× Banner
সর্বশেষ
মাদকের বিরুদ্ধে সামাজিক আন্দোলনের আহ্বান পানি সম্পদমন্ত্রীর মহেশপুর সীমান্ত দিয়ে ৬ জনকে পুশইন চেষ্টা রুখে দিয়েছে বিজিবি ঝিনাইদহে প্রথমবার পালিত হলো বিশ্ব পানিতে ডুবে মৃত্যু প্রতিরোধ দিবস তথ্য ও উপাত্তের ভিত্তিতে নিরপেক্ষভাবে কাজ করাই পেশাদার সাংবাদিকতার মূল দর্শন – তথ্যমন্ত্রী Inner Wheel Club of Dhaka Cosmopolitan 2026–2027 Handover Ceremony & Collar Exchange Program ব্যবসা সম্প্রসারণেই অর্থনৈতিক উন্নয়ন সম্ভব, ব্যবসায়ীদের প্রতি পরিবেশমন্ত্রীর আহ্বান ছাত্র আন্দোলনের চাপের মুখে ভারতের শিক্ষামন্ত্রীর সরে দাঁড়ানোর ঘোষণা স্বাস্থ্যসেবার মান উন্নয়ন এবং জবাবদিহিতা নিশ্চিত করার উদ্যোগ স্বাস্থ্যমন্ত্রীর বিচারবহির্ভূত হত্যা প্রায় শূন্যে, গুমের বিষয়ে সরকারের ‘জিরো টলারেন্স :আইনমন্ত্রী জনপ্রতিনিধিদের জবাবদিহিতা ও সততার নতুন রাজনৈতিক বন্দোবস্তের আহ্বান স্বাস্থ্য প্রতিমন্ত্রীর

ডেস্কটপে চালান ইন্টারনেট

admin
হালনাগাদ: সোমবার, ১ আগস্ট, ২০১৬

বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক: বাসায় ওয়াইফাই রাউটার থাকলেও ডেস্কটপে ওয়াইফাই রিসিভার না থাকার কারণে ডেস্কটপে ইন্টারনেট ব্যবহার করা যায় না। বিকল্প হিসেবে ব্যবহার করতে হয় মডেম অথবা ব্রডব্যান্ড লাইন। তবে আপনি চাইলে আপনার ডেস্কটপে রাউটার ব্যবহার না করে অথবা অতিরিক্ত কোন ডিভাইস না লাগিয়েও মোবাইলের ইন্টারনেট ব্যবহার করতে পারবেন।

এমনকি আপনার বাসায় যদি ওয়াইফাই সংযোগ থাকে, মোবাইলের ওয়াইফাই সংযোগ দিয়ে ডাটা ক্যাবল দিয়ে ডেস্কটপে ব্যবহার করতে পারবেন ইন্টারনেট। আসেন, জেনে নেই ডেস্কটপে ওয়াইফাই নেটওয়ার্ক ব্যবহারের সহজ পদ্ধতি।

যা যা লাগবেঃ

১. মোবাইলে ইন্টারনেট সংযোগ
২. ডাটা ক্যাবল

যেভাবে করবেন:

প্রথমে মোবাইলে ওয়াইফাই অথবা ডাটা সংযোগ চালু করুন। ডাটা ক্যাবল দিয়ে ডেস্কটপের সাথে সংযুক্ত করুন। ভুল করেও ইউএসবি স্টোরেজ অপশন চালু করবেন না। এবার মোবাইলের সেটিংস এ যান। ‘ডাটা ইউসেজ’ অপশনের পর  ‘মোর’ অপশনে টাচ করুন। মোর থেকে ‘টিদারিং অ্যান্ড পোর্টেবল হটস্পট’ এ প্রবেশ করুন। এখানে ‘ইউএসবি টিদারিং’ নামে একটি অপশন পাবেন। এই অপশনটি অন করে দিন।

ব্যাস, কাজ শেষ। এবার আপনার ডেস্কটপে চালান ওয়াইফাই বা ডাটা সংযোগে পাওয়া ইন্টারনেট। অন্য কোনো ডিভাইস আর দরকার হবে না।


এ ক্যটাগরির আরো খবর..