× Banner
সর্বশেষ
হাতিয়ায় নৌযোগাযোগ উন্নয়নে নতুন ফেরি সংযোজনসহ অবকাঠামো উন্নয়নের উদ্যোগ -নৌপরিবহন প্রতিমন্ত্রী ঠাকুরগাঁওয়ে পুরোহিতের বিরুদ্ধে মন্দিরের জমি দখলসহ নানা অভিযোগে সংবাদ সম্মেলন ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়ের শরিয়তপুরের জাজিরায় নিয়ন্ত্রণ হারিয়ে বাস উল্টে আহত ১৫ ইলিশ রক্ষায় সবাইকে সচেতন হতে হবে -এ্যানি  তিন বছর পর উপ-স্বাস্থ্য কেন্দ্রে চিকিৎসা সেবা শুরু তরুণীর সাথে যুবকের ছবি ভাইরাল, সমালোচনার ঝড়! বৈষম্যহীন বাংলাদেশ গড়ার স্বপ্ন বাস্তবায়নে সংসদের ভেতরে এবং বাইরেও জামায়াতে ইসলামীর সংগ্রাম চলবে মুক্তিযুদ্ধ আমাদের জাতীয় পরিচয়, গর্ব, ঐতিহ্য ও অস্তিত্বের অবিচ্ছেদ্য অংশ -স্থানীয় সরকার মন্ত্রী আগামীকাল ৩০টি নির্বাচিত উপজেলায় বিশেষ হাম টিকা কার্যক্রম -স্বাস্থ্যমন্ত্রী সাপাহারে সরকারি খাল দখল করে অবৈধ স্থাপনা নির্মাণ

আন্তর্জাতিক ডেস্ক

ইউনেস্কোতে মাতৃভাষা দিবস পালন – বাংলাদেশের নেতৃত্বে বৈশ্বিক উদ্যোগ ঘোষণা

ACP
হালনাগাদ: শনিবার, ২১ ফেব্রুয়ারী, ২০২৬
ইউনেস্কোতে মাতৃভাষা দিবস পালন - বাংলাদেশের নেতৃত্বে বৈশ্বিক উদ্যোগ ঘোষণা

আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ইউনেস্কো সদরদপ্তরে আয়োজিত অনুষ্ঠানে মাতৃভাষা সংরক্ষণ ও বহুভাষাবাদ প্রসারে বিশেষ কার্যক্রম গ্রহণের ঘোষণা দেওয়া হয়েছে।

সংস্থাটির নবনিযুক্ত মহাপরিচালক ড. খালেদ এল এনানি বলেছেন, শিক্ষাজীবনই তরুণ প্রজন্মের মাতৃভাষা ও বহুভাষাবাদ চর্চার সবচেয়ে উপযুক্ত সময়।

শুক্রবার বিকাল ৫টায় ফ্রান্সের রাজধানী প্যারিসে অবস্থিত ইউনেস্কোর সদর দপ্তরে আয়োজিত এক মনোমুগ্ধকর উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

ড. এনানি আরও জানান, বাংলাদেশের সঙ্গে পরামর্শক্রমে এবং অন্যান্য সদস্য রাষ্ট্রের অংশগ্রহণে মাতৃভাষা সংরক্ষণ ও প্রসারে কার্যকর পদক্ষেপ গ্রহণের পরিকল্পনা রয়েছে। মাতৃভাষা সংরক্ষণে অসামান্য অবদানের স্বীকৃতি হিসেবে বাংলায় বক্তব্য প্রদানকারী বাংলাদেশের রাষ্ট্রদূত খন্দকার এম তালহাকে ধন্যবাদ জানান এবং বাংলাদেশকে অভিনন্দন জানান।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রথমবারের মতো ইউনেস্কোর সাধারণ পরিষদের সভাপতি, নির্বাহী পর্ষদের চেয়ারম্যান এবং মহাপরিচালক একই সঙ্গে উপস্থিত ছিলেন, যা আয়োজনের গুরুত্বকে আরও বাড়িয়ে দিয়েছে।

রাষ্ট্রদূত খন্দকার এম তালহা স্বাগত বক্তব্যে বলেন, টেকসই উন্নয়ন নিশ্চিত করতে হলে ইউনেস্কোর কার্যক্রম বিশ্বের মানুষের কাছে তাদের নিজ নিজ ভাষায় পৌঁছানো জরুরি। তিনি মাতৃভাষা সংরক্ষণে শক্তিশালী কর্মপরিকল্পনা গ্রহণ ও তরুণদের সম্পৃক্ত হওয়ার আহ্বান জানান।

নির্বাহী পর্ষদের সভাপতি কাতারের রাষ্ট্রদূত নাসের হিনজাব বাংলাদেশের নেতৃত্বের প্রশংসা করেন এবং এবারের আয়োজনের জন্য দেশটিকে ধন্যবাদ জানান।

অনুষ্ঠানের প্রথম পর্বে ‘শান্তি ও টেকসই উন্নয়নে ভাষার ভূমিকা’ শীর্ষক আলোচনায় তানজানিয়ার সংস্কৃতি বিষয়ক মন্ত্রী, পূর্ব তিমুরের শিক্ষামন্ত্রী, দক্ষিণ আমেরিকার ইনকা সম্প্রদায়ের কেচুয়া ভাষাবিদ ও শিক্ষার্থীরা অংশ নেন।

স্পেনের ভাষা গবেষক প্রফেসর ড্যামিয়েন ব্লাসি মূল বক্তব্য উপস্থাপন করেন। আলোচনায় অংশগ্রহণকারীরা কিছু অংশ নিজ মাতৃভাষায় তুলে ধরেন, যা অনুষ্ঠানকে বহুভাষিক ও বৈশ্বিক এক চিত্রে রূপ দেয়। দিনের শেষভাগে সাংস্কৃতিক আয়োজন অনুষ্ঠিত হয়, যেখানে বাংলাদেশের শিল্পীদের পরিবেশিত ফোক সংগীত দর্শকদের মুগ্ধ করে। লুক্সেমবুর্গ, আজারবাইজান, মলদোভা, ইউক্রেন, শ্রীলঙ্কা, ব্রাজিল এবং প্যারিসভিত্তিক বহুভাষাভিত্তিক শিক্ষা প্রতিষ্ঠানও অংশগ্রহণ করে।

প্রায় দুই শতাধিক প্রবাসী বাংলাদেশি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। মাতৃভাষা সংরক্ষণে বাংলাদেশের নেতৃস্থানীয় ভূমিকা আন্তর্জাতিকভাবে নতুন করে স্বীকৃতি পেয়েছে বলে প্রবাসীরা মন্তব্য করেছেন।


এ ক্যটাগরির আরো খবর..