× Banner
সর্বশেষ
মোংলা বন্দরকে ব্যবসায়ী-বান্ধব হিসেবে গড়ে তোলা হবে – নৌপরিবহন মন্ত্রী আগামী ২ মার্চ জাতীয় ভোটার দিবস পালন করবে ইসি যুববকে কুপিয়ে হত্যা মামলায় দুইভাই গ্রেফতার পঞ্চগড়ে আট দিনব্যাপী ভাষা সৈনিক সুলতান ও আব্দুল কাদির বইমেলা উদ্বোধন কালীগঞ্জে সাংবাদিকদের সঙ্গে নবনির্বাচিত এমপি আবু তালিবের মতবিনিময় দেশকে এগিয়ে নেওয়ার সংগ্রামে ঐক্যবদ্ধ থাকার অঙ্গীকার রিক্রুটিং এজেন্সি ফোরামের স্মারক ডাকটিকিট অবমুক্ত করলেন প্রধানমন্ত্রী মোংলা বন্দরে ১৮০ দিনের মধ্যে আমূল পরিবর্তন আনা হবে – নৌপরিবহন মন্ত্রী ভাষা সংরক্ষণে পর্যাপ্ত বাজেট বরাদ্দ জরুরি – শিক্ষামন্ত্রী লক্ষ্মীপুরে কেউ দুর্নীতি করতে পারবে না, সে সুযোগ দেয়া হবে না – পানি সম্পদ মন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

মোংলা বন্দরে ১৮০ দিনের মধ্যে আমূল পরিবর্তন আনা হবে – নৌপরিবহন মন্ত্রী

ACP
হালনাগাদ: শনিবার, ২১ ফেব্রুয়ারী, ২০২৬
মোংলা বন্দরে ১৮০ দিনের মধ্যে আমূল পরিবর্তন আনা হবে - নৌপরিবহন মন্ত্রী

আগামী ১৮০ দিনের মধ্যে মোংলা বন্দরের ব্যবস্থাপনায় আমূল পরিবর্তন আনা হবে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতু, রেলপথ ও নৌপরিবহন মন্ত্রণালয়ের মন্ত্রী শেখ রবিউল আলম।

শনিবার (২১ ফেব্রুয়ারি) দুপুরে প্রথমবারের মতো মোংলা বন্দর পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ কথা জানান।

নৌপরিবহন মন্ত্রী বলেন, জাতীয় অর্থনীতি ও বৈদেশিক বাণিজ্যে এ বন্দরের গুরুত্ব বিবেচনায় বিভিন্ন সমস্যা চিহ্নিত করে সেগুলো প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনা করা হবে। প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী বন্দর উন্নয়নে কার্যক্রম গ্রহণ করা হবে, যা এ অঞ্চলের মানুষের কর্মসংস্থান, যোগাযোগ ও সামগ্রিক অর্থনীতিতে ইতিবাচক প্রভাব ফেলবে।

মন্ত্রী বলেন, দক্ষিণ-পশ্চিমাঞ্চলের বিপুল সম্ভাবনাকে কাজে লাগিয়ে আমদানি-রপ্তানি কার্যক্রম মোংলা বন্দরকেন্দ্রিক করার পরিকল্পনা নিয়েছে সরকার। বন্দরের পূর্ণ সক্ষমতা ব্যবহারে প্রয়োজনীয় সুযোগ-সুবিধা নিশ্চিত করা হলে মোংলা বন্দরও চট্টগ্রাম বন্দরের মতো দ্রুত সময়ের মধ্যে একটি পূর্ণাঙ্গ ও কার্যকর বন্দরে পরিণত হবে।

তিনি জানান, সরকারের ১৮০ দিনের অগ্রাধিকার কর্মপরিকল্পনায় মোংলা বন্দরকে বিশেষভাবে অন্তর্ভুক্ত করা হয়েছে। আগামী ছয় মাসের মধ্যেই দৃশ্যমান পরিবর্তন পরিলক্ষিত হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

উন্নয়নের ক্ষেত্রে চট্টগ্রাম ও মোংলা বন্দরের মধ্যে কোনো বৈষম্য থাকবে না উল্লেখ করে মন্ত্রী বলেন, মোংলা বন্দরের সম্ভাবনাকে শতভাগ কাজে লাগিয়ে এটিকে একটি আধুনিক ও সক্ষম বন্দরে রূপান্তর করা হবে।


এ ক্যটাগরির আরো খবর..