× Banner
সর্বশেষ
১ লাখ স্বাস্থ্য কর্মী নিয়োগ দেবে সরকার, ৮০ হাজারই নারী – স্বাস্থ্য প্রতিমন্ত্রী প্রতি শনিবার ‘পাবলিক হিয়ারিং ডে’ পালন করবে ডিএসসিসি প্রধানমন্ত্রী তারেক রহমানের ২০তম কারাবন্দি দিবস আজ সংসদের খারাপ সংস্কৃতি থেকে বেরিয়ে আসতে চায় বিএনপি – স্বরাষ্ট্রমন্ত্রী স্বাস্থ্যমন্ত্রীর হঠাৎ স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন, অর্ধেক চিকিৎসকই অনুপস্থিত জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০২৬ শিক্ষাবর্ষে মাস্টার্স (প্রফেশনাল) প্রোগ্রামে ভর্তি কার্যক্রমে অনলাইনে আবেদনের সময়বৃদ্ধি ইরানকে গোয়েন্দা তথ্য দিচ্ছে রাশিয়া: ওয়াশিংটন পোস্ট নড়াইলে উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তার বিরুদ্ধে অনৈতিক অর্থ লেনদেনের অভিযোগ গণতন্ত্রের অগ্রযাত্রায় শ্রেষ্ঠ অদম্য নারী সম্মাননায় ভূষিত হচ্ছেন বেগম খালেদা জিয়া ইরানি যুদ্ধজাহাজ ও ১৮৩ নাবিক আশ্রয় দিল ভারত

নিজস্ব প্রতিবেদক

প্রতি শনিবার ‘পাবলিক হিয়ারিং ডে’ পালন করবে ডিএসসিসি

ACP
হালনাগাদ: শনিবার, ৭ মার্চ, ২০২৬
প্রতি শনিবার ‘পাবলিক হিয়ারিং ডে’ পালন করবে ডিএসসিসি

ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) আওতাধীন এলাকার দীর্ঘদিনের বিভিন্ন সমস্যা, জনগণের সক্রিয় অংশগ্রহণ ও নাগরিক সম্পৃক্ততার মাধ্যমে টেকসইভাবে সমাধানের লক্ষ্যে প্রতি শনিবার ‘পাবলিক হিয়ারিং ডে’ পালনের উদ্যোগ নিয়েছে ডিএসসিসি।

ডিএসসিসির পক্ষ থেকে এক গণবিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মো. আবদুস সালাম নগর ভবনে তার কার্যালয়ে সর্বসাধারণের সঙ্গে সরাসরি মতবিনিময়ের জন্য এই উদ্যোগ গ্রহণ করেছেন।

ঘোষণা অনুযায়ী, প্রতি শনিবার সকাল ১০টা থেকে বিকাল ৩টা পর্যন্ত (রমজান মাস ব্যতীত অন্যান্য সময়ে সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত) নগর ভবনে প্রশাসকের কার্যালয়ে ‘পাবলিক হিয়ারিং ডে’ অনুষ্ঠিত হবে। এ সময় নগরীর বিভিন্ন সমস্যা, অভিযোগ ও নাগরিক সেবাসংক্রান্ত বিষয় নিয়ে সাধারণ মানুষ সরাসরি প্রশাসকের সঙ্গে মতবিনিময়ের সুযোগ পাবেন।

ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের নাগরিকদের ‘পাবলিক হিয়ারিং ডে’-তে উপস্থিত হয়ে প্রশাসকের সঙ্গে মতবিনিময়ের জন্য অনুরোধ জানানো হয়েছে।


এ ক্যটাগরির আরো খবর..