× Banner
সর্বশেষ
দেশের প্রাকৃতিক দুর্যোগের সর্বশেষ তথ্য এবং উপদ্রুত এলাকায়  আশ্রয় ও ত্রাণ কার্যক্রম বাংলাদেশি জাতীয়তাবাদের দর্শনই আমাদের অন্তর্ভুক্তিমূলক জাতীয় পরিচয়: তথ্য ও সম্প্রচার মন্ত্রী দেশের প্রাকৃতিক দুর্যোগের সর্বশেষ তথ্য এবং উদ্ভূত পরিস্থিতি মোকাবিলায় সরকারের গৃহীত কার্যক্রম শিক্ষা ও কারিগরি খাতে বাংলাদেশের সঙ্গে কাজ করতে আগ্রহী সিঙ্গাপুর বাংলাদেশ-চীনের পররাষ্ট্রমন্ত্রীর বৈঠকে রোহিঙ্গা ও করিডোর নিয়ে আলোচনা প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেক সভা চলছে প্রধানমন্ত্রীর সঙ্গে টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশনের নেতাদের সাক্ষাৎ মধুখালীতে শিক্ষা প্রতিষ্ঠানের স্কাউট সভাপতি ও ইউনিট লিডারদের সাথে মতবিনিময় সভা যখনই বাংলাদেশের জনগণ বিপদে পড়েছে, চীন পাশে দাঁড়িয়েছে – ইয়াও ওয়েন দিল্লি বিক্ষোভের পর মোদি সরকারের কাছে রাহুল গান্ধীর ৫ দফা দাবি

নাঈমুল ইসলাম খান আপিলের অনুমতি পেলেন

admin
হালনাগাদ: মঙ্গলবার, ২ আগস্ট, ২০১৬

স্টাফ রিপোর্টার: আপিলের অনুমতি পেয়েছেন সাংবাদিক নাঈমুল ইসলাম খান। এস এম বকস কল্লোলকে ‘দৈনিক আমাদের সময়’ পত্রিকার প্রকাশক ঘোষণা করে ঢাকা জেলা ম্যাজিস্ট্রেটের দেওয়া আদেশ বহাল রেখে হাইকোর্টের রায়ের বিরুদ্ধে এই আপিলের অনুমতি দেওয়া হয়।

মঙ্গলবার আপিল বিভাগের জ্যেষ্ঠ বিচারপতি আবদুল ওয়াহাব মিঞার নেতৃত্বাধীন চার সদস্যের আপিল বেঞ্চ এই আদেশ দেন।

আদালতে নাঈমুল ইসলাম খানের পক্ষে ছিলেন জ্যেষ্ঠ আইনজীবী টিএইচ খান ও ব্যারিস্টার আখতার ইমাম। ঢাকা জেলা ম্যাজিস্ট্রেটের পক্ষে ছিলেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম। এস এম বকস কল্লোলের পক্ষে শুনানিতে ছিলেন, ব্যারিস্টার রফিক-উল হক, ব্যারিস্টার রোকন উদ্দিন মাহমুদ, শরীফ উদ্দিন চাকলাদার ও আহসানুল করিম।

এর আগে ঢাকা জেলা ম্যাজিস্ট্রেটের এক আদেশে ২০১১ সালের ২৮ সেপ্টেম্বর এস এম বকস কল্লোলকে প্রকাশক হিসেবে ঘোষণা দেওয়া হয়। এরপর জেলা ম্যাজিস্ট্রেটের আদেশের বৈধতা চ্যালেঞ্জ করে নাঈমুল ইসলাম খান রিট করেন। ২০১২ সালের ১৬ জানুয়ারি হাইকোর্ট রুল জারি করেন ও প্রকাশক ঘোষণার আদেশের কার্যকারিতা স্থগিত করেন। পরবর্তীতে ২৭ ফেব্রুয়ারি হাইকোর্ট মামলার বৃহত্তর বেঞ্চ গঠনের বিষয়টি বিবেচনার জন্য প্রধান বিচারপতির কাছে পাঠিয়ে দেন। পরে প্রধান বিচারপতি বৃহত্তর বেঞ্চ গঠন করে দেন। এরপর একই বছরের ৮ আগস্ট ঢাকা জেলা ম্যাজিস্ট্রেটের ২০১১ সালের ২৮ সেপ্টেম্বর এস এম বকস কল্লোলকে প্রকাশক হিসেবে ঘোষণা দেওয়ার আদেশ বহাল রাখেন। একই সঙ্গে কল্লোলের পত্রিকা প্রকাশের বিষয়ে দেওয়া স্থগিতাদেশও প্রত্যাহার করা হয়েছে।

এরপর এর বিরুদ্ধে লিভ টু আপিল (আপিলের অনুমতি) করেন নাঈমুল ইসলাম খান।


এ ক্যটাগরির আরো খবর..