× Banner
সর্বশেষ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠক অনুষ্ঠিত পঞ্চগড়ের বোদায় ৩শত লিটার পেট্রোল জব্দ, ২ জনের জেল ও জরিমানা  তুরস্কের উদ্দেশে ঢাকা ছাড়লেন পররাষ্ট্রমন্ত্রী সমাজকল্যাণ মন্ত্রীর সঙ্গে মা‌র্কিন রাষ্ট্রদূতের সাক্ষাৎ চিকিৎসক ও সরঞ্জাম সংকটে শার্শার উপ-স্বাস্থ্যকেন্দ্রগুলোতে সেবা বন্ধ শিগগিরই সংশোধনের মাধ্যমে চূড়ান্ত হচ্ছে সম্প্রচার নীতিমালা বেগম খালেদা জিয়ার পক্ষে স্বাধীনতা পুরস্কার প্রধানমন্ত্রীর কন্যা জাইমা রহমান প্রধানমন্ত্রীর সঙ্গে বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদের সাক্ষাৎ নীরা গ্রাহকদের বিশেষ সুবিধা দিতে শাহরুখ আমিনের সঙ্গে প্রাইম ব্যাংকের চুক্তি ডাসারে কথিত পীরের দরবারে ওরজকে কেন্দ্র করে এলাকাবাসীর ক্ষোভ

নিজস্ব প্রতিবেদক

আমিরাতে প্রবাসী বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান

ACP
হালনাগাদ: শনিবার, ২৮ ফেব্রুয়ারী, ২০২৬
আমিরাতে প্রবাসী বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান

ইরান-ইসরায়েলের সাম্প্রতিক যুদ্ধ পরিস্থিতির প্রেক্ষাপটে সংযুক্ত আরব আমিরাতে অবস্থানরত প্রবাসী বাংলাদেশিদের বিশেষ সতর্কতা অবলম্বনের আহ্বান জানিয়েছে আবুধাবিতে অবস্থিত বাংলাদেশ দূতাবাস।

নিরাপত্তার স্বার্থে অতি প্রয়োজন ছাড়া বাইরে না যাওয়া এবং স্থানীয় সরকারের নির্দেশনা মেনে চলতে বলা হয়েছে।

শনিবার (২৮ ফেব্রুয়ারি) দূতাবাসের প্রকাশিত এক জরুরি নোটিশে বলা হয়, নিরাপত্তার স্বার্থে প্রবাসীদের যেকোনো সামরিক স্থাপনার আশপাশ থেকে দূরে থাকতে হবে এবং নিজ নিজ বাসা অথবা নিরাপদ স্থানে অবস্থান করতে হবে।

পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত অতি প্রয়োজন ছাড়া বাইরে না যাওয়ার পাশাপাশি খোলা আকাশের নিচে অবস্থান ও অপ্রয়োজনীয় জমায়েত এড়িয়ে চলার অনুরোধ জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, সম্ভাব্য জরুরি পরিস্থিতির কথা বিবেচনা করে নগদ অর্থ, এমিরেটস আইডি, পাসপোর্ট, প্রয়োজনীয় ওষুধ, মোবাইল চার্জার ও পাওয়ার ব্যাংক, পানি এবং শুকনো খাবারসহ প্রয়োজনীয় সামগ্রী সবসময় সঙ্গে রাখার জন্য প্রবাসীদের পরামর্শ দেওয়া হয়েছে।

দূতাবাস প্রবাসীদের সংযুক্ত আরব আমিরাতের আইন ও স্থানীয় সরকারের নির্দেশনার প্রতি শ্রদ্ধাশীল থাকার আহ্বান জানিয়ে সতর্ক করেছে যে, সামাজিক যোগাযোগমাধ্যমে যুদ্ধসংক্রান্ত ছবি বা ভিডিও আপলোড করা কিংবা ভিত্তিহীন তথ্য প্রচার করা দেশটির প্রচলিত আইনের পরিপন্থি। তাই এ বিষয়ে বিশেষ সতর্কতা অবলম্বনের অনুরোধ জানানো হয়েছে।

জরুরি প্রয়োজনে আবুধাবিতে বাংলাদেশ দূতাবাস ও দুবাইয়ের বাংলাদেশ কনস্যুলেট জেনারেলের হটলাইন নম্বর ও ই-মেইলে যোগাযোগ করতে বলা হয়েছে।

বাংলাদেশ দূতাবাস, আবুধাবি (হটলাইন):

+৯৭১ ৫৬ ৬১১ ৭২১৫

+৯৭১ ০২ ৪৪৬ ৫১০০

+৯৭১ ৫৪ ৭৪৩ ৯৩৯২

+৯৭১ ৫০ ২৬৪ ৩৩৯৬

ই-মেইল: mission.abudhabi@mofa.gov.bd

বাংলাদেশ কনস্যুলেট জেনারেল, দুবাই (হটলাইন):

+৯৭১ ৫০৮১৬৮২৫৩

+৯৭১ ৫০৮১৬৮৩৬৩

ই-মেইল: mission.dubai@mofa.gov.bd


এ ক্যটাগরির আরো খবর..