× Banner
সর্বশেষ
ঢাকার যানজট নিরসন ও ট্রাফিক ব্যবস্থাপনা নিয়ে প্রধানমন্ত্রীর সভা জাতীয় ঐতিহ্য ও সংস্কৃতি সংরক্ষণে সরকারের ব্যাপক কর্মসূচি গ্রহণ করা হয়েছে: সংস্কৃতি বিষয়ক মন্ত্রী ফরিদপুরে লিচু চুরিতে বাধা, বৃদ্ধকে পিটিয়ে হত্যার অভিযোগ; এলাকায় হামলা-ভাঙচুর জমি নিয়ে বিরোধে সালথায় চাচা-ভাতিজার সংঘর্ষ, আহত ৪ শার্শায় বোরো ধান-চাল সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন, ধান ক্রয়ের লক্ষ্যমাত্রা ২ হাজার ৫৪৪ মে.টন সমুদ্রপথে বিদেশ যাত্রা বন্ধ করতেই হবে – প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী ঠাকুরগাঁওয়ে ভুট্টা ক্ষেত থেকে শিশুর মরদেহ উদ্ধার আটক-১ ঝিনাইদহে বাবা ও চাচার বিরুদ্ধে ভাই-বোনের সংবাদ সম্মেলন অপপ্রচারের প্রতিবাদে ঝিনাইদহে বিএনপির লিফলেট বিতরণ আড়পাড়া উচ্চ বিদ্যালয়ের মেধাবী ছাত্র- ছাত্রীদের বৃত্তি প্রদান করলেন কাজী সুফিয়া -মোতাহার কল্যাণ ট্রাস্ট

নিজস্ব প্রতিবেদক

মানবাধিকার চেয়ারপারসনের সঙ্গে জাতিসংঘ অনুবিভাগ মহাপরিচালকের সাক্ষাৎ

ACP
হালনাগাদ: বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী, ২০২৬
মানবাধিকার চেয়ারপারসনের সঙ্গে জাতিসংঘ অনুবিভাগ মহাপরিচালকের সাক্ষাৎ

জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারপারসন বিচারপতি মইনুল ইসলাম চৌধুরীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের জাতিসংঘ অনুবিভাগের মহাপরিচালক শাহ্‌ আসিফ রহমান।

বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) কমিশনের কার্যালয়ে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

সাক্ষাৎকালে মানবাধিকারবিষয়ক জাতীয় ও আন্তর্জাতিক অঙ্গনে চলমান কার্যক্রম, জাতিসংঘের সঙ্গে সমন্বিতভাবে কাজ করার সুযোগ এবং পারস্পরিক সহযোগিতা জোরদারের বিষয়ে ফলপ্রসূ আলোচনা হয়। বিশেষ করে রোহিঙ্গা সংকটের মানবিক ও মানবাধিকার দিকগুলো এবং এর টেকসই সমাধানের ওপর গুরুত্বারোপ করা হয়।

পাশাপাশি জাতিসংঘের ইউনিভার্সাল পিরিয়ডিক রিভিউ (ইউপিআর) প্রক্রিয়ার কার্যক্রমসমূহ বাস্তবায়নে সংশ্লিষ্ট অংশীজনদের মধ্যে কার্যকর সমন্বয় ও প্রস্তুতি জোরদারের বিষয়েও উভয় পক্ষ মতবিনিময় করেন।

কমিশনের চেয়ারপারসন এ সময় ‘জাতীয় মানবাধিকার কমিশন অধ্যাদেশ ২০২৫’-এ কমিশনের এখতিয়ার ও কর্মপরিধি সম্প্রসারণের বিষয়টি উল্লেখ করেন। অধ্যাদেশটি দ্রুতই আইনে পরিণত হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

বৈঠকে মানবাধিকার উন্নয়ন ও সুরক্ষায় বিদ্যমান সহযোগিতা অব্যাহত রাখা এবং ভবিষ্যতে তা আরও সম্প্রসারণের বিষয়ে আলোচনা করা হয়। সেই সঙ্গে মানবাধিকারবিষয়ক আন্তর্জাতিক প্রতিশ্রুতি বাস্তবায়নে বাংলাদেশ সরকারের প্রচেষ্টার ধারাবাহিকতা বজায় রাখা এবং সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর মধ্যে গঠনমূলক সংলাপ অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করা হয়।


এ ক্যটাগরির আরো খবর..