বাংলাদেশের ইতিহাসে এই প্রথম জামাতে ইসলামের মতো একটা কট্টর ইসলাম পন্থী দল কেন্দ্রীয় শহীদ মিনারে উপস্থিত হয়ে পুস্প স্তবক দিয়ে ভাষা শহীদদের স্মরণ করলেন। রাষ্ট্রীয় বাধ্যবাধকতার জন্য হলেও জামাতে ইসলামের ইসলাম হিন্দু সংস্কৃতির কাছে আত্মসমর্পণ করলো।
আজ ২১শে ফেব্রুয়ারির ঊষালগ্নে বাংলাদেশের বিরোধী দলের নেতা জামাতে ইসলামের আমির ডা:শফিকুর রহমান কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্প স্তবক দিয়ে ভাষা আন্দোলনের শহীদদের স্মরণ করেছেন।
অতীতে জামাতে ইসলামের মতো ইসলামি দল বাংলাদেশের কোন শহীদ মিনারে ফুল দিয়ে শহীদদের স্মরণ করেনি। বরং গত বছরও তাদের দেশের বিভিন্ন শহীদ মিনার দখল করে কোরান পাঠের অনুষ্ঠান করতে দেখা গেছে। কারণ শহীদ মিনারে পুস্প স্তবক দিয়ে শহীদদের স্মরণ না করা তাদের ঘোষিত নীতি।
জামাতে ইসলামের মতে এটি হিন্দুদের সংস্কৃতি। পূজা-অর্চনায় দেব-দেবীদের যেভাবে হিন্দুরা ফুল দিয়ে পূজা করে শহীদ মিনারে ফুল দেয়াও পূজোর সামিল। ইসলামে এটি শিরক অপরাধ।
সময়ের বিবর্তনে জামাতে ইসলাম বুঝতে পাচ্ছে বাঙালি সংস্কৃতিকে বরন না করে বাংলাদেশের রাজনীতিতে টিকে থাকা সম্ভব নয়। তাই হিন্দু সংস্কৃতির নামে বাঙালি সংস্কৃতিকে অবজ্ঞা করলে যে বাংলার আবাহমান প্রকৃতি মেনে নেবে না তা পরিস্কার হতে শুরু করেছে।
এ ক্যটাগরির আরো খবর..