× Banner
সর্বশেষ
পাওনা না মিটিয়ে লিজ দিল জুট মিল, ব্যবসায়ীদের মানববন্ধন পিলখানা হত্যাকাণ্ডের নতুন করে কোনো তদন্ত কমিশন হবে না – স্বরাষ্ট্রমন্ত্রী দায়িত্ব গ্রহণ করেছেন নবনিযুক্ত আইজিপি মো. আলী হোসেন ফকির পিলখানা হত্যাকাণ্ডের যথাযথ বিচার করা হবে – স্বরাষ্ট্রমন্ত্রী চাঁদাবাজি বন্ধে পরিবেশমন্ত্রীর হটলাইন চালু, ৫ দিনে অভিযোগ পড়ল ১৬৭ পিলখানা হত্যাকাণ্ডে শহীদদের প্রতি রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা সৌদি সফরে পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান জাতি তার হারানো গৌরব ফিরে পেয়েছে – ট্রাম্প লক্ষ্মীপুরে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ, ৮ দোকান পুড়ে ছাই সোহরাওয়ার্দী উদ্যানে অভিযানে মারধরের ঘটনায় চার পুলিশ সদস্য প্রত্যাহার

নিজস্ব প্রতিবেদক

চাঁদাবাজি বন্ধে পরিবেশমন্ত্রীর হটলাইন চালু, ৫ দিনে অভিযোগ পড়ল ১৬৭

ACP
হালনাগাদ: বুধবার, ২৫ ফেব্রুয়ারী, ২০২৬
চাঁদাবাজি বন্ধে পরিবেশমন্ত্রীর হটলাইন চালু, ৫ দিনে অভিযোগ পড়ল ১৬৭

নিজের নির্বাচনী এলাকায় চাঁদাবাজি, সন্ত্রাস ও অনিয়ম নির্মূলে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের মন্ত্রী আবদুল আউয়াল মিন্টুর চালু করা হটলাইন ও ওয়েবসাইটে ব্যাপক সাড়া পড়েছে।

মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) নিজের অফিশিয়াল ফেসবুক পেজে দেয়া এক পোস্টে মন্ত্রী এ তথ্য নিশ্চিত করেন।

মন্ত্রী জানান, কার্যক্রম শুরুর মাত্র ৫ দিনেই ১৬৭টি লিখিত অভিযোগ জমা পড়েছে এবং অসংখ্য ফোনকল এসেছে।

ফেসবুক পোস্টে মন্ত্রী লিখেছেন, এ পর্যন্ত ওয়েবসাইটে ১৬৭টি অভিযোগ এবং অসংখ্য ফোনকল পেয়েছি। এতেই প্রমাণ হয়েছে, আপনারা পরিবর্তন চান। প্রতিটি অভিযোগ গুরুত্ব সহকারে সমাধান করতে আমরা বদ্ধপরিকর। একই পোস্টে জরুরি প্রয়োজন ছাড়া হটলাইনে ফোন না করার অনুরোধ জানিয়ে দ্রুত সমাধানের স্বার্থে ওয়েবসাইটে অভিযোগ করার আহ্বান জানান।

১৯ ফেব্রুয়ারি বৃহস্পতিবার দিনগত রাতে নিজের ফেসবুক পেজে দেয়া এক স্ট্যাটাসে চাঁদাবাজি, সন্ত্রাস ও সব ধরনের অনিয়মমুক্ত রাখতে হটলাইন নম্বর ও ওয়েবসাইট খোলার ঘোষণা দেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী আবদুল আউয়াল মিন্টু। একই সঙ্গে অভিযোগ জানানোর জন্য ০১৭৩০০-০৪৮৪৪ নম্বরটি প্রকাশ করেন।

তিনি ফেনী-৩ (দাগনভূঞা-সোনাগাজী) আসনের এমপি এবং পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের মন্ত্রী।


এ ক্যটাগরির আরো খবর..