× Banner
সর্বশেষ
ঢাকার যানজট নিরসন ও ট্রাফিক ব্যবস্থাপনা নিয়ে প্রধানমন্ত্রীর সভা জাতীয় ঐতিহ্য ও সংস্কৃতি সংরক্ষণে সরকারের ব্যাপক কর্মসূচি গ্রহণ করা হয়েছে: সংস্কৃতি বিষয়ক মন্ত্রী ফরিদপুরে লিচু চুরিতে বাধা, বৃদ্ধকে পিটিয়ে হত্যার অভিযোগ; এলাকায় হামলা-ভাঙচুর জমি নিয়ে বিরোধে সালথায় চাচা-ভাতিজার সংঘর্ষ, আহত ৪ শার্শায় বোরো ধান-চাল সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন, ধান ক্রয়ের লক্ষ্যমাত্রা ২ হাজার ৫৪৪ মে.টন সমুদ্রপথে বিদেশ যাত্রা বন্ধ করতেই হবে – প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী ঠাকুরগাঁওয়ে ভুট্টা ক্ষেত থেকে শিশুর মরদেহ উদ্ধার আটক-১ ঝিনাইদহে বাবা ও চাচার বিরুদ্ধে ভাই-বোনের সংবাদ সম্মেলন অপপ্রচারের প্রতিবাদে ঝিনাইদহে বিএনপির লিফলেট বিতরণ আড়পাড়া উচ্চ বিদ্যালয়ের মেধাবী ছাত্র- ছাত্রীদের বৃত্তি প্রদান করলেন কাজী সুফিয়া -মোতাহার কল্যাণ ট্রাস্ট

নিজস্ব প্রতিবেদক

দেশ অ্যাডভান্স হয়ে গেছে , ভুল করলে খেসারত দিতে ১৭ বছর লাগবে না – স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী

ACP
হালনাগাদ: শনিবার, ২৮ ফেব্রুয়ারী, ২০২৬
ডভান্স হয়ে গেছে , ভুল করলে খেসারত দিতে ১৭ বছর লাগবে না

স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন বকুল বলেছেন, মানুষের সেবা করার জন্য আমাদের কাজে স্বচ্ছতা আনতে হবে। গণঅভুত্থানের আগে আপনারা যে মেজাজে কাজ করেছেন সেই ধরনের কাজ পুনরায় করা যাবে না। সেই দেশ এখন আর নেই। দেশ কিন্তু অনেক অ্যাডভান্স হয়ে গেছে। আমরা যদি ভুল করি তার খেসারত দিতে আমাদের ১৭ বছর লাগবে না। অল্প সময়েই ভুলের ফল ভোগ করতে হবে। এই বিষয়টা আমাদের সকলকে ধারণ করতে হবে।

শনিবার (২৮ ফেব্রুয়ারি) বিকেলে নরসিংদীর জেলা প্রশাসকের কার্যালয়ে আয়োজিত জেলার সকল সরকারি কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, কে মন্ত্রী, কে এমপি, কে সরকারি কর্মকর্তা সেটা বিষয় না। কারণ আমরা একটা টিম, যারা দেশ গঠনে এক সাথে কাজ করবো। এর বিকল্প আমাদের হাতে আর নেই। আসলাম ফুল নিয়ে, গেলাম তিরস্কার নিয়ে, ওইটা আমরা চাচ্ছি না। সেই কারণে আমাদেরকে শতভাগ দুর্নীতিমুক্ত হতে হবে। সমাজ থেকে নেশাকে নির্মূল করতে হবে, ইভটিজিং বন্ধ করতে হবে। চাদাঁবাজিকে উৎখাত করতে হবে।

তিনি আরও বলেন, আমরা প্রশাসনের কাছে কোনো অবৈধ অনুরোধ করলে আপনারা প্রধানমন্ত্রীর কাছে আমাদের বিরুদ্ধে  অভিযোগ দিতে পারেন। কিন্তু জেলায় কোনো দুর্নীতি হলে আমি কোনো রকমের অন্যায় সহ্য করবো না। আমরা এসব বিষয়ে একেবারে জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছি। আমাদের প্রতিটি কাজ নতুন প্রজন্ম পর্যবেক্ষণ করতেছে। আমাদের ফাঁকি দেওয়ার কোনো সুযোগ নেই। আমাদের দেশের স্বার্থে কাজ করে দেখাতে হবে।

নরসিংদীর জেলা প্রশাসক মোহাম্মদ আনোয়ার হোসাইনের সভাপতিত্বে মতিবিনিময় সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিএনপির যুগ্ম মহাসচিব ও নরসিংদী সদর আসনের সংসদ সদস্য খায়রুল কবির খোকন, শিবপুর আসনের সাংসদ মনজুর এলাহী, নরসিংদী-৫ রায়পুরার সাংসদ আশরাফ উদ্দিন বকুল, পুলিশ সুপার আবদুল্লাহ আল ফারুক, সিভিল সার্জন ডা. সৈয়দ আমিরুল হক প্রমুখ।


এ ক্যটাগরির আরো খবর..