× Banner
সর্বশেষ
সরকার সংবাদপত্রের স্বাধীনতায় বিশ্বাসী – প্রধানমন্ত্রী সাতক্ষীরায় তিনদিন ব্যাপি ৪৭তম বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহের উদ্বোধন সীমান্ত এলাকায় বিজিবি অভিযানে ভারতীয় নেশা জাতীয় সিরাপসহ আটক-১ পার্বত্য মন্ত্রী দীপেন দেওয়ান এমপি’র সাথে কানাডিয়ান হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ মাদক ও তামাকজাত দ্রব্যের বিস্তার রোধে সচেতনতা সৃষ্টির তাগিদ তথ্য ও সম্প্রচার মন্ত্রীর শার্শা থানা পুলিশের পৃথক অভিযানে আটক ৮ ঝিনাইদহে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে দুই মোটরসাইকেল আরোহী নিহত প্রধানমন্ত্রীর সঙ্গে নোয়াব সদস্যদের বৈঠক হজক্যাম্পে চালু হয়েছে লাগেজ র‌্যাপিং সেবা বক্সার সৈয়দ মহিউদ্দিন আহমেদের মৃত্যুতে ক্রীড়া প্রতিমন্ত্রীর গভীর শোক

স্টাফ রিপোর্টার

বগুড়ায় মাদক ব্যবসায়ীর ছুরিকাঘাতে আহত হিন্দু যুবকের মৃত্যু

ACP
হালনাগাদ: বুধবার, ১৮ ফেব্রুয়ারী, ২০২৬
বগুড়ায় মাদক ব্যবসায়ীর ছুরিকাঘাতে আহত হিন্দু যুবকের মৃত্যু

গত ১২ ফেব্রুয়ারি বেলা সাড়ে ১১টার দিকে শহরের স্টেশন রোড এলাকায় বগুড়া শহরে মাদক কারবারির ছুরিকাঘাতে গুরুতর আহত সুনীল বাঁশফোড় (২৩) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।

‎সোমবার (১৬ ফেব্রুয়ারি) রাতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

‎নিহত সুনীল বাঁশফোড় শহরের সেউজগাড়ি সুইপার কলোনির সন্তোষ বাঁশফোড়ের ছেলে।

‎পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত ১২ ফেব্রুয়ারি বেলা সাড়ে ১১টার দিকে শহরের স্টেশন রোড এলাকায় সেন্ট্রাল মসজিদের সামনে এই হামলার ঘটনা ঘটে।

‎অনিক নামে এক চিহ্নিত মাদক কারবারি সুনীলের কাছে ৫০০ টাকা চাঁদা দাবি করে। এ নিয়ে দুজনের মধ্যে তর্ক-বিতর্ক শুরু হলে এক পর্যায়ে অনিক তার কাছে থাকা চাকু দিয়ে সুনীলের পেটে ও উরুতে উপর্যুপরি আঘাত করে পালিয়ে যায়।

‎রক্তাক্ত অবস্থায় সুনীলকে দ্রুত উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে ভর্তি করা হয়।

‎সেখানে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সোমবার রাত ৯টার দিকে তার মৃত্যু হয়।

‎বগুড়া সদর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মাজফুজার রহমান মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, হামলার ঘটনায় গত ১৫ ফেব্রুয়ারি সুনীলের বাবা সন্তোষ বাঁশফোড় বাদী হয়ে অনিকের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করেছিলেন।

‎তিনি আরও বলেন:
‎”ঘটনার পর থেকেই অভিযুক্ত মাদক কারবারি অনিক পলাতক রয়েছে। তাকে গ্রেফতারের জন্য পুলিশের অভিযান অব্যাহত আছে।” মরদেহ ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে বলে পুলিশ জানিয়েছে। এই ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।


এ ক্যটাগরির আরো খবর..