× Banner
সর্বশেষ
ওভারথিংকিং ডিটক্স ব্লুপ্রিন্ট বইটির মোড়ক উন্মোচন করলেন সমাজকল্যাণ প্রতিমন্ত্রী বন্যা পরিস্থিতির উন্নতি, অধিকাংশ জেলায় স্বাভাবিক অবস্থা ফিরছে প্রস্তাবিত কর্পোরেট গভর্ন্যান্স রুলস ২০২৬ নিয়ে আইসিএসবির সিপিডি প্রোগ্রাম মাগুরায় ১০ হাজার গাছের চারা রোপণ কর্মসূচির উদ্বোধন করলেন সংস্কৃতি মন্ত্রী মাদকের বিরুদ্ধে সামাজিক আন্দোলনের আহ্বান পানি সম্পদমন্ত্রীর মহেশপুর সীমান্ত দিয়ে ৬ জনকে পুশইন চেষ্টা রুখে দিয়েছে বিজিবি ঝিনাইদহে প্রথমবার পালিত হলো বিশ্ব পানিতে ডুবে মৃত্যু প্রতিরোধ দিবস তথ্য ও উপাত্তের ভিত্তিতে নিরপেক্ষভাবে কাজ করাই পেশাদার সাংবাদিকতার মূল দর্শন – তথ্যমন্ত্রী Inner Wheel Club of Dhaka Cosmopolitan 2026–2027 Handover Ceremony & Collar Exchange Program ব্যবসা সম্প্রসারণেই অর্থনৈতিক উন্নয়ন সম্ভব, ব্যবসায়ীদের প্রতি পরিবেশমন্ত্রীর আহ্বান

ফ্রান্সে ২০ মসজিদ বন্ধ আট মাসে

admin
হালনাগাদ: মঙ্গলবার, ২ আগস্ট, ২০১৬

আন্তর্জাতিক ডেস্ক: ২০টি মসজিদ বন্ধ করে দেওয়া হয়েছে গত আট মাসে ফ্রান্সে। মৌলবাদী প্রচারণার বিরুদ্ধে লড়াইয়ের অংশ হিসেবে এসব মসজিদ বন্ধ করা হয়েছে বলে জানিয়েছেন দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী বার্নাড ক্যাজিন্যুভ।

ফ্রান্সে বসবাসরত মুসলমান নেতাদের সঙ্গে এক বৈঠকের পর তিনি এ তথ্য জানান। ক্যাজিন্যুভ বলেন, দেশের বিভিন্ন অংশে এসব মসজিদ ছিল।

ফ্রান্সের মসজিদগুলোতে বিদেশ থেকে আসা অর্থ সহায়তা উগ্রবাদী চিন্তাধারা উৎসাহিত করতে ব্যবহৃত হচ্ছে বলে সম্প্রতি অভিযোগ ওঠে। এ বিষয়ে ক্যাজিন্যুভ জানান, তিনি মসজিদে অর্থের ব্যবহারে স্বচ্ছতা নিশ্চিত করতে চান।

এর আগে গত সপ্তাহে প্রধানমন্ত্রী ম্যানুয়েল ভাস বলেছেন, বিদেশি অর্থে ফ্রান্সে মসজিদ নির্মাণ বন্ধের ওপর সাময়িক নিষেধাজ্ঞার কথা বিবেচনা করছেন তিনি।

ফরাসি স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘প্রেয়ার হল কিংবা মসজিদ যাই হোক না কেন যেখান থেকে ঘৃণা-বিদ্বেষ ছড়ানো হবে তা বন্ধ করে দেওয়া হবে। এছাড়া, রাষ্ট্রীয় নীতির প্রতি যাদের সম্মান নেই বিশেষ করে নারী-পুরুষের সমতায় যাদের বিশ্বাস নেই তাদেরও কোনো স্থান নেই ফ্রান্সে। সে কারণে কয়েক মাস আগে রাষ্ট্রীয় জরুরি অবস্থার মধ্যে আমি এসব মসজিদ বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছি। এ পর্যন্ত ২০টি মসজিদ বন্ধ করা হয়েছে এবং আরো কিছু বন্ধ করা হবে।’


এ ক্যটাগরির আরো খবর..