিয়াস চৌধুরী।

আজ শনিবার সন্ধ্যা ৭.২০ মিনিটে উত্তরায়ণ ফাল্গুন মাসের কৃষ্ণা চতুর্থী তিথিতে পরলোক গমন করেন। প্রয়াণকালে তার বয়স হয়েছিল প্রায় ৮০ বছর। স্ত্রী ও এক পুত্র-পুত্রবধূ, এক কন্যা-জামাতা, নাতী নাতনীসহ অসংখ্য গুণগ্রাহী ও ভক্ত শিষ্য রেখে গেছেন।

দ্যা নিউজের সম্পাদক ও প্রকাশক প্রমিথিয়াস চৌধুরী বলেন, আমার দীর্ঘদিনের দেখা চোখে ধীরেন্দ্রনাথ বারুরী কাকা একজন মহান যোগীসাধক ও আধ্যাত্মিক জ্ঞানের অধিকারী। এমন আধ্যাত্মিক পুরুষের প্রয়াণে আমরা গভীর শোকাহত। তাঁর মহাপ্রস্থান আধ্যাত্মিক জগতের জন্য এক অপূরণীয় ক্ষতি। তিনি জ্ঞান, প্রেম ও সেবার যে আলোকবর্তিকা প্রজ্বলিত করে গেছেন, তা আমাদের পথ দেখাবে। পরমাত্মার কাছে তাঁর আত্মার চিরশান্তি ও সদগতি কামনা করছি।

উল্লেখ্য, ১৯৪৬ সালের পয়লা জুলাই তিনি মাদারীপুর জেলার রাজৈর থানাধীন দক্ষিণ খালিয়া গ্রামে জন্মগ্রহন করেন। ভারতের রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রি লাভ করে মানব কল্যাণে কাজ করে গেছেন। তিনি রাজৈর উপজেলার ভাইস চেয়ারম্যান ছিলেন। পিছিয়ে পড়া জনগোষ্ঠির উন্নয়নে সারাজীবন কাজ করেছেন। শেষ সময়ে মাদারীপুর জেলার রাজৈর উপজেলাধীন তেতুলবাড়ী গ্রামে বুদ্ধিমন্ত ট্রাস্টের মাধ্যমে একটা বৃদ্ধাশ্রম তৈরি করে অনেক অসহায় লোকের আশ্রয় ও খাদ্যের যোগানে নিরন্তর কাজ করেছেন।


এ ক্যটাগরির আরো খবর..