× Banner
সর্বশেষ
নার্সিং ভর্তি পরীক্ষা ভালো না হওয়ায় ফাঁস নিলেন ছাত্রী যমুনা ছাড়লেন ড. ইউনূস শপথ করি যেন আমাদের কাজগুলো মানুষের ভাগ্যের পরিবর্তনের জন্য হয় – প্রধানমন্ত্রী হাজীদের কষ্ট দিলে শাস্তি আর সেবা দিলে এজেন্সিকে পুরস্কৃত -ধর্মমন্ত্রী পাইকগাছা পৌরসভায় নোনা পানি উত্তোলন বন্ধে আইনজীবী এফএমএ রাজ্জাক’র সংবাদ সম্মেলন যমুনা ত্যাগ করে নিজ বাসভবনে উঠেছেন ডঃ মুহাম্মদ ইউনূস আয়াতোল্লা আলি খামেনেইয়ের বাড়িটি ভস্মীভূত ঈদযাত্রায় ভাড়া বৃদ্ধি করলে কঠোর ব্যবস্থা – সড়ক ও সেতু মন্ত্রী ফ্যামিলি কার্ড হবে সার্বজনীন – সমাজকল্যাণ প্রতিমন্ত্রী মাহে রমজান ব্যাপী ঝিকরগাছার মানবকল্যাণ ফাউন্ডেশনের সাফল্যের কার্যক্রম

পিআইডি

সমাজের অগ্রযাত্রাকে কেউ থামাতে পারবে না -স্বরাষ্ট্রমন্ত্রী

Kishori
হালনাগাদ: শনিবার, ২৮ ফেব্রুয়ারী, ২০২৬
কেউ থামাতে পারবে না

প্রথম আলোর সাম্প্রতিক ঘটনার মধ্য দিয়ে সারা বিশ্বের কাছে বাংলাদেশ লজ্জিত হয়েছে। এ ঘটনার দৃষ্টান্তমূলক বিচারের মাধ্যমে আমরা স্পষ্ট বার্তা দিতে চাই—সমাজের অগ্রযাত্রাকে কেউ থামাতে পারবে না। বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

শনিবার (২৮ ফেব্রুয়ারি) প্রথম আলোর অফিস পরিদর্শন শেষে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, সাম্প্রদায়িক শক্তি দেশের অগ্রযাত্রাকে বাধাগ্রস্ত করতে প্রগতির দড়ি টেনে ধরতে চায়। এসব অপচেষ্টা রুখে দিতে সরকার বদ্ধপরিকর।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আমি তদন্তের দায়িত্ব নিতে পারি, তবে বিচারের দায়িত্ব বিচার বিভাগের। সুষ্ঠু তদন্ত নিশ্চিচত করে আগামী দুই মাসের মধ্যে চার্জশিট দাখিলের নির্দেশনা দেয়া হয়েছে।

সালাহউদ্দিন আহমদ বলেন, গণমাধ্যমের পূর্ণাঙ্গ স্বাধীনতা আমাদের ইশতেহারের অংশ। আমরা গণমাধ্যমের পূর্ণাঙ্গ স্বাধীনতা নিশ্চিত করবো। বিচার বিভাগের স্বাধীনতাও নিশ্চিত করা হবে।


এ ক্যটাগরির আরো খবর..