× Banner
সর্বশেষ
ফ্যামিলি কার্ডের সুবিধা পাবেন না যে ৬ শ্রেণির মানুষ নরেন্দ্র মোদীকে ‘ভাই’ সম্বোধন করে আবেগপ্রবণ হলেন নেতানিয়াহু ১২০টি এয়ারবাস কিনবে চীন, জানালেন জার্মান চ্যান্সেলর মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে বাংলাদেশের হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ এসএসসি পরীক্ষার প্রশ্ন নিয়ে যা জানালেন – শিক্ষামন্ত্রী পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে আমিনুল হকের বৈঠক দেশকে বিনিয়োগবান্ধব করতে চাই – বাণিজ্যমন্ত্রী নবীগঞ্জে সরকারী কর্মকর্তাদের সাথে মতবিনিময়ে-ড. রেজা কিবরিয়া এমপি পরিকল্পনামাফিক উন্নয়নে সকলের সহযোগিতা কামনা যুক্তরাষ্ট্রের পাল্টা শুল্ক ও বাণিজ্যচুক্তির বিষয়গুলো এখনো বিকাশমান – বাণিজ্যমন্ত্রী বেনাপোল পৌরবাসীর সেবায় মেয়র নির্বাচনে অংশ নিতে চান মোস্তাফিজ্জোহা সেলিম

নিজস্ব প্রতিবেদক

পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে আমিনুল হকের বৈঠক

ACP
হালনাগাদ: বুধবার, ২৫ ফেব্রুয়ারী, ২০২৬
পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে আমিনুল হকের বৈঠক

পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলামের সঙ্গে বৈঠক করেছেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী আমিনুল হক।

বুধবার (২৫ ফেব্রুয়ারি) পররাষ্ট্র মন্ত্রণালয়ে এই বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠকে বিশ্বজুড়ে বাংলাদেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক জোরদার এবং আন্তর্জাতিক পর্যায়ে দেশের ইতিবাচক ভাবমূর্তি উজ্জ্বল করতে ‘স্পোর্টস ডিপ্লোম্যাসি’ বা ক্রীড়া কূটনীতিকে কার্যকরভাবে কাজে লাগানোর ওপর বিশেষ গুরুত্বারোপ করা হয়েছে।

বৈঠক শেষে পররাষ্ট্র প্রতিমন্ত্রী জানান, আলোচনায় খেলাধুলাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে বিশ্বব্যাপী সব দেশের সঙ্গে দ্বিপাক্ষিক ও বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও দৃঢ় করার বিষয়ে বিস্তারিত কথা হয়েছে।

এছাড়া আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের ইতিবাচক ভাবমূর্তি গড়ে তুলতে ক্রীড়া কূটনীতিকে কীভাবে সুদূরপ্রসারী কর্মপরিকল্পনার মাধ্যমে কাজে লাগানো যায়, সে বিষয়েও দুই প্রতিমন্ত্রী মতবিনিময় করেন।


এ ক্যটাগরির আরো খবর..