× Banner
সর্বশেষ
কক্সবাজারকে বিশ্বমঞ্চে নিরাপদ ও পরিবেশবান্ধব আন্তর্জাতিক পর্যটন কেন্দ্র হিসেবে প্রতিষ্ঠিত করা হবে — ভূমি ও পার্বত্য চট্টগ্রাম প্রতিমন্ত্রী শিক্ষা খাতে বরাদ্দ বেড়েছে ৩৬ হাজার ৬২৮ কোটি টাকা জ্বালানি নিরাপত্তাসহ মৌলিক অবকাঠামোগত চ্যালেঞ্জ মোকাবিলা করতে হবে: পররাষ্ট্রমন্ত্রী কক্সবাজারে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান আজ গোলাহাট মাড়োয়ারি গণহত্যা দিবস আজ শনিবার (১৩ জুন) সকালেই রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ১৩ জুন (শনিবার) পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে পুশইনের বিষয়টি সমাধানের চেষ্টা চলছে – পররাষ্ট্র প্রতিমন্ত্রী শিক্ষাব্যবস্থাকে মালয়েশিয়া-অস্ট্রেলিয়ার মানে উন্নীত করার কাজ চলছে – শিক্ষামন্ত্রী মান্দায় হত্যাকাণ্ড, আসামিদের বাড়িতে ভাঙচুর ও অগ্নিসংযোগ

আন্তর্জাতিক ডেস্ক

‘পাশে থাকার জন্য’ মোদিকে ধন্যবাদ জানালেন নেতানিয়াহু

ACP
হালনাগাদ: সোমবার, ২ মার্চ, ২০২৬
‘পাশে থাকার জন্য’ মোদিকে ধন্যবাদ জানালেন নেতানিয়াহু

মধ্যপ্রাচ্যে উত্তেজনার মধ্যে ভারতের সমর্থনের জন্য নিজের ‘মহান বন্ধু’ ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে ধন্যবাদ জানিয়েছেন ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু।

ইসরাইলের বেইত শেমেশ শহরে ধ্বংসস্তূপের মাঝে দাঁড়িয়ে ভারতীয় গণমাধ্যম এনডিটিভিকে দেয়া সাক্ষাৎকারে নেতানিয়াহু এ কথা বলেন। ওই সময় তার চারপাশে দেহরক্ষীরা ছিলেন।

নেতানিয়াহু বলেন,

“আমি আমাদের (ইসরাইলের) মহান বন্ধু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে কথা বলেছি। গতকাল তার সঙ্গে দীর্ঘ সময় কথা হয়েছে এবং ইসরাইলের পাশে দাঁড়ানো, সত্যের পক্ষে অবস্থান নেওয়া এবং ভারতের জনগণের বিশাল বন্ধুত্বের জন্য তাকে ধন্যবাদ জানিয়েছি”।

তিনি আরও বলেন, ‘আলোচনার বিস্তারিত বিষয়ে আমি যাব না, তবে আমি তার সঙ্গে কথা বলেছি এবং অঞ্চল ও এর বাইরে আরও অনেক নেতার সঙ্গেও কথা বলেছি।’

দুই নেতার মধ্যে ভালো ব্যক্তিগত সম্পর্ক রয়েছে বলে জানা যায়। বাণিজ্য, প্রতিরক্ষা এবং জনগণের মধ্যে যোগাযোগসহ বিভিন্ন ক্ষেত্রে ভারত ও ইসরাইলের ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে।


এ ক্যটাগরির আরো খবর..