তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী এমপির সাথে ফুলেল শুভেচ্ছা বিনিময় করেছেন নিবন্ধিত অনলাইন নিউজ পোর্টাল মালিকদের সংগঠন ‘অনলাইন নিউজ পোর্টাল এসোসিয়েশন বাংলাদেশ (ওনাব)।
রবিবার( ২২ ফেব্রুয়ারি) দুপুরে সচিবালয়ের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় মিলাতায়নে এ শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠিত হয়।
এসময় ওনাবের নেতৃবৃন্দ বলেন, জাতির ক্রান্তি লগ্নে গুরুত্বপূর্ণ খবর সবার আগে পরিবেশন করে জাতিকে অবহিত করার কাজ আমরাই পালন করছি। বিগত বৈষম্যবিরোদধী ছাত্র আন্দোলনে সর্বশেষ তথ্য প্রবাহের ক্ষেত্রে আমরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করি। আমাদের এই তৎপরতা রুখতেই বিগত স্বৈরাচারি সরকার আন্দোলনের সময় ইন্টারনেট সুবিধা বন্ধ করে দেয় যাতে জাতি আন্দোলনে হতাহতের খবর থেকে বঞ্চিত হয়। কিন্তু আমরা শুরু থেকেই নানাবিধ বৈষম্যের শিকার। সরকার অনলাইন পোর্টালের রেজিস্ট্রেশন প্রদান করলেও প্রতি বছরই আমাদের ফি প্রদান করে রেজিস্ট্রেশন নবায়ন করতে হয়। অথচ টেলিভিশন বা সংবাদপত্রের ক্ষেত্রে এই নিয়ম নেই। বিভিন্ন দৈনিক পত্রিকা, সাপ্তাহিক এমনি আঞ্চলিক পত্রিকা সরকারের বিজ্ঞাপন পেলেও আমাদের কোনও বিজ্ঞাপন দেওয়া হয়না। ফলে আমাদের পক্ষে এসব প্রতিষ্ঠান চালিয়ে নেওয়া দুরহ হয়ে পড়েছে। এই সমস্যা সমাধানের জন্য কিছু দাবি তুলে ধরেন-
১। বছর বছর রেজিস্ট্রেশন প্রথা বাতিল করতে হবে।
২। রেজিস্ট্রার্ড অনলাইনগুলোর জন্যও সরকারি বিজ্ঞাপন বরাদ্দ করতে হবে।
৩। নন-রেজিস্ট্রার্ড অনলাইনগুলো থেকে আরও কিছু রেজিস্ট্রেশন দিয়ে বাকীদের কার্যক্রম বন্ধ করে দিতে হবে।
এসময় তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী অনলাইন নিউজ পোর্টালকে টিকিয়ে রাখার স্বার্থে দাবি বাস্তবায়নের আশ্বাস দেন।
এসময় ওনাবের আহবায়ক মোস্তফা কামাল মজুমদার, সদস্য সচিব শাহীন চৌধুরী, যুগ্ম আহবায়ক লতিফুল বারী হামীম, নির্বাহী সদস্য আশরাফুল কবির, অয়ন আহমেদ, মহসিন হোসেন সহ অন্যান্য সাংবাদিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।