× Banner
সর্বশেষ
অতীত সরকারের ভুল থেকে শিক্ষা নিয়ে প্রাতিষ্ঠানিক রাষ্ট্রব্যবস্থা শক্তিশালী করার অঙ্গীকার তথ্য মন্ত্রীর প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশকে নতুন করে বিনির্মাণ করতে চাই -সমাজকল্যাণ মন্ত্রী বিভিন্ন স্লোগানে বিআরটিসি মহিলা বাস চালুর উদ্যোগ নিয়েছে সরকার যারা জনগণের ভোগান্তির কারণ হবেন তাদের ছাড় দেওয়া হবে না -গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী কোরআনের হুকুমকে জীবনে প্রতিফলন ঘটাতে হবে -ধর্মমন্ত্রী শিক্ষা খাতে গতি ও জবাবদিহিতা নিশ্চিত করা এখন সময়ের দাবি -শিক্ষা মন্ত্রী বেনাপোল পুটখালী সিমান্ত এলাকায় বিজিবি অভিযানে ৩০ কেজি গাঁজা উদ্ধার  চাঁদাবাজ ও সন্ত্রাসীদের বিরুদ্ধে শিগগির দেশব্যাপী অভিযান -স্বরাষ্ট্রমন্ত্রী জনগণের চিকিৎসাসেবা নিশ্চিত করতে ‘ই-হেলথ’ কার্ডের নির্দেশনা প্রধানমন্ত্রী পহেলা বৈশাখের মধ্যেই ‘কৃষক কার্ড’ চালু করার সিদ্ধান্ত প্রধানমন্ত্রীর

পিআইডি

হাসপাতালে রোগীর চাপ সামলে সেবার মানোন্নয়নে উদ্যোগ নেওয়া হচ্ছে -স্বাস্থ্যমন্ত্রী

Kishori
হালনাগাদ: বুধবার, ৪ মার্চ, ২০২৬
সেবার মানোন্নয়নে উদ্যোগ

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালসহ বিভিন্ন হাসপাতালে রোগীর অতিরিক্ত চাপজনবল সংকট ও অবকাঠামোগত সীমাবদ্ধতার মধ্যেও সেবার মানোন্নয়নে কাজ চলছে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মোঃ সাখাওয়াত হোসেন।

আজ ঢাকা মেডিকেল  হাসপাতালে আকস্মিক পরিদর্শনে গিয়ে তিনি উপস্থিত সাংবাদিকদের এ কথা জানান।

মন্ত্রী বলেনপ্রতিদিন প্রায় দেড় হাজার অতিরিক্ত রোগী সেবা নিতে আসেন। অনেক সময় একই বেডে দুই থেকে তিনজন রোগী রাখতে হচ্ছে। চিকিৎসকের তুলনায় রোগীর সংখ্যা বেশিঅ্যানেস্থলজিস্ট ও চতুর্থ শ্রেণির কর্মচারীসহ সহায়ক জনবল কমএসব সীমাবদ্ধতার মধ্যেই চিকিৎসক-নার্সরা দিনরাত কাজ করছেন।

অপারেশন থিয়েটার (ওটি) ঘুরে দেখে মন্ত্রী বলেনকাঠামোগত দিক থেকে ওটিগুলো পরিষ্কার-পরিচ্ছন্ন থাকলেও আন্তর্জাতিক মানের তুলনায় বেশিরভাগ ওটির মানোন্নয়নের প্রয়োজন আছে। একটি মাত্র ওটি আন্তর্জাতিক মানের সঙ্গে তুলনীয়-এমনটি উল্লেখ করে তিনি বলেনপর্যায়ক্রমে সব ওটি আধুনিকায়ন করা হবেযাতে রোগীরা উন্নত পরিবেশে অস্ত্রোপচার সেবা পান।

হাসপাতালের লন্ড্রি ব্যবস্থাপনা নিয়ে অসন্তোষ প্রকাশ করেন তিনি। নিজস্ব ওয়াশিং প্ল্যান্ট না থাকায় চুক্তিভিত্তিক ব্যবস্থায় কাপড় ধোয়ানো হয়যেখানে মান বজায় না রাখার অভিযোগ রয়েছে। এ বিষয়ে পরিচালককে ঠিকাদারদের বিল কর্তন ও কঠোর তদারকির নির্দেশ দিয়েছেন মন্ত্রী।

হাসপাতালে ২৪ ঘণ্টা অবাধ যাতায়াত ও অতিরিক্ত উপস্থিতির কারণে পরিচ্ছন্নতা বিঘ্নিত হচ্ছে উল্লেখ করে মন্ত্রী বলেননির্দিষ্ট সময়সূচি ও কঠোর নিয়ন্ত্রণের মাধ্যমে শৃঙ্খলা আনা হবে। দেশের হাসপাতালগুলোর মানোন্নয়নে আমাদের সবাইকে ডিসিপ্লিন মানতে হবে।

দালালচক্রের অভিযোগ প্রসঙ্গে মন্ত্রী বলেনরোগী ভর্তিতে অর্থ আদায়ট্রলি বেচাকেনা বা রোগী ভাগিয়ে নেওয়ার মতো কর্মকাণ্ডের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। এসব অনিয়ম বন্ধ করতে আমরা কার্যকর পদক্ষেপ নেব। এ সময় তিনি জানানশুধু ঢামেক নয়সারাদেশে জেলা সদর হাসপাতালগুলোতে ট্রমা সেন্টারসহ প্রয়োজনীয় চিকিৎসা সুবিধা বাড়াতে বড় পরিকল্পনা রয়েছে। গ্রামের মানুষ যাতে নিজ জেলা পর্যায়েই চিকিৎসা পায়সে লক্ষ্যেই কাজ করছি। এতে রাজধানীকেন্দ্রিক চাপ কমবে।


এ ক্যটাগরির আরো খবর..