× Banner
সর্বশেষ
ঢাকার যানজট নিরসন ও ট্রাফিক ব্যবস্থাপনা নিয়ে প্রধানমন্ত্রীর সভা জাতীয় ঐতিহ্য ও সংস্কৃতি সংরক্ষণে সরকারের ব্যাপক কর্মসূচি গ্রহণ করা হয়েছে: সংস্কৃতি বিষয়ক মন্ত্রী ফরিদপুরে লিচু চুরিতে বাধা, বৃদ্ধকে পিটিয়ে হত্যার অভিযোগ; এলাকায় হামলা-ভাঙচুর জমি নিয়ে বিরোধে সালথায় চাচা-ভাতিজার সংঘর্ষ, আহত ৪ শার্শায় বোরো ধান-চাল সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন, ধান ক্রয়ের লক্ষ্যমাত্রা ২ হাজার ৫৪৪ মে.টন সমুদ্রপথে বিদেশ যাত্রা বন্ধ করতেই হবে – প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী ঠাকুরগাঁওয়ে ভুট্টা ক্ষেত থেকে শিশুর মরদেহ উদ্ধার আটক-১ ঝিনাইদহে বাবা ও চাচার বিরুদ্ধে ভাই-বোনের সংবাদ সম্মেলন অপপ্রচারের প্রতিবাদে ঝিনাইদহে বিএনপির লিফলেট বিতরণ আড়পাড়া উচ্চ বিদ্যালয়ের মেধাবী ছাত্র- ছাত্রীদের বৃত্তি প্রদান করলেন কাজী সুফিয়া -মোতাহার কল্যাণ ট্রাস্ট

নিজস্ব প্রতিবেদক

মিসরে বাংলাদেশ দূতাবাসে শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন

ACP
হালনাগাদ: রবিবার, ২২ ফেব্রুয়ারী, ২০২৬
মিসরে বাংলাদেশ দূতাবাসে শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন

মিশরের কায়রোতে বাংলাদেশ দূতাবাস গতকাল যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের সাথে শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন করেছে একুশের প্রথম প্রহরে জাতীয় পতাকা অর্ধনমিত করার মধ্য দিয়ে দিবসের কর্মসূচি শুরু হয় রাষ্ট্রদূত সামিনা নাজ দূতাবাসের কর্মকর্তাকর্মচারীদের উপস্থিতিতে জাতীয় পতাকা উত্তোলন করে অর্ধনমিত করেন

দূতাবাসের সম্মেলন কেন্দ্রে পবিত্র কোরআন থেকে তিলওয়াত এবং ভাষা শহিদদের আত্মার মাগফেরাত কামনায় বিশেষ প্রার্থনা করা হয় দিবসটি উপলক্ষ্যে বাংলাদেশের রাষ্ট্রপতিপ্রধানমন্ত্রীপররাষ্ট্র মন্ত্রী এবং পররাষ্ট্র প্রতিমন্ত্রীর বাণী পাঠ করে শোনানো হয় এরপর একটি আলোচনা সভা এবং পরবর্তীতে দিবসটি উপলক্ষ্যে ইউনেস্কোর জেনারেল কনফারেন্স প্রেসিডেন্টের ভিডিও বার্তা প্রদর্শিত হয়

দিবসটি উপলক্ষ্যে আয়োজিত আলোচনা সভায় রাষ্ট্রদূত ১৯৫২ সালে বাংলা ভাষার মর্যাদা রক্ষার আন্দোলনে নেতৃত্বদানকারী সকল ভাষা শহিদদের আত্মত্যাগের কথা স্মরণ করেন রাষ্ট্রদূত দিবসটির সংক্ষিপ্ত ইতিহাস ও তাৎপর্য তুলে ধরে বলেনএকুশে ফেব্রুয়ারি কেবল বাংলা ভাষাকে মর্যাদার আসনে অধিষ্ঠিত করার সংগ্রাম নয়একইসাথে আত্মসচেতনা সমৃদ্ধ জাতীয় জাগরণের অনুপ্রেরণার উৎস  

তিনি বলেনআমাদের শহিদ দিবস শুধু আমাদের দিবসই নয় এটি একটি আন্তর্জাতিক দিবস জাতিসংঘের শিক্ষাবিজ্ঞান ও সংস্কৃতিক সংস্থা (ইউনেস্কোকর্তৃক এ দিবসটিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে স্বীকৃতি প্রদান করার মাধ্যমে সারা বিশ্বে মাতৃভাষা সংরক্ষণের একটি আন্তর্জাতিক স্বীকৃতি লাভ করেছে

জনগণের অধিকার ও সমতা প্রতিষ্ঠাই ছিল একুশের মূল চেতনা এ চেতনা ধারণ করেই দেশে আজ গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠিত হয়েছে ৫২এর ভাষা আন্দোলন৭১এ স্বাধীনতা এবং ২৪এর গণঅভ্যুত্থানসহ সকল গণতান্ত্রিক আন্দোলনে সকল শহিদদের শ্রদ্ধা ও আহতদের সম্মান জানান রাষ্ট্রদূত তিনি বলেনআমাদের অন্যতম দায়িত্ব হলো শুদ্ধভাবে বাংলা ভাষার চর্চা করা এবং বাংলা ভাষাকে পৃথিবীর পরিমণ্ডলে সার্বিকভাবে তুলে ধরা

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মিসরের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে কর্মরত বাংলাদেশি শিক্ষকআন্তর্জাতিক সংস্থায় কর্মরত বাংলাদেশি কর্মকর্তামিসরে প্রসিদ্ধ বাংলাদেশি ব্যবসায়ীবিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত বাংলাদেশি শিক্ষার্থীপেশাজীবী বাংলাদেশিমিডিয়া ব্যক্তিত্ব এবং দূতাবাসের কর্মকর্তাকর্মচারীগণ


এ ক্যটাগরির আরো খবর..