× Banner
সর্বশেষ
থানাগুলোকে দালালমুক্ত করার নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর রাজধানীর অপরাধ দমনে শীর্ষ সন্ত্রাসীদের তালিকা হালনাগাদ হচ্ছে – ডিএমপি কমিশনার গণমাধ্যমের কার্যকারিতা বিনষ্ট করছে মালিকপক্ষও – তথ্যমন্ত্রী বিয়ের পিঁড়িতে বসা হল না সৈকতের হঠাৎ রমনা থানা পরিদর্শন করলেন স্বরাষ্ট্রমন্ত্রী নানা সংকটে ব্যাহত হরিণাকুন্ডু হাসপাতালের স্বাস্থ্যসেবা সিএসি অ্যাওয়ার্ড পেলেন আরজেএফ চেয়ারম্যান এসএম জহিরুল ইসলাম মানুষকে দেওয়া প্রতিশ্রুতিগুলো বাস্তবায়নের কাজ শুরু করেছি – প্রধানমন্ত্রী আইন অমান্য করে রাজনীতি করার সুযোগ নেই – প্রধানমন্ত্রীর উপদেষ্টা নজরুল ইসলাম খান সিলেটে মেগা প্রকল্পের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

সওকত হােসেন, মালয়েশিয়া প্রতিনিধি

বাংলাদেশ কমিউনিটি প্রেস ক্লাবের ইফতার মাহফিলে প্রবাসীদের মিলনমেলা

Kishori
হালনাগাদ: শনিবার, ৭ মার্চ, ২০২৬
ইফতার মাহফিলে প্রবাসীদের মিলনমেলা

বাংলাদেশ কমিউনিটি প্রেস ক্লাব বিসিপিএম মালয়েশিয়ার উদ্যোগে প্রবাসী বাংলাদেশিদের অংশগ্রহণে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। প্রবাসীদের এক মিলনমেলায় পরিণত হয় এ আয়োজন।

ক্লাবের সভাপতি আমিনুল ইসলাম রতনের সভাপতিত্বে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ দূতাবাসের কাউন্সেলর ফিরোজ রব্বানি, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ দূতাবাসের প্রেস উইংয়ের প্রথম সচিব তরিকুল ইসলাম। অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন কমিউনিটি নেতা ও রাজনীতিবিদ মোহাম্মদ মোশাররফ হোসেন।

৭১ টিভির মালয়েশিয়া প্রতিনিধি মোস্তফা ইমরান রাজুর সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন ক্লাবের সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম হিরন। পবিত্র কোরআন থেকে তেলাওয়াত ও দোয়া পরিচালনা করেন ক্লাবের সদস্য বাসির ইবনে জাফর ও মাওলানা মোঃ আবু তাহের।

অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে প্রধান অতিথি ফিরোজ রব্বানি ও বিশেষ অতিথি তরিকুল ইসলাম প্রবাসীদের বিভিন্ন সমস্যাকে গুরুত্ব দিয়ে তা সমাধানে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান। তারা প্রবাসী সাংবাদিকদের দায়িত্বশীল ভূমিকা ও কর্মকাণ্ডের ভূয়সী প্রশংসা করেন।

প্রধান বক্তা মোহাম্মদ মোশাররফ হোসেন বলেন, নতুন সরকার প্রবাসীদের সমস্যা সমাধান, জীবনমান উন্নয়ন এবং তাদের নিরাপত্তা নিশ্চিত করতে অঙ্গীকারবদ্ধ। তিনি বলেন, প্রবাসে দেশের ভাবমূর্তি উজ্জ্বল করা এবং শ্রমবাজারকে স্বচ্ছ ও শক্তিশালী করতে সরকার দৃঢ় প্রতিজ্ঞ।

সমাপনী বক্তব্যে অনুষ্ঠানের সভাপতি আমিনুল ইসলাম রতন উপস্থিত কমিউনিটি ও রাজনৈতিক নেতৃবৃন্দ, পেশাজীবী, শ্রমজীবী, ব্যবসায়ী এবং ছাত্রসহ সকল অতিথিকে বাংলাদেশ কমিউনিটি প্রেস ক্লাবের পক্ষ থেকে ধন্যবাদ জানান। তিনি প্রবাসী সাংবাদিকদের সঠিক তথ্য দিয়ে কমিউনিটি থেকে অপরাধ নির্মূলে সহায়তা করার আহ্বান জানান।

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন প্রফেসর ড. মহিউদ্দিন মাহি,কমিউনিটি নেতা মোঃ এনামুল হক, মোঃ আমিরুল ইসলাম, প্রফেসর ফারজানা জামান, মোঃ ইকবাল হোসেন সিআইপি, কমিউনিটি নেতা মোঃ জসিম উদ্দিন, মোঃ সুলতান সিইও অগ্রণী রেমিটেন্স সহ অনেকে।

উপস্থিত ছিলেন, ফজলুল করিম সোহরাব, মুয়াজ্জেম হোসেন নিপু, কাজী সালাহ উদ্দিন, মির্জা সালাহ উদ্দিন, আব্দুল আজিজ মোল্লা, জাকির হোসেন, ইসামিল মজুমদার, মোঃ রমজান আলি, মোঃ রাসেল রানা, রাশেদ বাদল, সেন্টু, আসদাদুজ্জামান মাসুম, আসাদুল্লাহ আল গালিব রাব্বি, রেজা, হান্নান মল্লিক এবং স্বনামধন্য মৈত্রী কোম্পানির কর্মকর্তা সহ বিভিন্ন শ্রেনীপেশার প্রবাসী। দোয়া ও মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠান শেষ হয় এবং পরে উপস্থিত অতিথিদের মাঝে ইফতার ও রাতের খাবার পরিবেশন করা হয়।


এ ক্যটাগরির আরো খবর..